দৈবাৎ ঝাপটায় পড়শি গাছটা ভেঙে পড়তেই
নিজের উচ্চতা মাপার আর কোন মাপকাঠি নেই
আর কোন বর্ষায় হতে পারে প্রিয় দৃষ্টিপাত
তখন বুঝে নেব প্রান্তিক হিসাব
মৃত্যুঘোরে সবই সুদূর, সবই আড়াল
বিকেলের মাঠ, ফেরি করা হিম, বাড়ি ফেরা রাত
নিদারুণ বিস্ময়!
কুয়াশার জোছনাগ্রহন। চোখের চরে ঘুম নেই দীর্ঘকাল...

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


