somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

মৌতাত গোস্বামী শন্তু
একজন মানুষ হিশেবে সৎ, নির্লোভ, সত্যান্বেষী, সত্যবাদী হওয়াটা জরুরী হয়ে পরে বিশ্বমানবতার জন্য, সমাজের জন্য।একজন মানুষ হিশেবে সৎ, নির্লোভ, সত্যান্বেষী, সত্যবাদী হওয়াটা জরুরী হয়ে পরে বিশ্বমানবতার জন্য, সমাজের জন্য।

ইচ্ছে হলে আসতে পারো

২৩ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১১:২৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

অনেকদিন পর দেখা
সবাই যাবার জন্য পা বাড়িয়ে আছে
সামান্য কোলাহল, সামান্য শীত
পথে পথশিশু নেই,
দেশ ভালো আছে
আমি আজও সেই আগের মতই কেমন আছি জানা নেই!

সবাই নিজেদের মধ্যে কথা সারছে -
কেমন আছো? কেমন যাচ্ছে দিনকাল?
সবাই যেমনই থাকুক,
দিব্যি ভালো থাকার অভিনয় করে যাচ্ছে।

কেমন আছো?
কোথায় থাকো?
মনে রেখো,
কাকে বলব?
সবার কণ্ঠেই জমে আছে হাজারো অব্যক্ত সুর;
হৃদপিন্ডে-মুখে টাঙানো সহস্র বছর ব্যবহৃত হওয়া মুখোশ।

হাত ধরতে জানে কি না জিজ্ঞেস করতে পারছি না,
কেননা -
সবার মুঠোভর্তি হয়ে আছে হাজারো স্বপ্ন খুনের সস্ত্রে!

তুমি কি শুনছ?
শুনতে পাচ্ছ তুমি?
আজ এখন পর্যন্ত;
'ইচ্ছে হলে আসতে পারো',
বা-
'তুমি কি স্বপ্ন দেখাতে পারো?'
বলার মত কাউকে পাই নি।

পা বাড়িয়ে সবাই বসে আছে
নির্দেশমাত্রই ছুটবে বলে -
পথশিশু নেই, ভিক্ষুক নেই
ট্রাফিক বিহীন রাস্তায় আমি
নিরব, একাকি অপেক্ষায় দাঁড়িয়ে আছি
তোমার আগমনের প্রত্যাশায়।
ইচ্ছে হলে আসতে পারো
নয়ত আজই,
শেষবারের মত দেখে নেব মুক্ত আকাশ।

______________________________

কবিতার নামকরণ নিয়ে ঝামেলায় আছি,
তিনটি নাম মাথায় আসছে -
১। ইচ্ছে হলে আসতে পারো
২। আত্মহননের শেষ ইচ্ছা
৩। আজি হতে কয়েক বর্ষ পরে।

প্রেমের বলে প্রথমটিই রাখছি, তবে সুচিন্তিত মতদিলে খুশি হবো।
-----------------------------------------------------
[বি.দ্র. :- পাঠক, 'সময়' নামের কবিতার সাথে অলংকারগত মিল যথেষ্ট! কারণ ঐ কবিতা পড়ার কয়েক ঘন্টা পরেই লেখা। সুতরাং গ্রহণসুলভ দৃষ্টিতে বিবেচনার জন্য অনুরোধ করছি।]
সর্বশেষ এডিট : ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১১:২৫
৫টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ওয়ান-ইলেভেন: স্মৃতিহীন জাতির হঠাৎ জাগরণ!

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ২৫ শে মার্চ, ২০২৬ সকাল ৮:৩০

কাভার- সরাসরি আপলোড না হওয়াতে!!


ওয়ান-ইলেভেন: স্মৃতিহীন জাতির হঠাৎ জাগরণ!

জেনারেল মাসুদের গ্রেপ্তার হতেই হঠাৎ দেখি-
সবাই একসাথে ওয়ান-ইলেভেন-কে ধুয়ে দিচ্ছে!

মনে হচ্ছে, এই জাতির কোনো অতীতই নেই।
বাঙালির স্মৃতিশক্তি আসলেই কচুপাতার পানির মতো-এক ঝাপটায়... ...বাকিটুকু পড়ুন

আজ থেকে বাংলাদেশ স্বাধীন হলো ।

লিখেছেন ক্লোন রাফা, ২৫ শে মার্চ, ২০২৬ দুপুর ২:৪৪


অপারেশন সার্চলাইট (২৫ মার্চ): ১৯৭১-পাকিস্তানের বাঙালি গণহত্যা
অপারেশন সার্চলাইট ছিল ১৯৭১ সালের ২৫ মার্চ রাতে পূর্ব পাকিস্তানে (বর্তমান বাংলাদেশ) পাকিস্তানি সামরিক বাহিনীর দ্বারা পরিচালিত একটি গণহত্যা। বঙ্গবন্ধু... ...বাকিটুকু পড়ুন

আজকের ডায়েরী- ১৮৬

লিখেছেন রাজীব নুর, ২৫ শে মার্চ, ২০২৬ বিকাল ৩:৫০



ইদ শেষ। লোকজন ঢাকা ফিরতে শুরু করেছে!
আজ বুধবার, ১১ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ (বসন্তকাল)। ইংরেজি তারিখ ২৫শে মার্চ, ২০২৬। সব কিছু যেন দ্রুত'ই শেষ হয়ে যাচ্ছে। এই হাসিনা... ...বাকিটুকু পড়ুন

ট্রাম্প কি ভেবেছিল? "সর্দার খুশ হোগা? সাবাশি দেগা?"

লিখেছেন মঞ্জুর চৌধুরী, ২৫ শে মার্চ, ২০২৬ রাত ৯:৫৮

ইরান যুদ্ধ নিয়ে কিছু বলি।
আমি সাধারণ সত্য যা ঘটছে সেটাই বলি। মিথ্যা প্রোপাগান্ডা, সেটা যে পক্ষেরই হোক, আমার শেয়ার করতে ভাল্লাগে না।
একটা সময়ে আমেরিকা নিজের এয়ারফোর্স এবং নেভি... ...বাকিটুকু পড়ুন

আল কোরআনের ১১৪ সূরায় হানাফী মাযহাবের সঠিকতার অকাট্য প্রমাণ (পর্ব-১)

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ২৬ শে মার্চ, ২০২৬ সকাল ৮:০৪



সূরাঃ ১ ফাতিহা, ১ নং থেকে ২ নং আয়াতের অনুবাদ-
১। সমস্ত প্রশংসা জগৎ সমূহের প্রতি পালক আল্লাহর।
২। যিনি অনন্ত দয়াময়, অন্তহীন মেহেরবান।

সূরাঃ ১ ফাতিহা,... ...বাকিটুকু পড়ুন

×