somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

যেটাই সত্যি সেটাই থাকবে দাফন হবার পর!

০৩ রা অক্টোবর, ২০১৮ দুপুর ২:২৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



"পাড়ায় ঢুকলে ঠ্যাং খোঁড়া করে দেব,
বলেছে পাড়ার দাদারা
অন্য পাড়া দিয়ে যাচ্ছি তাই
রঞ্জনা আমি আর আসব না ।।"


২৩ সেপ্টেম্বর, ১৯৯৪। অঞ্জন দত্তের "শুনতে কি চাও?" অ্যালবাম বের হয়। আমি তখন ক্লাস সিক্সে পড়ি।
সেই অ্যালবাম এর একটা গান 'রঞ্জনা'।সেই কবেকার কথা। সেই অঞ্জন দত্ত বুড়ো হয়েছেন। বয়স বেড়ে গেছে আমার।
কানের উপরের কিছু চুলে পাক ধরেছে ইতোমধ্যেই।
অঞ্জন দত্তের গানের মধ্যবিত্ত সেন্টিমেন্ট আর চলে যাওয়া দিনের আক্ষেপ নিয়ে বুড়ো হচ্ছি আমিও।
সেটা নিয়ে পরে কথা হবে।

'রঞ্জনা'র পর কেটে গেছে বহু সময়। ছোট্ট নীল দত্ত বাবার সাথে সুর মেলাতে মেলাতে বড় হয়েছে।

সময় পালটে গেছে। নারিকেল গাছের দলের ফাঁক দিয়ে পড়ন্ত বিকেলের সোনারোদ আড্ডায় এসে পড়েনা।সেই রোদ্দুরে একদল যুবক রাস্তার পাশে বসে গান গাইতে গাইতে আড্ডা আর গিটার হাতে বেজে ওঠা "রঞ্জনা আমি আর আসবোনা " কেউ গেয়ে উঠে না। আর রঞ্জনা রা আর বারান্দায় এসে দাঁড়ায় না। ভিডিও কল , ফেসবুক আর কত কি ?

তবুও এতো বছর পর ফিরে আসে সেই গান । লিরিক গুলো পাল্টে , নতুন ভাবনায়। ভাবায়। বদলে যাওয়া সময়ে , বদলে যাওয়া সবই। একটা দিন চলে যাওয়ার আক্ষেপ, বয়স বেড়ে যাওয়ার আক্ষেপ।সম্ভবনা আর অনিশ্চয়তার নিদারুন হিসেব নিয়ে সেই 'পাড়ায়' এসে থেমে যায়। যে বারান্দায় 'রঞ্জনা' থাকতেও পারে আবার নাও পারে !

কিছুদিন আগে রিলিজ পাওয়া অঞ্জন দত্তের সিনেমা 'আমি আসবো ফিরে' এর টাইটেল ট্র্যাক ! আমার আরো একটি মধ্যবিত্ত সেন্টিমেন্টাল !

গান : আমি আসবো ফিরে
লেখা : অঞ্জন দত্ত
সুর ও কণ্ঠ : নীল দত্ত

হয়তো তৃতীয় বিশ্বযুদ্ধ, লেগে যাবে হঠাৎ,
হয়তো নামবে এসিড বৃষ্টি, অসময়ে।
হয়তো সূর্য্যের রঙ হয়ে যাবে ঘোলাটে,
হয়তো গলে যাবে হিমালয়।

তবু আসবো আমি তোমার পাড়ায়
ফিরে আসবো আমি তোমার পাড়ায়
তুমি থাকো দাঁড়িয়ে তোমার বারান্দায়
আমি আসবো, ফিরে আসবো তোমার পাড়ায়।

হয়তো সূর্য্যের তাপে ছারখার হয়ে যাবে হেলসিনকি,
হয়তো বরফ পরবে কোলকাতায়,
হয়তো ধূসর হয়ে যাবে দুনিয়ার রঙ।
হয়তো চলবে না গাড়ি রাস্তায়।

তবু আসবো আমি তোমার পাড়ায়,
ফিরে আসবো আমি তোমার পাড়ায়।
তুমি থাকো দাঁড়িয়ে তোমার বারান্দায়
আমি আসবো, ফিরে আসবো তোমার পাড়ায়।

দেখো বদলে যেতে হবেই,
বদলায় পদবি
বদলায় ঠিকানা
বদলায় সময়
বদলায় জামার ভিতর সকলের শরীর,
বদলায় চাহিদা শিরায় শিরায়।
কোনটা ভালো, কোনটা খারাপ সেটাও বদলে যায়।
কে হিন্দু, কে জাপানি, কিসের দায়।
যেটাই সত্যি সেটাই থাকবে দাফন হবার পর।
দিন-রাত মিলেমিশে ভোরবেলায়।

আমি আসবো ফিরে তোমার পাড়ায়,
ফিরে আসবো আমি তোমার পাড়ায়।
তুমি থাকো বা না থাকো তোমার বারান্দায়।
আমি আসবো, ফিরে আসবো তোমার পাড়ায়।
আমি আসবো, ফিরে তোমার পাড়ায়।
ফিরে আসবো আমি তোমার পাড়ায়।
তুমি থাকো বা না থাকো তোমার বারান্দায়।
আমি আসবো, ফিরে আসবো তোমার পাড়ায়।
সর্বশেষ এডিট : ০৪ ঠা অক্টোবর, ২০১৮ দুপুর ১২:১৩
১১টি মন্তব্য ১১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আজকে আমার মন ভালো নেই

লিখেছেন সামিয়া, ২১ শে জুলাই, ২০২৬ দুপুর ১:০৯



দুঃখের সময়ে নানান মানুষের কথা মনে পড়ে। খুব কাছের মানুষের কথা মনে পড়ে আবার অনেক দূরের মানুষের কথাও মনে পড়ে। রক্তের আপন মানুষের কথা তো মনে পড়েই তবু একদিন কীভাবে... ...বাকিটুকু পড়ুন

১৭ জুনে বিয়ে, অথচ ২২ জুনের সিভিতে ‘অবিবাহিত’? এমপি সাহেবের এই গণিত কে মেলাবে?

লিখেছেন মহিউদ্দিন হায়দার, ২১ শে জুলাই, ২০২৬ সন্ধ্যা ৬:৪৮



ধরা খাইলেই “দ্বিতীয় বিবি”! কিন্তু ১৭ জুনের বিয়ার পর ২২ জুনের সিভিতে মাইয়া 'আনম্যারিড' থাকে কেমনে?
সাতক্ষীরার এমপি সাবের এই ভণ্ডামির জট ছাড়াইতে পারবেন তো, নাকি এআই (AI) এর ওপর... ...বাকিটুকু পড়ুন

=আজ খুশি ভাগ করতে এসেছি=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ২১ শে জুলাই, ২০২৬ রাত ৮:০৫



আসসালামু আলাইকুম। শুভ সন্ধ্যা। কেমন আছেন সবাই?

আলহা গত বৃহস্পতিবার আমি প্রমোশন পেয়েছি। অতিরিক্ত পরিচালক (৪র্থ গ্রেড)। খুশির সংবাদ জানাতে দেরি করে ফেলেছি সরি।

আমার জন্য সবাই দোয়া করবেন, যেন... ...বাকিটুকু পড়ুন

আমি 2G এর আমলে ফিরে যেতে চাই।

লিখেছেন ইমরোজ৭৫, ২১ শে জুলাই, ২০২৬ রাত ৮:২০


আমি 2G এর আমলে ফিরে যেতে চাই। ইন্টারনেট এর স্পিড খুবই কম। ফেসবুকে কেউ ভাইরাল হতে আসবে না। অল্প লেখায় নিজের মনোভাব ফেসবুকে পোস্ট করবে। কেউ আর পাকনা পাকনা কথা... ...বাকিটুকু পড়ুন

জামায়াতের দ্বিচারিতায় পরিপূর্ণ রাজনীতি

লিখেছেন অনিকেত বৈরাগী তূর্য্য , ২২ শে জুলাই, ২০২৬ ভোর ৫:২৮


১৯৪১ সালে ব্রিটিশ ভারতের লাহোরে ইসলামী চিন্তাবিদ সাইয়েদ আবুল আ’লা মওদূদী ‘জামায়াতে ইসলামী’ গঠন করেন। পরবর্তীতে ১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের পর এটি ‘বাংলাদেশ জামায়াতে ইসলামী’ হিসেবে আত্মপ্রকাশ করে।... ...বাকিটুকু পড়ুন

×