somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

অপেক্ষা

২৬ শে আগস্ট, ২০২১ রাত ২:১১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


লকডাউনের এই মাস সময়ে আমার ছানাটা বড় হয়ে গেছে। জামা গুলো আটোসাটো লাগে। ছোট হয়ে নাভীর উপরে উঠে আসতে চায়। ন্যাপকিনের ফাঁক গলে 'নুনথুন পাখি' বের হয়ে আসে । ওর তাতে যায় আসে না, পা দুটো নাড়াতেই থাকে-- নাড়াতেই থাকে।

এই দুই মাসে অনেক কিছু শিখে ফেললো। বাবার সাথে একান্ত সময় কাটালো। এই নাগরিক ব্যস্ততায় এটা বিশেষ ভাগ্যের ব্যাপার । আব্বুর সাথে খেলতে খেলতে 'আগ্গু আগ্গু' বলে ডাকা শিখে ফেললো। হাগু করার আগে দুই পা উচু করে আগ্গু আগ্গু করা শিখে ফেললো। ওর কাছে আব্বুও 'আগ্গু' আবার হাগুও 'আগ্গু '। শিখেছে ঐ একটা শব্দই। ছোট তো!

আনমনে খেলে চলে। জানালার উপরে এক দৃষ্টিতে তাকিয়ে কাদের সাথে যেন কথা বলে অনবরত। কল্পনার অদৃশ্য বন্ধুদের নিয়ে একটা হয়তো জগত তৈরি করেছে।
মাঝে মাঝে তাকায় , হাসে । কান্না পেলে ঠোঁট বাঁকা করে, ঠোঁট ফোলায়। আচ্ছা আমি কি ছোটবেলায় এমন করতাম? --আম্মাকে জিজ্ঞেস করলে আম্মা শুধু হাসে।

ওর মা ওর যাবতীয় কার্যবিধি চরম আগ্রহ নিয়ে ভিডিও করে রাখে। ক্যামেরা ধরলে আই কনট্রাক্ট করতে পারে। সেই সাথে বেড়ে যায় যাবতীয় কসরত । সব কিছু হয় ক্যামেরা বন্দী।

ও যেদিন বড় হবে ভিডিও গুলো দেখবে নিশ্চয়ই । কি করবে তখন ? আমি আর ওর মা, ভাবি আর হাসি। মাঝে মাঝে মনে হয়, আমাদের সময় তো এমন কোন অপশন ছিলনা । ইচ্ছা হলেই কিছু দৃশ্য সংরক্ষণ করা যেত না ইলেকট্রনিকস ব্রেন সেলে। চলমান একের পর এক দৃশ্যপট অরক্ষিত ভাবে কোথায় যেন মিলিয়ে গেছে।

তবু কিছু কিছু দৃশ্যপট মানবিক ব্রেনসেল থেকে নিমিষেই দৃশ্যমান করা যায় ভীষণ শক্তিশালী মানবীয় কল্পনা শক্তির মাধ্যমে । এই যেমন-----

"আব্বার স্কুল থেকে আসার সময় হয়েছে । পড়ন্ত বিকেলের আলো নেমে এসেছে বাড়ির পাশের রাস্তায়। আমাকে কোলে নিয়ে দাদা তাকিয়ে আছেন । তাকিয়ে আছেন রাস্তার শেষ প্রান্ত পর্যন্ত । আমি দাদার কোলে 'আব্বু গো গো গো ' করে কাঁদতে থাকি। কমতে থাকে দিনের আলো। রাস্তার শেষ প্রান্তে এখনই কাঙ্খিত জন দৃশ্যমান হবে। আমরা অপেক্ষায় থাকি। আমি আব্বার অপেক্ষায় আর দাদা আমাকে কোলে নিয়ে ছেলের অপেক্ষায়। কি অদ্ভুত অপেক্ষা! কি প্রশান্তির অপেক্ষা! !"

স্বপ্নবাজ সৌরভ
১৮ই মে ২০২০
এলিফ্যান্ট রোড, ঢাকা।


ছবিঃ বাইসাইকেল থিফ
সর্বশেষ এডিট : ২৬ শে আগস্ট, ২০২১ রাত ২:১১
৫টি মন্তব্য ৫টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

২০২৬ সালের নোবেল শান্তি পুরস্কার : বিচারপতি নাভি পিল্লাইকে নির্বাচন করা হয়েছে

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ০৯ ই অক্টোবর, ২০২৬ সন্ধ্যা ৬:৪৬

গাজা গণহত্যা’ প্রতিবেদনের তত্ত্বাবধানকারী জাতিসংঘের সাবেক মানবাধিকার প্রধান নাভি পিল্লাই নোবেল শান্তি পুরস্কার জিতেছেন।
জাতিসংঘ মানবাধিকার পরিষদের প্রধান হিসেবে তার দায়িত্বকালে, পরিষদটি ইসরায়েলের নিন্দা জানিয়ে
বিশ্বের বাকি অংশের সম্মিলিত প্রস্তাবের চেয়েও বেশি... ...বাকিটুকু পড়ুন

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ড.....

লিখেছেন জুল ভার্ন, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:৪৮

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি....

বন্দর শুধু রাজস্ব আয়ের প্রতিষ্ঠান নয়; এটি একটি দেশের অর্থনৈতিক সক্ষমতা, আন্তর্জাতিক বাণিজ্য এবং বিনিয়োগ প্রতিযোগিতার অন্যতম প্রধান চালিকাশক্তি।
বাংলাদেশের আমদানি-রপ্তানি বাণিজ্যের... ...বাকিটুকু পড়ুন

সামহোয়্যারইন ব্লগের সেরা ব্লগার

লিখেছেন ঠাকুরমাহমুদ, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১১:০৮



আমাদের দেশে যে কোনো ক্রিটিক্যাল সময়ে লক্ষ্য করা যায় কোনো না কোনো পণ্যের অভাব লেগে গিয়েছে। কাঁচা মরিচ, পেঁয়াজ, ভোজ্য তৈল এমনকি রিলিফ গায়েব হয়ে যায়। বন্যায় আক্রান্ত বন্যায়... ...বাকিটুকু পড়ুন

তৌহিদি জনতা কবে দেশ রক্ষায় আন্দোলনে নামবে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ২:০১


আলহামদুলিল্লাহ। তৌহিদি জনতার সম্মিলিত প্রচেষ্টায় সুনামগঞ্জে মেয়েদের একটি প্রীতি ফুটবল ম্যাচ বন্ধ করা গেছে। ইসলামের দৃষ্টিতে মেয়েদের খেলাধুলা নিষিদ্ধ এবং অশ্লীল কাজ হিসেবে গণ্য করা হয়। সুনামগঞ্জের মাটিতে এমন... ...বাকিটুকু পড়ুন

আপার ফিরে আসার পদ্ধতি কি?

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ১০ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৫:২৩



আপা কেন ভারতে বেড়াতে গেলেন সেটা সবাই জানে। আগামী ডিসেম্বরে আপা দেশে ফিরে আসার আগ্রহের কথা জানিয়েছেন সেটাও সবাই জানে। আপা কিভাবে দেশ থেকে রাষ্ট্রীয় সফরে ভারতে গেলেন... ...বাকিটুকু পড়ুন

×