somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আমি যদি প্রশ্ন করে থাকি তবে চাইলে উত্তর দিতে পারেন

২৬ শে জুন, ২০২২ দুপুর ২:২১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



১।
অন্ধকার রাত। বাইরে বৃষ্টি হচ্ছে। মাঝে মাঝে অন্ধকারে বিদ্যুতের ঝলকানি। বাইরে আলো বলতে এটুকুই। রনি এগিয়ে চলেছে পথে। সামনে তার অনেক বাধা। কখনো জোরে ছুটছে আর কখনো ধীরে। আসলে পরিস্থিতিই এমন। তার থেকে আগে চলেছে রাজীব আর শাহেদ। হটাৎ প্রচন্ড বজ্রপাত। একমূহুতের জন্য থমকে গেল সব। আবার চলার শুরু কিন্তু হটাৎ একটা বড় বিষধর সাপ কাটল তাকে। সে কিছুটা পিছিয়ে গেলো। পিছিয়ে গেলেও থামল না সে। আবার সেই পথে চলতে শুরু করলো। রাজীব আর শাহেদ এগিয়ে চলেছে , তাদের সামনেও সাপ। না কোন স্বপ্ন দৃশ্য না।
বলতে হবে বিষধর সাপ কাটার পরেও সে কী করে পথ চলছে?

২।
বাংলার রাজ্যে ছিল ৩৯টি রাজপুত্র। সবার ছিল গলায় গলায় ভাব। সবাই খুব সুন্দর। রাজপুত্ররা তো সুন্দরই হয় । এরপরেও তাদের মধ্যে ছোট ভাইটি ছিল চাঁদের মত। যেন চাঁদের ফোঁটা। ভাইয়েরা তাকে খুব আদর করতো। আদরে আদরে লাই দিয়ে মাথায় তুলে দিলো। বেশি আদরে যা হয় , সে হল এক অপদার্থ। কোন কাজই সে আর একা করতে পারে না। সে হল ভাইদের মাথার বোঝা। তার আর দুঃখের সীমা রইল না। কিন্তু বাকি ভাইয়েরা বললো , দুঃখ করিস না। সবাই একা কিছু করতে পারেনা। তুই একা নোশ , তোর মতো আরো আছে।
যখন পোস্টটা লিখছি তখন বাজে ১টা তিরিশ। আর রাশানপুত্রের খাওয়ার সময় হয়েছে।
এখন বলতে হবে রাজ্যের ওই ছোট রাজপুত্রটির নাম কি?

৩।
ডিটেকটিভ ব্যোমকেশ বকশী একটা চিরকুট পাঠিয়েছেন। ইন্সপেক্টর পরমব্রত চিরকুটটা কয়েকবার পড়লেন। গতকাল তেল স্মাগলার সন্দেহে ৩ জন কে এরেস্ট করা হয়েছে। তাদের নাম টম(TOM), বিল (BILL) আর রবিন ( RABIN) । বিদেশী নাম।
কিন্তু এদের মধ্যে একজন বড় তেল স্মাগলার। বস বলা চলে। কিন্তু কে সে ?
ডিটেকটিভ ব্যোমকেশ যদিও বলেছে তাঁর চিরকুটের নাকি স্মাগলারের নাম লেখা আছে। ইন্সপেক্টর আরেকবার চিরকুটটা পড়লেন। কিন্তু তাতে কয়েকটি DIGIT ছাড়া কিছুই লেখা নেই।
710 57735 34 5508 51 7718.
ইন্সপেক্টর পরমব্রত বিষয়টা সামুর গোয়েন্দাদের কাছে হস্তান্তর করেছেন।
কে সেই তেল স্মাগলার বলুন ?


৪।
একটি বিড়াল পঁচিশ ফুট উঁচু থেকে লাফ দিতে পারে। কিন্তু সে দশ ফুট উঁচু একটি জানালা দিয়ে লাফ দিতে পারে না। আবার দশ ফুট লম্বা দড়ি দিয়ে বাঁধা গরু ঠিকই পঁচিশ ফুট দূরের ধান ক্ষেতের ধান খেতে পারে।

আমি যদি প্রশ্ন করে থাকি তবে চাইলে উত্তর দিতে পারেন।

৫।
কোন শব্দটি দুই অক্ষরে লেখা যায়, প্রায়ই লেখা যায় তিন অক্ষরে, আবার মাঝেমাঝে লেখা যায় চার অক্ষরে।

আমি যদি প্রশ্ন করে থাকি তবে চাইলে উত্তর দিতে পারেন।

সর্বশেষ এডিট : ২৬ শে জুন, ২০২২ দুপুর ২:৫৪
২৪টি মন্তব্য ২৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বিশ্ব পাঠ

লিখেছেন আবু সিদ, ২৮ শে মার্চ, ২০২৬ সকাল ১০:২৪

I. পড়ার সাধারণ অর্থ
সাধারণভাবে, পড়া বা Reading হলো লিখিত বর্ণ বা চিহ্ন দেখে তার অর্থ উদ্ধার করার উপায়। পড়া কেবল শব্দ উচ্চারণ নয়, বরং লেখার বিষয়বস্তুর সাথে নিজের চিন্তার যোগ... ...বাকিটুকু পড়ুন

এঁনারা কিসের আশায় দালালি করে যাচ্ছেন?

লিখেছেন বিচার মানি তালগাছ আমার, ২৮ শে মার্চ, ২০২৬ দুপুর ১২:০৫



১. ১৫ আগস্ট টাইপ কিছু বা ৭ নভেম্বর টাইপ কিছু না ঘটলে আওয়ামী লীগ সহসা আর ক্ষমতায় আসতে পারবে না। জুলাই-এর মত কিছুও বার বার হয় না। তাই ধরে... ...বাকিটুকু পড়ুন

বমিনং করোনং ইচ্ছং

লিখেছেন সামছুল আলম কচি, ২৮ শে মার্চ, ২০২৬ দুপুর ১২:১১


গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান
ক্রান্তিকালীন ও অস্থায়ী বিধানাবলী
১৫০।(১) এই সংবিধানের অন্য কোন বিধান সত্ত্বেও ১৯৭২ সালের ১৬ই ডিসেম্বর তারিখে এই সংবিধান প্রবর্তনকালে সংবিধানের চতুর্থ তফসিলে বর্ণিত বিধানাবলী ক্রান্তিকালীন ও অস্থায়ী... ...বাকিটুকু পড়ুন

মতভেদ নিরসন ছাড়া মুসলিম আল্লাহর সাহায্য পাবে না

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ২৯ শে মার্চ, ২০২৬ রাত ৩:০৩



সূরাঃ ৩ আলে-ইমরান, ১০৫ নং আয়াতের অনুবাদ-
১০৫। তোমরা তাদের মত হবে না যারা তাদের নিকট সুস্পষ্ট প্রমাণ আসার পর বিচ্ছিন্ন হয়েছে ও নিজেদের মাঝে মতভেদ সৃষ্টি করেছে।... ...বাকিটুকু পড়ুন

‘স্বপ্নের শঙ্খচিল’ কে আন্তরিক অভিনন্দন ও শুভকামনা….

লিখেছেন খায়রুল আহসান, ২৯ শে মার্চ, ২০২৬ সকাল ৭:৪৬



আজ সকালে ল্যাপটপ খুলেই উপরের চিত্রটা দেখলাম। দেখে মনটা প্রথমে একটু খারাপই হয়ে গেল! প্রায় একুশ বছর ধরে লক্ষাধিক ব্লগারের নানারকমের বৈচিত্রপূর্ণ লেখায় ও ক্রিয়া-প্রতিক্রিয়ায় সমৃদ্ধ আমাদের সবার... ...বাকিটুকু পড়ুন

×