somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

স্বপ্নবাজ সৌরভ
আমি 'স্মৃতিকাতরতা ' নামক ভীষণ এক রোগগ্রস্ত, সেই সাথে বিষাদগ্রস্থ মানুষ। আমার চিকিৎসার প্রয়োজন।

আমি সম্ভবত খুব ছোট্ট কিছুর জন্য মারা যাবো......

২৭ শে জুন, ২০২৪ সকাল ১১:০৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :




রাস্তার পাশে কিংবা মোড়ের দোকান গুলোতে ঝোলে রংচঙা চিপসের প্যাকেট। পাশেই আইসক্রিমের বড় বড় ফ্রিজ। বিভিন্ন কোম্পানী ইগলু, পোলার, কোয়ালিটি। বিভিন্ন রকম কাপ, কোন, চকোবার, ললি। বিভিন্ন স্বাদ বিভিন্ন গন্ধ বিভিন্ন রং ।

বহু বছর হয়ে গেলো পাড়ার রাস্তার মাথায় হাঁক ছেড়ে ডেকে আইসক্রিম ওয়ালা 'গাছে ধরা মালাই' কাধেঁ নিয়ে আর আসে না। যে ডাক শোনা মাত্র ই এক টাকা নিয়ে বাড়ি থেকে বের হতাম। দেরী হচ্ছে দেখে নিজেই ছুটে যেতাম মালাই ওয়াল কাছে! কাঠের বাক্স খুলে দুনিয়ার সবচে লোভনীয় মালাইটি তুলে দিতো আমাদের হাতে... সারাটি দিনের অপেক্ষা একটা 'গাছে ধরা মালাই'!

গাছে ধরা মালাই - নামটা কেন দিয়েছিলেন মালাইওয়ালা, সেটা কখনো জানতে চাওয়া হয়নি। এমনকি প্রশ্নটা মাথাতেই আসেনি ছোটবেলায়। হয়ত সদ্য গাছ থেকে পাড়া পাকা আমের মতোই টাটকা , সরেস আর সুস্বাদু ছিল আইসক্রিম গুলো। অন্তত আমাদের কাছে তেমনটাই লাগতো খেতে।

আমি এতো সেতো ভাবিনি তখন। তবে মনে হতো সত্যিকারের মালাই ধরা গাছ থাকলে মন্দ হতো না। সেই গাছ বারোমাস ফলন দেবে। আর আমি ইচ্ছা হলেই পেড়ে খাবো। সেইসাথে এটাও মনে হতো , এমনটা হলে তো আর মালাইওয়ালার জন্য অপেক্ষা করতে হবে না আর। উৎকণ্ঠায় কাটবেনা সারা দিন। হাস্যোজ্জ্বল মালাইওয়ালা মালাই বাড়িয়ে দেবেন না আমাদের দিকে। এক টাকা জোগাড়ের তোড়জোড় থাকবেন আর। এগুলোও যে ভীষণ আনন্দের ব্যাপার!

মালাইওয়ালা আসতেন কুষ্টিয়া কুমারখালি থেকে।

কালকে আসবেন তো?
- হ্যাঁ আসবো।
কাল একটু আগে আগে আসবেন। কাল বৃহস্পতিবার। হাফ স্কুল।


বৃহস্পতিবার মানেই থার্ড পিরিয়ডে ব্যাগ গুছিয়ে প্রস্তুতি। ছুটির ঘন্টার অপেক্ষা। বাড়ি ফেরার তোড়জোড়। পরের দিন ছুটি। কি অদ্ভুত অনুভূতি!

বহুকাল হয়ে গেলো গাছে ধরা মালাইয়ালা কিন্তু আর আসেনা । কিংবা আসেন। আমাকে না পেয়ে ফিরে চলে যান। আমাকে না পেয়ে ফিরে যাবে , আমি স্কুলে গেলে বাড়িতে কত কিছুই না হয়ে যাবে! এই ভাবনায় কত দিন স্কুল কামাই দিয়েছি। বড় হয়ে গেলাম বলে সব কিছু কোথাও হারিয়ে গেল।

মাঝে মাঝে কোনকিছু ভালো না লাগলে কর্পোরেট ডেস্ক ছেড়ে জানালায় এসে তাকায়। নিচের রাস্তায় তাকিয়ে থাকি। শাঁ শাঁ গাড়ি চলতে থাকে। চলতে থাকে বেঁচে থাকার লড়াই।আমি জানি এই লড়াইয়ে গাছে ধরা মালাইওয়ালা কোথায় জানি হারিয়ে গেছে। জানি এই রাস্তায় সেই মালাইওয়ালা আর আসবেন না।

তবে খুব স্বপ্নে দেখতে ইচ্ছা হয় -
কোন এক ঘুমঘুম দুপুরে গাছে ধরা মালাই ওয়ালা গলির মাথা থেকে হাঁক দেবে --- গাছে ধরা মালাই!
আমি এক টাকা হাতে দৌড়ে বের হবো, বাড়ির বাইরের 'মিঠি আম' গাছটার নিচে দাঁড়াবো...



ছবিঃ এই রাস্তায় মাথায় এসে মালাইওয়ালা হাঁক দিতো। আর আমি রাস্তায় এসে দাঁড়াতাম। সেই সময় রাস্তা বাড়ি এমন ছিল না। এখন তো আরো বদলে গেছে।


সর্বশেষ এডিট : ২৭ শে জুন, ২০২৪ সকাল ১১:১১
৮টি মন্তব্য ৮টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

হোয়াইট হাউজে বঙ্গবন্ধু - "I want to survive"

লিখেছেন মাথা পাগলা, ২৭ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১:২৬




জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশন শেষ করে অক্টোবরের ১ তারিখে ওয়াশিংটনের হোয়াইট হাউজে এলেন বঙ্গবন্ধু... ...বাকিটুকু পড়ুন

দেশে তরুন সমাজের মাঝে মাদকের ভয়াবহ বিস্তার : অশনী সংকেত

লিখেছেন ডঃ এম এ আলী, ২৭ শে সেপ্টেম্বর, ২০২৬ ভোর ৫:৫১


২০২৬ সালের ২৫ জুন স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য।
তিনি বলেন, বাংলাদেশে প্রায় ৮২ লাখ মানুষ অবৈধ মাদক গ্রহণে আসক্ত/জড়িত, এবং এই সংখ্যা একটি গবেষণার
ভিত্তিতে উল্লেখ করেন। তিনি নতুন synthetic ও semi-synthetic... ...বাকিটুকু পড়ুন

বিএনপির মূল্যায়নে বঙ্গবন্ধু কিংবা আওয়ামিলীগের অবদান শূণ্য। মুক্তিযুদ্ধে সবচেয়ে বেশি অবদান জামাতের॥

লিখেছেন ক্লোন রাফা, ২৭ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৭:০৬



বিএনপি করার পূর্ব শর্ত কি? ইতিহাস বিচারে দেখা যায়, পার্ক মার্কিন প্রেসক্রিপশনে সর্বোচ্চ পর্যায়ের মিথ্যুক হতে হবে। আর সাথে রাজাকার পারিবারিক ব্যাকগ্রাউন্ড হলে তো কথাই নাই,... ...বাকিটুকু পড়ুন

গণতন্ত্রের অধিকার : ২৫ কিমি: মধ্যে ?

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ২৭ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৭:২১

গণতন্ত্রের অধিকার : ২৫ কিমি: মধ্যে ?



জাতিসংঘে বিশ্বের সকল দেশের অংশগ্রহনের মাধ্যমে অনুষ্ঠান হয়ে গেল ।
সেখানে শাসক, স্বৈর-শাসক ও গনতন্ত্রর বক্ততারা এক হয়েছিলেন । কিন্ত কোন ভালো সিদ্বান্ত
নিতে পেরেছে... ...বাকিটুকু পড়ুন

১৮ বছর ১ সপ্তাহ পার !

লিখেছেন মেহবুবা, ২৭ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:১৯


এমনি করে দিন চলে যায়। ১৮ বছর কখন পেরিয়ে গেল এখানে বুঝতে পারিনি। কত জনের কথা, কত ঘটনা মনে আসছে ! এমনি করে সূর্যাস্তের দিকে যেতে যেতে... ...বাকিটুকু পড়ুন

×