বন্ধ করো যতো মনখেলা তোমাদের
ক্লান্ত আমরা এই জটিল ধাঁধায়,
বীভৎস বর্তমান এ জীবনে আমাদের
মৃতপ্রায়, মরিচীকার নিঃশেষ মায়ায়।
ভাঙ্গাগড়ার পাশাখেলা খেলে যাও যতো
ভেসে যাই কালস্রোতে, অনন্ত অম্বরে
ঘুনে ধরা, জং পড়া গিটারের মতো
বেজে যাই অবিরাম, অসংখ্য বেসুরে।
দিন, কাল, সময়ের পুন্জিভূত ক্রোধ
জমে থাকে হৃদয়ে, শতো প্রতিশোধ,
জাগবে এ বিসুভিয়াস কোন একদিন
এ কামনায় হেসে যাই, হাসি অমলিন।
সর্বশেষ এডিট : ১৪ ই জুলাই, ২০১০ রাত ৩:৩৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



