somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

নারীদেরকে খেলার মাঠে নামিয়ে কী চরম অধিকার প্রদান করা হলো ! হেফাজতীরা নারীর অধীকার দেয়না ! কারণ তারা খেলার মাঠে নামিয়ে....

২৩ শে এপ্রিল, ২০১৩ রাত ১০:৫০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আজ বাংলাদেশ গেমসে মহিলা কাবাড়ির সোনা জেতার জন্য মাঠে নামে বিজেএমসি আর আনসার। খেলায় ১৯-১৬ পয়েন্টে জয় পায় বিজেএমসি। এতে নাখোশ আনসারের একদল উগ্র সমর্থক।
পল্টন কাবাডি স্টেডিয়ামে খেলা শেষে আজ উল্লাসের প্রস্তুতি নিচ্ছে বিজেএমসি। এমন সময় হঠাত্ করেই গ্যালারি ও কোর্টের পাশে বসা আনসারের একদল উগ্র সমর্থক চড়াও হলেন ম্যাচ পরিচালনাকারী আম্পায়ার আলী আজগর ও রফিকুল ইসলামের ওপর। চেয়ার উঁচিয়ে, কিল ঘুষিতে আহত করেন দুই আম্পায়ারকে। আম্পায়াররা পালিয়ে যান কর্মকর্তাদের পাশে। কিন্তু সেখানেও রক্ষা পাননি রফিকুল। তার মাথা ফেটে গেছে। সঙ্গে সঙ্গে আহত আম্পায়ারকে নিয়ে যাওয়া হয় হাসপাতালে।
শুধু আম্পয়ারকে আক্রমণ করেই থেমে ছিল না তারা, আক্রমণ করেছে খেলোয়াড়দেরও। আনসারের খেলোয়াড় শাহনাজ পারভিন হাত কামড়ে দিয়েছেন বিজেএমসির কাজী শাহিনা। আনসার সদস্যদের চেয়ারের আঘাতে আহত হয়েছেন আরেক খেলোয়াড় ফাতেমা আক্তার (শিলা)। মারামারি ঠেকাতে গিয়ে আহত হয়েছেন আনসার কোচ আবদুল জলিল। ভীড়ের মধ্যে আনসার সদস্যদের চেয়ারের আঘাতে আহত হয়েছেন তাদেরই কামাল হোসেন ও তোফায়েল আহমেদ।
আনসার খেলোয়াড় ও কর্মকর্তাদের অভিযোগ, আম্পায়ার পক্ষপাতিত্ব করে আনসারকে হারিয়ে দিয়েছে। আর এর জেরেই ওই আক্রমণ। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে অতিরিক্ত র্যাব সদস্য মোতায়েন করা হয় কাবাডি স্টেডিয়ামে। র‌্যাব আসার পর আম্পায়ারের বিরুদ্ধে স্লোগান দিতে দিতে পদক না নিয়েই স্টেডিয়াম ছেড়ে চলে যায় আনসারের খেলোয়াড়, সদস্য ও কমকর্তারা।
বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন মহাসচিব (বিওএ) সৈয়দ শাহেদ রেজা ও অন্যান্য কর্মকর্তাদের সামনেই এমন লঙ্কাকান্ড ঘটেছে। সৈয়দ শাহেদ রেজা দ্রুতই দোষীদের শাস্তি দেওয়ার আশ্বাস দিয়ে বলেন, ‘ঘটনাটা দুঃখজনক। আমরা ফেডারেশনের কাছে এই ঘটনার তদন্ত প্রতিবেদন চেয়েছি। আগামী তিন দিনের মধ্যে এটি দিতে হবে। এরপর আমরা দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেব।’
ফেডারেশন সাধারণ সম্পাদক নজরুল ইসলামের দাবি খেলায় মোটেও পক্ষপাতিত্ব হয়নি ‘হেরে গেলে এমন অভিযোগ আসেই। তবে আম্পায়ার নিরপেক্ষই ছিল।’
Click This Link

১টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

সোনালি ডানার পাখি

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১৪ ই নভেম্বর, ২০২৬ সকাল ৭:৫১


সোনালি ডানার পাখি
-এস এম আজাদ রহমান

স্বপ্নমাখা সেই দিন, ফিরবে কি আর কোনো দিন,
বুকের মাঝে বাজে আজও হারানো সুরের বীণ।

সোনালি ডানার পাখিটি আজ উড়ে গেল দূরে,
তারই স্মৃতি কাঁদায় আমায় নিশীথ... ...বাকিটুকু পড়ুন

আওয়ামীলীগ এখন ফ্রি ফেয়ার নির্বাচন চায়

লিখেছেন ধূসর সন্ধ্যা, ১৪ ই নভেম্বর, ২০২৬ সকাল ১০:০০



ফ্রি ফেয়ার নির্বাচন যদি ২০১৪ সালে, ২০১৮ কিংবা ২০২৪ সালে হত, তাহলে আজকে আওয়ামীলীগের অবস্থা কি এমন হত? দেশের অবস্থা কি আজকে এই অবস্থা আজকে এমন হত? ...বাকিটুকু পড়ুন

ক্ষমতার পালাবদল, শাসকের পুরোনো রোগ ...

লিখেছেন সৈয়দ কুতুব, ১৪ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১:০৯


জুলাই-আগস্ট মাসে যখন দেশে বিদ্যুতের সমস্যা চলছিল, তখন সংসদে এমপি রুমিন ফারহানা বিদ্যুৎ ও জ্বালানি-মন্ত্রীকে নিয়ে সার্কাজম করেছিলেন। তিনি বলেছিলেন, তাঁর গ্রামের মানুষ বারবার অভিযোগ করছে, টুকু (বিদ্যুৎ) আসে,... ...বাকিটুকু পড়ুন

কবিতা: আমি কি অসম্পূর্ণ মানুষ ?

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১৪ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:৩০


কবিতা: আমি কি অসম্পূর্ণ মানুষ ?



পৃথিবীর সবচেয়ে নিখুঁত মানুষটি হয়তো একটি রোবট ছিল,
আর সবচেয়ে অসম্পূর্ণ মানুষটি ছিলাম আমি।
তার হিসেবের খাতায় কোনো ভুলের দাগ ছিল না,
সময়ের কাঁটা ধরে চলত তার... ...বাকিটুকু পড়ুন

একজন প্রধানমন্ত্রীর প্রতি আচরণ, নাকি বাংলাদেশের রাষ্ট্রীয় মর্যাদার প্রশ্ন?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১৪ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:৪০


একজন প্রধানমন্ত্রীর প্রতি আচরণ, নাকি বাংলাদেশের রাষ্ট্রীয় মর্যাদার প্রশ্ন?

একটি ছবি কখনো কখনো হাজারো শব্দের চেয়েও বেশি শক্তিশালী। পাশাপাশি রাখা এই দুটি ছবি আমাদের সামনে শুধু দুটি কূটনৈতিক সাক্ষাতের... ...বাকিটুকু পড়ুন

×