রংধনু
০৮ ই নভেম্বর, ২০১৬ রাত ১০:২০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
ছেলেটি আজকের সূর্য দেখে ভেবেছিল যেহেতু নীল আকাশ সুতরাং মেঘ কেটে গেছে। কিন্তু পরে বুঝতে পারল আসলে এ মেঘ কাটার নয়, মেঘলা আকাশকেই সাথে নিয়ে দিন কাটাতে হবে। তাই তো কিছু আবেগ, কিছু মায়া, কিছু দিবাস্বপ্ন যেগুলো মরিচীকা ছাড়া কিছুই না সেগুলোকে ছেলেটি আজ আড়ি দিল। চরম বাস্তবতা আর আত্মবিশ্বাসকেই পুঁজি করে ছেলেটি আজ ঘর থেকে বের হল। হয়তো একদিন খুঁজে পাবে ছেলেটি তাঁর কাঙ্খিত নীল আকাশ। যদি না ও পায়, মেঘলা আকাশের মধ্যেই মাঝে মাঝে খোজ নেবে উত্তরের ঐ দিগন্তের শেষ রেখার। আর যাই হোক ছেলেটি গন্তব্যের বাইশ নম্বর সিড়িতে পা রেখেই বুঝতে পারল আবেগ দিয়ে অন্তত জীবন চলেনা। দিনটা অনেকের কাছে কিছুইনা আর ছেলেটির কাছে ছিল একবুক আশা জমানো দিন। কিছু একটা হবে ভেবেও কিছুই হলোনা! না হোক, আকাশ টা তো আছে। হোক সেটা নীল কিংবা মেঘলা! একটাই তো আকাশ! যখন অবসরে চোখ আটকে যাবে আকাশে তখন ভাবতে তো পারবে কোন একদিন ঐ আকাশটা তাঁর ছিল! এটাই তো বিরাট কিছু। মেঘলা আকাশ; রংধনু ঊঠবে... আজ কিংবা কাল। ৮ই নভেম্বর অনন্তকাল এ পৃথিবীতে আসবে। হয়তো রংধনু দেখার আশায়। রাত হয়েছে। ছেলেটি অনেক ক্লান্ত, ঘুমাতে যাবে...
সর্বশেষ এডিট : ০৮ ই নভেম্বর, ২০১৬ রাত ১০:৫৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
রাজীব নুর, ০৪ ঠা সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১২:৫৪

শরতের সকাল! সকাল ৮ টা।
ভাদ্র মাস। ইংরেজি সেপ্টেম্বর মাস। ২০২৬ সাল। ঘটনাটা কি হয়েছে, আমি বলি। মোটামোটি ভয়াবহ ঘটনা বলা যেতে পারে! যে কোনো সময় রোদ উঠবে।...
...বাকিটুকু পড়ুন
সংক্ষিপ্ত রায় সবচেয়ে বড় দায় বাংলাদেশের দীর্ঘদিনের জ্বালানি ও বিদ্যুৎ নীতির। এর মধ্যে ২০০৯–২০২৪ সময়কালের সরকারের সিদ্ধান্তগুলোর দায় তুলনামূলকভাবে বেশি, কারণ ওই সময়ে বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা দ্রুত বাড়ানো হলেও...
...বাকিটুকু পড়ুন
১।মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, ব্রুনাই দক্ষিণ-পূর্ব এশিয়ার কিছু দেশে জুম্মার নামাজ পড়ার সুযোগ হয়েছে। ১২.৫০ এ আজান তারপর ১.১৫ দিকে জুম্মার নামাজের সকল আনুষ্ঠানিকতা শেষ। আজানের কিছুক্ষণ পর খুতবা শুরু তারপর...
...বাকিটুকু পড়ুনএকাউন্ট্যান্ট
মঞ্জুর চৌধুরী
রফিকুল ইসলামের জীবনে সবচেয়ে বিলাসী জিনিসটি ছিল একটি কাঠের আলমারি।
আলমারিটা নতুন নয়। মিরপুর এগারোর যে দুই কামরার বাসায় সে আর শায়লা থাকত, তাদের বিয়েরও আগে থেকে বাড়িওয়ালার স্টোররুমে... ...বাকিটুকু পড়ুন
লিখেছেন
সৈয়দ কুতুব, ০৫ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ৩:১৪

শিরোনামটা একটু অদ্ভুত মনে হতে পারে। তবে কিছুদিন ধরে বিদ্যুতের দাম, ভর্তুকি আর লোডশেডিং নিয়ে যেভাবে আলোচনা হচ্ছে, তাতে প্রশ্নটা একেবারে অযৌক্তিক নয়। কারণ সরকার বদলেছে, কিন্তু বিদ্যুৎকেন্দ্রগুলো তো...
...বাকিটুকু পড়ুন