কবিতা
০১ লা মার্চ, ২০১৭ রাত ২:৫৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
কবিতা লিখ? একসময় লিখতাম আমিও। কেন জানি ছন্দটা ঠিক ঐভাবে আসেনা। কোথাও যেন মনে হয় থেমে যায়। কবিতা পড়তে পারো? আমি একসময় পড়তে পারতাম। মনের মাধুরী মিশিয়ে সুর দিতাম। কেন জানি এখন আর হয়ে ঊঠেনা। রবী ঠাকুর, নজরুল, জসীম উদ্দিন কোনটিতেই আর মন বসেনা। কবিতা শুনিয়েছ কাউকে? আমি শুনিয়েছি। কিন্তু এখন আর পারিনা। নিজের লিখা কবিতাও আজ আর আবৃত্তি করে কাউকে শুনাতে পারিনা। কেন জানি কবিতা আর আমার কাছে কবিতা মনে হয়না। কবিতা আসলেই আর আমাকে টানেনা। তবে ভালো আছি এখন। একসময় রাতের নিঃস্তব্ধতাকে খুব ভয় হত কারণ ঘুম আসতোনা। ভীষণ রকম একা কাটাতে হত রাত। তাইতো ভালো আছি এখন। একসময় দিনটাকে পাশ কাটাতে চাইতাম। বন্ধু-বান্ধব সবাইকে অসহ্য মনে হতো। দিনের আলোকে ভয় হতো। কারণ কেউ যদি আমার দুর্বলতা জেনে জানতে চায় কেন এমন। এখন সেটা হয়না। তাইতো ভালো আছি এখন। আগে কিছু একটা চাওয়ার ইচ্ছা জাগতো মনে। এখন আর সেটা হয়না। তাইতো ভালো আছি এখন। নিজেকে গুছিয়ে নিয়েছি, বদলে নিয়েছি; তাইতো ভালো আছি এখন। এখন আমি আমাকে নিয়ে ব্যস্ত। নিজেকে ভালোই সময় দিতে পারি। তাইতো ভালো আছি এখন। এখন আর কাঁদতে চায়না মন; তাইতো ভালো আছি ভীষণ! তবে, কিছু রাত, কিছু সকাল, কিছু সন্ধ্যা আমি অতীতের মাঝেই পড়ে থাকবো। তাইতো ভালো নেই এখন। জীবনের সংজ্ঞা শিখেছি, ভালো থাকা শিখেছি তাই আর অতীত কে ফিরে চাইনা, তবে মনে রাখবো। তাইতো আমি আজীবন ভালো থাকবো।
সর্বশেষ এডিট : ২৪ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ৩:১১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
রাজীব নুর, ০৪ ঠা সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১২:৫৪

শরতের সকাল! সকাল ৮ টা।
ভাদ্র মাস। ইংরেজি সেপ্টেম্বর মাস। ২০২৬ সাল। ঘটনাটা কি হয়েছে, আমি বলি। মোটামোটি ভয়াবহ ঘটনা বলা যেতে পারে! যে কোনো সময় রোদ উঠবে।...
...বাকিটুকু পড়ুন
সংক্ষিপ্ত রায় সবচেয়ে বড় দায় বাংলাদেশের দীর্ঘদিনের জ্বালানি ও বিদ্যুৎ নীতির। এর মধ্যে ২০০৯–২০২৪ সময়কালের সরকারের সিদ্ধান্তগুলোর দায় তুলনামূলকভাবে বেশি, কারণ ওই সময়ে বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা দ্রুত বাড়ানো হলেও...
...বাকিটুকু পড়ুন
১।মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, ব্রুনাই দক্ষিণ-পূর্ব এশিয়ার কিছু দেশে জুম্মার নামাজ পড়ার সুযোগ হয়েছে। ১২.৫০ এ আজান তারপর ১.১৫ দিকে জুম্মার নামাজের সকল আনুষ্ঠানিকতা শেষ। আজানের কিছুক্ষণ পর খুতবা শুরু তারপর...
...বাকিটুকু পড়ুনএকাউন্ট্যান্ট
মঞ্জুর চৌধুরী
রফিকুল ইসলামের জীবনে সবচেয়ে বিলাসী জিনিসটি ছিল একটি কাঠের আলমারি।
আলমারিটা নতুন নয়। মিরপুর এগারোর যে দুই কামরার বাসায় সে আর শায়লা থাকত, তাদের বিয়েরও আগে থেকে বাড়িওয়ালার স্টোররুমে... ...বাকিটুকু পড়ুন
লিখেছেন
সৈয়দ কুতুব, ০৫ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ৩:১৪

শিরোনামটা একটু অদ্ভুত মনে হতে পারে। তবে কিছুদিন ধরে বিদ্যুতের দাম, ভর্তুকি আর লোডশেডিং নিয়ে যেভাবে আলোচনা হচ্ছে, তাতে প্রশ্নটা একেবারে অযৌক্তিক নয়। কারণ সরকার বদলেছে, কিন্তু বিদ্যুৎকেন্দ্রগুলো তো...
...বাকিটুকু পড়ুন