somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সবার উপরে আমি সত্য তাহার উপরে নাই

০৬ ই ডিসেম্বর, ২০০৮ বিকাল ৩:০৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক প্রবনতা লক্ষ্য করলে একটা বিষয়ে সবাই একমত হবেন যে, এ দেশের প্রায় সব রাজনৈতিক নেতার বক্তব্য এ রকম "সবার উপরে আমি সত্য তাহার উপরে নাই"।
দল থেকে মনোনয়ন না পেলে অন্য দলে যোগ দেয়া, যে কোন উপায়ে ক্ষমতায় যাওয়া, দুর্নীতি, চাঁদাবাজী ইত্যাদি গুণে গুণান্বিত আমাদের রাজনৈতিক গুরুবর্গ এ বক্তব্যটিকে ইতোমধ্যেই জাতীয় বক্তব্যে পরিনত করেছেন।

আজ আমরা সকলেই এই অসাধারণ সদগুণটির অধিকারী।যদি আমাকেও এ ব্যাপারে প্রশ্ন করা হয়, তাহলে আমি ও হয়তো বলবো "সত্য বই মিথ্যা বলিবোনা,আমিও"।আজ আমরা প্রত্যেকেই আমিতন্ত্রবাদী। এখানে আর কারো প্রবেশাধিকার নেই।স্বামীর মনে স্ত্রী নেই, স্ত্রীর মনে নেই স্বামী-সেখানে কেবলই আমির রাজত্ব। পিতাহীন পুত্র, পুত্রহীন পিতা; মা হীন সন্তান, সন্তানহীন মা; গুরুহীন শিষ্য, শিষ্যহীন গুরু। সর্বত্রই আমির জয়জয়কার।

সেকালে মনসুর হাল্লাজ নামক জনৈক প্রভূ প্রেমিক প্রভূর প্রেমে হাবুডুবু খেতে খেতে শেষ পর্যন্ত নিজেকেই প্রভূ বলা শুরু করেছিল। আজকের এই আমিতন্ত্রের সূচনা কি তখন থেকেই? নাকি আরো আগে প্রভূর নির্দেশ অমান্য করে আদমের গন্ধম খাওয়া থেকে? যেখান থেকেই এর শুরু হোক না কেন, এই আমিতন্ত্রবাদ যে দেশের সবচেয়ে বড় শত্রু তা আর বলার অপেক্ষা রাখেনা।

দীর্ঘ দু'বছর ধরে রাজনৈতিক নেতৃত্বকে সেনাবাহীনি সমর্থিত তত্বাবধায়ক সরকার যে 'লেসন' দিয়েছে তাতে আমার মত হয়তো অনেকেই ভেবেছিল এবার হয়তো এদেশের রাজনৈতিক সংস্কৃতিতে কোন গুণগত পরিবর্তন আসবে।নির্বাচনে হয়তো ভাল লোকগুলো এগিয়ে আসবে। খারাপ লোকগুলো হয়তো ভুলেও এ পথ মাড়াবেনা।আমাদের এ ধারনাকে ভুল প্রমানিত করে গত সিটি করপোরেশন নির্বাচনে দেশের লোক দুর্ণীতিবাজদেরকেই ভোট দিয়েছে। এতে প্রচার মাধ্যম সহ সুশীল সমাজের অনেকেই উল্লসিত হয়েছেন।একটি অগণতান্ত্রিক সরকারের বর্থ্যতায় উল্লসিত হওয়াটা হয়তো অস্বাভাবিক নয়। কিন্তু একটি বিষয় কি আমরা ভেবে দেখেছি এতে দুর্ণীতিকে মাইনাস করতে গিয়ে ডবল প্লাস দেওয়া হয়ে গেল!

এজন্য সরকারের পদ্ধতিগত ত্রুটিও অনেকটা দায়ী। তারা দুর্নীতিবিরোধী অভিযানকে শেষ পর্যন্ত পরিণত করেন রাজনীতি বিরোধী অভিযানে। ফলে তাদের সকল কাজকেই মানুষ অবিশ্বাস করতে শুরু করে। দুর্ণীতিবাজদের মনে আগে যে ভয় ছিল সেটাও তারা ভেঙ্গে দেয়। দুর্ণীতিবাজরা এখন জানে এটা সেই দেশ যেখানে কোন পাপেরই শেষ পর্যন্ত বিচার হয়না। যদি রাজনৈতিক নেতা হওয়া যায় তাহলে সকল পাপাচারের লাইসেন্স পাওয়া যায়। যে কারণে এই নির্বাচনে খারাপ লোকগুলো আরও বেশীমাত্রায় মনোনয়ন প্রত্যাশী। এ কথা গ্যারান্টি সহকারে বলা যায়, অতীতের যে কোন সময়ের তুলনায় ভবিষ্যতে এ দেশে দুর্ণীতির পরিমান বাড়বে।

যতদিন এ দেশের মানুষের মন থেকে 'আমিতন্ত্র' বিদায় নেবেনা, যতদিন এদেশের রাজনৈতিক গুরুবর্গ নিজের দলের পরিবর্তে সমগ্র দেশের নেতা হয়ে উঠবেনা, যতদিন আমরা ভালকে ভাল মন্দকে মন্দ বলার সৎসাহসের অধিকারী হবোনা- ততদিন আমরা প্রত্যেকেই দুর্ণীতিবাজ হয়েই থাকবো। দুর্ণীতি এবং রাজনৈতিক অপসংস্কৃতি থেকে ততদিন আমাদের মুক্তি নেই।

সর্বশেষ এডিট : ০৬ ই ডিসেম্বর, ২০০৮ বিকাল ৩:০৩
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আমাদের নিজেদের না পাওয়া গুলো অন্যদের পেতে সাহায্য করা উচিত।

লিখেছেন নূর আলম হিরণ, ৩১ শে মার্চ, ২০২৬ রাত ৯:৪২


আমরা মানুষেরা সবসময় ভালো থাকতে চাই। ভালো খেতে চাই, ভালো পড়তে চাই, ভালো চাকুরী/ব্যবসা করতে চাই। কিন্তু বেশিরভাগ সময়ই আমাদের চাওয়ার সাথে পাওয়ার মিল থাকেনা। এই চাওয়ার সাথে পাওয়ার মিল... ...বাকিটুকু পড়ুন

অভিনব প্রতারনা - ডিজিটাল প্রতারক

লিখেছেন শোভন শামস, ৩১ শে মার্চ, ২০২৬ রাত ১১:১৮



একটি সাম্প্রতিক সত্য ঘটনা।
মোবাইল ফোনে কল আসল, একটা গোয়েন্দা সংস্থার ছবি এবং পদবী সহ। এই নাম্বার সেভ করা না, আননোন নাম্বার। ফোন ধরলাম। বলল আপনার এই নাম্বার ব্যবহার করে... ...বাকিটুকু পড়ুন

ধান ভানতে শীবের গীত : প্রজা বলে শীত ! শীত!!

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ৩১ শে মার্চ, ২০২৬ রাত ১১:২২

ধান ভানতে শীবের গীত : প্রজা বলে শীত ! শীত!!


সমুদ্রে বড় জাহাজ যখন ডুবতে থাকে, তখন কে ধনী বা কে গরীব প্রকৃতি তার বাছ-বিচার করেনা ।
বা বলা চলে, কে পাপী... ...বাকিটুকু পড়ুন

এতো সুর আর এতো গান - আমার কণ্ঠে

লিখেছেন সাড়ে চুয়াত্তর, ০১ লা এপ্রিল, ২০২৬ রাত ২:০০

একটা হারানো দিনের গান গাওয়ার চেষ্টা করেছি (Cover Song)। আশা করি সবাই উপভোগ করবেন।

গান - এতো সুর আর এতো গান
মূল গায়ক - সুবীর সেন
গীতিকার এবং সুরকার - সুধিন... ...বাকিটুকু পড়ুন

আগে নিজেকে বদলে দিন

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০১ লা এপ্রিল, ২০২৬ সকাল ১১:৪১



"আমার স্বামী সংসারের কুটোটাও নাড়ান না। যেখানকার জিনিস সেখানে রাখেন না। মুজা খুলে ছুঁড়ে যেখানে সেখানে ফেলে দেন। নিজেকে পরিষ্কার রাখতে বারবার ভুল করেন! এতো বছর বিবাহিত জীবন... ...বাকিটুকু পড়ুন

×