somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

Howard VS Rudd, খালেদা বনাম হাসিনা - শেখার আছে অনেক কিছুই

৩১ শে ডিসেম্বর, ২০০৮ ভোর ৫:০৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

অস্ট্রেলিয়ায় ১১ বছর ধরে Howard দেশ শাসন করেছেন, অথচ ২০০৭ এর নির্বাচনে নিজের এলাকার আসনটা পর্যন্ত হারিয়ে ইতিহাস সৃষ্টি করেছেন এই নেতা। সাধারন জনগন এই ভীষন পপুলার নেতাকে ভোট না দেয়ার কারণ বিশ্লেষন করে দেখা গেছে যে, তিনি শেষের দিকে একটি workplace law পাশ করেন যা এদেশের ৮০ভাগ শ্রমিক দের বিভিন্ন রকম সুযোগ সুবিধা থেকে বন্চিত করবে। ইচ্ছে করলেই মালিক পারবে একজন শ্রমিক'কে কারন দর্শাও নোটিস ছাড়াই কাজ থেকে অব্যাহতি দিতে। এই Law টিই Howard সরকার পতনের অন্যতম কারন হিসেবে বিবেচিত।

ফলাফল?: ভরাডুবি!

অত:পর, ভোটের দিন সন্ধ্যার পরে পরেই ছেলেমেয়ে এবং স্ত্রী কে নিয়ে তিনি সাংবাদিক সম্মেলনে আসেন। নিজের ব্যার্থতা মেনে নিয়ে হাসি মুখে অভিনন্দন জানান প্রতিপক্ষ Rudd কে।

বিনপি'র জন্য শিক্ষনীয়: বেগম খালেদা জিয়া, আপনি সাংবাদিক সম্মেলনে আসেন। নিজের ব্যার্থতা মেনে নিয়ে হাসি মুখে অভিনন্দন জানান প্রতিপক্ষ শেখ হাসিনা কে। ২০১৩ সালের ভোটের জন্য আজকের এই হাসি অনেক কাজে দিবে। আগামী ৫ বছর আছে আপনার হাতে, পরবর্তী নির্বাচনের প্রস্তুতি নেয়ার জন্যে। ভোটে কারচুপি, আপনার দলকর্মীদের পুলিশ কতৃক নির্যাতন এইসব নিয়ে হাউকাউ করে সময় নষ্ট করাটা বুদ্ধিমানের কাজ হবেনা। ভালো কিছু করুন, ভালো ফলাফল পাবেন। (আমার মা বলেন সবসময়, আপনার এই দুর্দিনে উপদেশটা মনে রাখেন)

আ: লীগ'এর জন্য শিক্ষনীয়: ১১ বছর ধরে অস্ট্রেলিয়ানরা যাকে মাথায় করে সম্মান করেছে, সেই নেতাকেও তারা ছুড়ে ফেলে দিতে দ্বিধা বোধ করেনি। শেখ হাসিনা, সামনে আপনার কঠিন পরীক্ষা। অনেক বিশ্রাম নিয়েছেন এতদিন জেলে বসে, এখন কাজে লাগার সময়। মুক্তিযুদ্ধ পরবর্তী প্রজন্ম (আমরা) আপনাকে শেষ সুযোগ দিচ্ছি, রাজাকারদের বিচার সুস্ঠুভাবে করে ৩০ লক্ষ শহীদের আত্নার শান্তি দেয়ার চেষ্টা করুন। অনিয়ম, দুর্নিতি এসব আপনাদের রক্তেই আছে (আমাদেরও), দুর্নিতি পুরোপুরি ছাড়তে পারবেননা জানি। তবুও চেষ্টা করুন। এখন থেকে পুকুর চুরি বন্ধ করে, ছোটোখাটো নালা-গর্ত চুরি করার অভ্যেস করুন। বিদেশী কোম্পানি গুলো থেকে ঘুষ নিয়ে, বিদেশে ইনভেস্ট না করে, দেশেই একটা কিছু করুন। অন্তত আমাদের মতো কারো না কারো অন্নের সংস্থান হবে।

আজকে এই পর্যন্তই, আরো উপদেশ লাগলে জানাবেন আর মাত্র ২১ দিন পরেই দেশে আসছি।

সু'
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ২০০৮ সকাল ৮:৩৯
৮টি মন্তব্য ৬টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আমাদের নিজেদের না পাওয়া গুলো অন্যদের পেতে সাহায্য করা উচিত।

লিখেছেন নূর আলম হিরণ, ৩১ শে মার্চ, ২০২৬ রাত ৯:৪২


আমরা মানুষেরা সবসময় ভালো থাকতে চাই। ভালো খেতে চাই, ভালো পড়তে চাই, ভালো চাকুরী/ব্যবসা করতে চাই। কিন্তু বেশিরভাগ সময়ই আমাদের চাওয়ার সাথে পাওয়ার মিল থাকেনা। এই চাওয়ার সাথে পাওয়ার মিল... ...বাকিটুকু পড়ুন

অভিনব প্রতারনা - ডিজিটাল প্রতারক

লিখেছেন শোভন শামস, ৩১ শে মার্চ, ২০২৬ রাত ১১:১৮



একটি সাম্প্রতিক সত্য ঘটনা।
মোবাইল ফোনে কল আসল, একটা গোয়েন্দা সংস্থার ছবি এবং পদবী সহ। এই নাম্বার সেভ করা না, আননোন নাম্বার। ফোন ধরলাম। বলল আপনার এই নাম্বার ব্যবহার করে... ...বাকিটুকু পড়ুন

ধান ভানতে শীবের গীত : প্রজা বলে শীত ! শীত!!

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ৩১ শে মার্চ, ২০২৬ রাত ১১:২২

ধান ভানতে শীবের গীত : প্রজা বলে শীত ! শীত!!


সমুদ্রে বড় জাহাজ যখন ডুবতে থাকে, তখন কে ধনী বা কে গরীব প্রকৃতি তার বাছ-বিচার করেনা ।
বা বলা চলে, কে পাপী... ...বাকিটুকু পড়ুন

এতো সুর আর এতো গান - আমার কণ্ঠে

লিখেছেন সাড়ে চুয়াত্তর, ০১ লা এপ্রিল, ২০২৬ রাত ২:০০

একটা হারানো দিনের গান গাওয়ার চেষ্টা করেছি (Cover Song)। আশা করি সবাই উপভোগ করবেন।

গান - এতো সুর আর এতো গান
মূল গায়ক - সুবীর সেন
গীতিকার এবং সুরকার - সুধিন... ...বাকিটুকু পড়ুন

আগে নিজেকে বদলে দিন

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০১ লা এপ্রিল, ২০২৬ সকাল ১১:৪১



"আমার স্বামী সংসারের কুটোটাও নাড়ান না। যেখানকার জিনিস সেখানে রাখেন না। মুজা খুলে ছুঁড়ে যেখানে সেখানে ফেলে দেন। নিজেকে পরিষ্কার রাখতে বারবার ভুল করেন! এতো বছর বিবাহিত জীবন... ...বাকিটুকু পড়ুন

×