পড়ন্ত বিকেলের ঝিরঝিরে বাতাসে ছায়াঢাকা পুকুড় পাড়ে একা আনমনা বসে স্বচ্ছ পানিতে মাছের খেলা দেখতে-দেখতে যা ভাবছিলাম ভালই লাগছিল। এমন সময় ডানা ঝাপটিয়ে উড়ন্ত একটি বক এসে পড়ল পুকুড় পাড়ে পানির কিনারে। সাদা ধবধবে বকটি দেখে মনে মনে তখন কল্পনা তথা আশার সঞ্চার হলো। আহা! বকটি যদি যে কোন উপায়ে ধরতে পারতাম তাহলে রাতের খাবারে আমি একা মানুষের জন্য (বাড়ির সবাই বেড়াতে যাওয়ায় একা হয়ে গিয়েছি) ভাল একটা মেন্যূ হইত। আমি একদৃষ্টে বকটির দিকে তাকিয়ে থাকলাম কিছুক্ষণ,দেখছিলাম বকটি কি করে/কিভাবে মাছ শিকার করে এবং অনুভব করলাম বকটি সহসা উড়ে যাওয়ার কোন সম্ভাবনা আছে কি-না। পানির কোল ঘেঁষে ছোট মাছ শিকারে ব্যস্ত বকটি। আমার মনের কল্পনাকে বাস্তবে রুপ দেয়ার জন্য ধীরে-ধীরে উঠে বাসায় গিয়ে জাল (মুখজাল/ঝাকী জাল) নিয়ে আসলাম। পুকুড় পাড়ের (পুকুর পাড়টি পানি থেকে ২/৩ ফুট উঁচু) যে কিনারে পানির ধারে বকটি মাছ শিকারে ব্যস্ত আমি ঠিক তার উল্টোদিক থেকে(চার/পাঁচ ফুট পিছনে পুকুড় পাড়ের আড়াল থেকে) স্বজোরে জালটি ছুড়ে মারলাম বকটির উপর এবং আমার আকাঙ্খিত ধবধবে সাদা বকটি আমার জালের ভীতর আটকা পড়ল! আলহামদুলিল্লাহ্। আমার খুশী আর দেখে কে! খুশীমনে রাতের খাবারের মেন্যূতে আকর্ষণীয় আর একটা আইটেম যোগ করলাম। মনে মনে সৃস্টিকর্তার অনেক প্রশংসা করলাম আর ভাবলাম হয়তো হালাল বলে সৃষ্টিকর্তা সেদিন আমার জন্য ধবধবে সাদা বকটি প্রেরণ করেছিলেন রাতের খাবারের মেন্যূ হিসেবে। মাঝে-মধ্যেই আমার ভাবনার খোরাক হয়ে দাড়ায় সেদিন আমার জীবনে ঘটে যাওয়া বাস্তব ঘটনাটি। সেদিনের উড়ন্ত বকটি দেখে মনে-মনে যা কল্পনা করেছিলাম মহান সৃষ্টিকর্তা তা বাস্তবে রুপ দিয়ে দেখিয়ে দিলেন তিনি সব মানুষের মনের ভাষা বুঝেন এবং তিনিই সর্বময় ক্ষমতার অধিকারী (সুবহানাল্লাহ্)।
একজন বণিক, যিনি বদলে দিয়েছিলেন সমগ্র আরবের ইতিহাস

মরুভূমির মাঝে দাঁড়িয়ে পুরো আরবকে বদলে দেওয়ার স্বপ্ন দেতেন একজন মানুষ। শুনতে পাগলামি লাগে, তাই না? কিন্তু সেই মানুষটা যদি ছোটবেলা থেকে কাফেলায় কাজ করে থাকেন, যদি তিনি জানেন... ...বাকিটুকু পড়ুন
কৃত্তিম বুদ্ধিমত্তা যেভাবে আব্বাসীদের জন্য হুমকি হয়ে আসছে- কী হবে খালেদ মহিউদ্দিনের?
হোমো ইরেক্টাসদের প্রায় বিশ লাখ বছর আগের আগুনের ব্যবহার থেকে শুরু করে ছয় হাজার বছর আগের চাকা আবিষ্কার, ১৮৩১ সালের বিদ্যুৎ, গত শতাব্দীর অ্যান্টিবায়োটিক, আর এই সেদিনের ইন্টারনেট ও স্মার্টফোন—... ...বাকিটুকু পড়ুন
আসলে কেউ ফেরে না।
মৃতরা ফিরে আসে না।
ফিরে আসে তাদের ফেলে যাওয়া শূন্যতা,
চায়ের কাপের ধোঁয়া,
অধেক বলা কোনো কথা
অথবা হঠাৎ থেমে যাওয়া কোন সুর
যে প্রেম চলে গিয়েছিল,
সে আর কোনোদিন দরজায় কড়া নাড়ে না।
শুধু একদিন আয়নায়... ...বাকিটুকু পড়ুন
দ্য ড্রাগ কিং

সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।
খুলনা... ...বাকিটুকু পড়ুন
সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে
আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।