somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

জিন দর্শন ( বাস্তব ঘটনা )

১৫ ই জুলাই, ২০১৮ বিকাল ৩:০২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


দুইহাজার সালের আগের ঘটনা । রাজদীঘি গ্রাম । তখনকার সময় পুলিশ-আর্মি এগুলো শুধু বড় বড় শহরগঞ্জের বিলাসিতা ছিল । রাজদীঘির মতো গ্রামের লোকজনকে কিংবদন্তি পুলিশদের চোর ধরার ঘটনা শুনেই সন্তুষ্ট থাকতে হতো । ফলাফল দিনে দুপুরে দস্যু কতৃক হামলা । আর রাতের বেলা তো কথাই নেই । গ্রামের যুবক ছেলেরা মিলে লাটিয়াল বাহিনী বানালেও দুঃসাহসিক লুটেরাদের কাছ থেকে রেহাই নেই । অতর্কিতে আক্রমণ চালিয়ে সামনে যা পাই তা লুট করে নিয়ে যায় । সোনাদানা, যুবতি মেয়ে কেউই তখন নিরাপদ ছিল না । মাঝে মাঝে লুটেরাদের সাথে লাটিয়ালদের সংঘর্ষে কিছু লাশও পড়তো । তখন হয়তো টাকার লোভে কিছু পুলিশ এসে হাজির হতো ।

দিনে দিনে অবস্থার অবনতি হচ্ছিল । যখন তখন দস্যুরা এসে হাজির হয় । আরেকটু ভালো থাকার জন্য গ্রামের কিছু লোক ভিটেমাটি ছেড়ে দূরে কোথাও চলে যায় । তাদের দেখাদেখি আরো অনেকে চলে যেতে শুরু করে । গ্রামের মুরুব্বীরা দেখলো এভাবে চলতে থাকলে গ্রাম জনশূন্য হয়ে যাবে । মাইলের পর ধানী জমি কে দেখবে তখন ? বহুচিন্তাভাবনা করে রাজদীঘি গ্রামের মুরুব্বীরা টিক করলো আর নয় । এবার কিছু একটা করতে হবে ।
রাজদীঘি গ্রাম থেকে মাইল পঞ্চাশেক দূরে নিয়তপুর গ্রাম । রাজদীঘি গ্রামের সকল মুরুব্বীরা হাজির হলো নিয়তপুরে । তানবাদশার দরবারে । সকলের আশা তানবাদশাহ হয়তো এই সমস্যার সমাধান দিতে পারবে । তখনকার সময়ে তানবাদশার মতো যাদুকর খুঁজে পাওয়া যেত না । অসম্ভব ক্ষমতা সম্পন্ন এক লোক ছিল সে । যদিও কেউ কেউ মনে করে সে লোক ছিল না । জিন গোত্রের কেউ হয়তো হবে । তানবাদশার ক্ষমতার একটা উদাহরণ দিচ্ছি । একবার গ্রামের সকল লোকের সামনে সে পানির উপর দিয়ে হেঁটে হেঁটে নদী পার হয়েছিলো ।
যায়হোক রাজদীঘি গ্রামের মরুব্বীরা সব কিছু তানবাদশাহকে খুলে বলল । সব শুনে তানবাদশাহ বলল আর এমন হবেনা । সে তার অনুগত জিনদের মধ্যে কয়েকজন জিনকে গ্রাম পাহারার জন্য পাঠিয়ে দিবে । এটা শুনে রাজদীঘি গ্রামের লোকজন সন্তুষ্ট হয়ে গ্রামে ফিরে আসে ।
এরপর থেকে সত্যি সত্যি রাজদীঘি গ্রামে ডাকাতি গায়েব হয়ে যায় । গভীর রাত্রে নাকি অনেকে দেখতে পাই কালো ঘোড়ায় চড়ে সাদা আলখেল্লা পড়া কিছু লোক গ্রাম পাহারা দিচ্ছে । এরা নিশ্চয় তানবাদশার পাঠানো জিনের দল । কোনো কোনোদিন গ্রামের লোকজন সকালে ঘুম থেকে উঠে দেখতে পেত গ্রামের রাস্তার সামনের গাছগুলোতে লুটেরাদের লাশ ঝুলছে । এরা নিশ্চয় গ্রামে লুটপাট চালাতে এসেছিল । জিনেরা ধরে ব্যাটাদের মজা দেখিয়েছে । এরপর থেকে গ্রামে ডাকাতি বন্ধ ।

[বি দ্রঃ আপনারা যারা মনে করছেন এগুলো সব গল্প তাদের বলছি এখনো গভীর রাতে পাহাড়াদার জিনদের দেখতে পাওয়া যায় । ]
সর্বশেষ এডিট : ১৫ ই জুলাই, ২০১৮ বিকাল ৩:০২
২৯টি মন্তব্য ২৯টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ফাতেহা-ই-ইয়াজদাহম: দাদীর মুষ্টি চালের গন্ধমাখা একটি হারিয়ে যাওয়া শৈশব

লিখেছেন চারাগাছ, ২৪ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ৩:৪৮



ফাতেহা-ই-ইয়াজদাহম: দাদীর মুষ্টি চালের গন্ধমাখা একটি হারিয়ে যাওয়া শৈশব

​ক্যালেন্ডারে নামটা দেখেছেন হয়তো— ফাতেহা-ই-ইয়াজদাহম।
​ছোটবেলায় স্কুলে পড়েছেন যারা, তাদের অনেকের কাছেই নামটা পরিচিত। কারণ, এই নামটার সঙ্গে জড়িয়ে আছে... ...বাকিটুকু পড়ুন

প্রজ্ঞার জয়ধ্বনি বিজ্ঞান ও যুক্তির মহাকাব্য

লিখেছেন ডঃ এম এ আলী, ২৪ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৯:৩৯


ভূমিকা
সকল নবি ও রাসুল প্রতি সালাম ও দুরুদ পর
দাউদের সুরে, মূসার পথে, ঈসার প্রেমের বাণী
মুহাম্মদের মরু পেরিয়ে শুনেছি যুগের ধ্বনি
কৃষ্ণের বাঁশি, বুদ্ধের ধ্যান, সুফির অন্তর সন্ধান
যোগীর তপে, মরমীর গানে খুঁজেছি... ...বাকিটুকু পড়ুন

আওমীলীগকে সম্পর্কে কি আপনার মনে এখন কোনো পজিটিভ চিন্তা উঁকি দেয়?

লিখেছেন নূর আলম হিরণ, ২৪ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:০৬


বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতি মূলত চারটি বিষয়ের উপর মানুষের কাছে জনপ্রিয়তা পায়।
প্রথমত, মানুষ মনে করে এ দলটি ক্ষমতায় থাকলে স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষা পায়। এটা খুবই সত্য যে ১৯৭১ সালে আমাদের... ...বাকিটুকু পড়ুন

মন কথনিকা... হৃদয় নিঃসৃত কথোপকথন!

লিখেছেন জুল ভার্ন, ২৪ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:৩২

মন কথনিকা... হৃদয় নিঃসৃত কথোপকথন
মন কথনিকা- হৃদয়ের একান্ত গোপন কথোপকথন। কিছু কথা থাকে, যা কাউকে বলা যায় না; কিছু অনুভূতি থাকে, যা ভাষায় প্রকাশ করা যায় না। সেগুলো একান্তই নিজের,... ...বাকিটুকু পড়ুন

হারানো বিজ্ঞপ্তি

লিখেছেন ঠাকুরমাহমুদ, ২৪ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:৩১



অত্যন্ত দুঃখ ও ভারাক্রান্ত হৃদয়ে জানানো যাচ্ছে যে, গত প্রায় দুই বছর যাবৎ বিবেক, বুদ্ধি, জ্ঞান, বিচার ও বিবেচনা - এই পাঁচজনকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। একসময় তাঁরা... ...বাকিটুকু পড়ুন

×