somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

গামা হত্যা: ফাঁসির আসামিদের সাজা মওকুফ আদেশের কপি রাষ্ট্রপতির দফতরে নেই !

০৩ রা অক্টোবর, ২০১০ দুপুর ২:০০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


নাটোরের আলোচিত সাব্বির আহমেদ গামা হত্যা মামলায় ফাঁসির দণ্ড পাওয়া ২০ আসামির সাজা মওকুফে রাষ্ট্রপতির দফতর কোন বিধিবিধান মেনে চলেনি বলে অভিযোগ উঠেছে। এমনকি ফাঁসির সাজা পাওয়া ২০ আসামির দণ্ড মওকুফের কোন অফিস আদেশ রাষ্ট্রপতির দফতরে সংরক্ষণ করা হয়নি। এ নিয়ে সরকারের ঊর্ধ্বতন পর্যায়ে তোলপাড় শুরু হয়েছে। ২০০৬ সালের ২৪ আগস্ট ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক ফিরোজ আলম গামা হত্যা মামলার রায়ে ২১ জনকে ফাঁসির আদেশ দেন। আসামিরা এই রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করে। এই আপিলের শুনানির আগেই ২০ আসামি গত ১৫ এপ্রিল কারাগার থেকে আপিল প্রত্যাহার ও রাষ্ট্রপতির কাছে ক্ষমা চেয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে এক আবেদন করে। এই আবেদনের প্রেক্ষিতে গত ২ সেপ্টেম্বর রাষ্ট্রপতি জিল্লুর রহমান সাংবিধানিক ক্ষমতাবলে ২০ আসামির ফাঁসির দণ্ড মওকুফ সংক্রান্ত আদেশে সই করেন। সংশ্লিষ্ট সুত্রে জানা গেছে, স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত সারসংক্ষেপ পাঠানো হয় রাষ্ট্রপতির কাছে। নিয়ম রয়েছে, এ ধরনের কোন সারসংক্ষেপ রাষ্ট্রপতির কাছে পাঠানো হলে তা নোটিংয়ের মাধ্যমের রাষ্ট্রপতির কাছে উপস্থাপন করা হয়ে থাকে। কিন্তু গামা হত্যা মামলায় ২০ আসামির সাজা মওকুফের ক্ষেত্রে তা অনুসরণ করা হয়নি। ফলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পাঠানো সারসংক্ষেপটি কিভাবে রাষ্ট্রপতির কাছে উপস্থাপন করা হয়েছে তা সংশ্লিষ্ট কার্যালয়ের কোন কর্মকর্তাই জানেন না। রাষ্ট্রপতির সাজা মওকুফ করলে তার একটি আদেশের কপি রাষ্ট্রপতির দফতরে সংরক্ষিত থাকে কিন্তু গামা হত্যার আসামিদের সাজা মওকুফ সংক্রান্ত রাষ্ট্রপতির কোন আদেশের কপি সংশ্লিষ্ট কার্যালয়ে সংরক্ষণ করা হয়নি।
উল্লেখ্য, ২০০৪ সালের ৭ ফেব্রুয়ারি নাটোর নলডাঙ্গা রামশার কাজিপুর বাজারে অজ্ঞাত সন্ত্রাসীদের গুলি ও চাপাতির আঘাতে খুন হন সাবেক চার দলীয় জোট সরকারের উপমন্ত্রী রুহুল কুদ্দুস তালুকদার দুলুর ভাতিজা সাব্বির আহমেদ গামা। এই ঘটনায় নিহতের বাবা রফিকুল ইসলাম তালুকদার বাদী হয়ে স্থানীয় আওয়ামী লীগ নেতা এসএম ফিরোজসহ ১৬ জনকে এজাহারভুক্ত আসামি করে মামলা দায়ের করেন। পুলিশ তদন্ত শেষে ২১ জনকে অভিযুক্ত করে আদালতে চার্জশীট দাখিল করে। এরপর মামলাটি নাটোরের জেলা দায়রা জজ আদালতে বিচারের জন্য আসে। পরে উচ্চ পর্যায়ের তদন্তের পর মামলাটি ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনালে স্থানান্তর করা হয়। ২০০৬ সালের ২৪ আগস্ট সংশ্লিষ্ট আদালতের বিচারক ফিরোজ আলম ২১ জন আসামিকে ফাঁসির আদেশ দেন। রায় ঘোষণার পর পলাতক আসামিদের মধ্যে আনিসুর রহমান, এসএম ফিরোজ, ফয়সাল হোসেন, সেন্টু শাহ, শাহজাহান শাহ, জাহেদুল ইসলাম, বাদল শাহ, ফজলুল হক শাহ ও ফারুক হোসেন গত ১২ এপ্রিল এবং ২১ এপ্রিল অপর পলাতক আসামি আবদুল জলিল আদালতে আত্মসমর্পণ করেন। অন্য আসামিরা বিভিন্ন সময়ে পুলিশের হাতে গ্রেফতার হন। আকবর হোসেন নামে এক আসামি এখনো পলাতক। কারাগারে থাকা অবস্থায় ২০ জন আসামি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে উচ্চ আদালতে আপিল প্রত্যাহার ও ক্ষমা চেয়ে রাষ্ট্রপতি বরাবরে আবেদন করে। রাষ্ট্রপতি ক্ষমা করার পর তারা গত ৬ সেপ্টেম্বর ঢাকা ও রাজশাহী কারাগার থেকে মুক্তি পান। আসামিদের মধ্যে ১০ জন ঢাকা ও অপর ১০ জন রাজশাহী কারাগারে আটক ছিলেন।


১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আসলে কেউ ফেরে না।

লিখেছেন রানার ব্লগ, ০৮ ই জুন, ২০২৬ সকাল ৭:০৬

মৃতরা ফিরে আসে না।
ফিরে আসে তাদের ফেলে যাওয়া শূন্যতা,
চায়ের কাপের ধোঁয়া,
অধেক বলা কোনো কথা
অথবা হঠাৎ থেমে যাওয়া কোন সুর

যে প্রেম চলে গিয়েছিল,
সে আর কোনোদিন দরজায় কড়া নাড়ে না।
শুধু একদিন আয়নায়... ...বাকিটুকু পড়ুন

দ্য ড্রাগ কিং

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:১৫


সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।

খুলনা... ...বাকিটুকু পড়ুন

সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫৮

আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

লিখেছেন মাহদী হাসান শিহাব, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ২:৩৪



দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।

শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন

মন কথনিকা-৪৮৭৩-৭৪

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই জুন, ২০২৬ রাত ১০:০৯

মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।

মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

×