somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

তুমি ইদানিং নতুন ভং ধরেছ- "পথ হারাবে না বাংলাদেশ।"

২১ শে নভেম্বর, ২০১৩ ভোর ৬:৩৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

লেখক: ধ্রুব নীল

তীব্র গরমের এই অসহনীয় জানজটের শহরে যখনি কিছুটা শীতের আমেজ এসেছে, ঠিক তখনি মনে পরে গেল তোমার কথা।

কেমন আছো তুমি? অনেকদিন হয়ে গেল তোমাকে ভালবাসার দৃষ্টি নিয়ে পড়া হয়না। তারপরো আমিতো তোমার পুরনো পাঠক। একজন পুরনো পাঠক হিসেবে আজ তোমাকে খুব মূল্যায়িত করতে ইচ্ছে করছে। শুরু করে দেই?

#শনিবারে "ছুটির দিনে" নামক ক্রোরপত্র বের কর তুমি। কি অসাধারন সব ফিচার তোমার এই ক্রোরপত্রে। 'ঘরমন জানালা' নামক ফিচারে তুমি নিয়মিত পাঠকদের প্রেম ভালবাসার কাহিনী তুলে ধরতে। কি গভীর মনযোগে পড়তাম সেসব একসময়। সুখময় প্রেম, ছ্যাকাময় প্রেম পড়তে পড়তে মনের পটের ফ্রেমে নিজের কল্পিত প্রেমিকার ছবি ঝুলিয়ে রাখতাম। কবে একটি প্রেম করব? কবে আমার প্রেমের গল্প পাঠক পাঠিকারা পড়বে ঘরমন জানালায়...?
এসব কি স্বপ্ন দেখাতে আমায় বলতো?

আর মেহতাব খানমকে বানিয়ে রেখেছো প্রেম রোগের ডাক্তার হিসেবে। যাবতীয় প্রেম জাতীয় সমস্যার সমাধান দাতা উনি। আহা... কবে যে এক প্রেম রোগে পড়ব?

#সোমবার বের করতে 'আলপিন' নামক ক্রোরপত্র। প্রিয় নবী মুহাম্মাদ (সা) এর ব্যাঙ্গচিত্র প্রকাশের কারনে ব্যান হয়ে যায় আলপিন। বিশ্বাস করবে আমার খাটের নিচটা আলপিন দিয়ে ভরা ছিল একসময়?

কি নেশায় পরে গিয়েছিলাম তোমার আলপিনের। প্রেম ভালবাসা নিয়ে রসবোধ উপস্থাপনা আর ছেলেমেয়েদের ডেটিং এর কার্টুন চিত্রগুলো আমায় এত টানতো...!

আলপিন ব্যান হবার পর বের করলে রস+আলো। যেই লাউ সেই কদু। ধর্মকে অবমাননা আর তরুন সমাজকে প্রেমের রসবোধ না বোঝাইতে পারলে তোমাদের যেন ঘুম আসেনা, তাইনা?

#মঙ্গলবারে থাকতো "নকশা"। আহা! নারীর সৌন্দর্য্যকে শিল্পের পর্যায়ে নিয়ে যেতে তোমার সে কি প্রাণানন্তকর চেষ্টা !

গরম কালে মেয়েদের ফুলহাতা জামা পরা ঠিক হবেনা, টি শার্ট আর জিন্স পরতে হবে, ঠোটে কোন কালারের পমেট, লিপস্টিক দেয়া উচিত্‍ সেই বনর্না, নখের যত্ন কিভাবে নিতে হবে, ছেলেদের সামনে কিভাবে নিজদের উপস্থাপন করতে হবে...ব্লা ব্লা ব্লা...
মেয়েদের ফোর টুয়েন্টি ক্যারেক্টার বানানোর পুরো দায়িত্ব যেন তোমার একার উপর পরেছে, তাইনা?

#বৃহশ্পতিবারের আনন্দ... কি বলব? এ সপ্তাহে প্রভা, পরের সপ্তাহে বিন্দু, তারপর শখ... তাদের জীবনযাত্রা কেমন, কি খেতে পছন্দ করে, অবসর সময়ে তারা কি করে... বর্নণার শেষ নেই তোমার। তরুন প্রজন্মের কাছে একরকম আইডল বানিয়ে ফেলেছ তাদের। অথচ দু'দিন পরপর এদের স্ক্যান্ডাল বেরুনের খবর আসে পত্রিকাগুলোতে।

তুমি টাঙ্গাইল, ময়মনসিংহ, দৌলতদিয়ার পতিতালয় নিয়ে বিরাট রিপোর্ট কর, অথচ তোমার আইডলরা পরিচালক-প্রযোজকদের কাছে শরীর বিক্রি করে অভিনয়ের চান্স নেয়, সে নিয়ে তোমার রিপোর্ট আসেনা কেন বলতে পারবে?

কখনোতো তোমার পত্রিকায় দেখলাম না, "আমাদের মেরিল লাক্স সুন্দরীরা সবচেয়ে বড় পতিতা" শিরোনামের কোন রিপোর্ট। (execption honest actress).

কেন?
তরুন প্রজন্ম সতর্ক হবে বলে??

তুমি ইদানিং নতুন ভং ধরেছ- "পথ হারাবেনা বাংলাদেশ।"

তরুন প্রজন্মকে ভূল পথের ঠিকানা দেখিয়ে বলছ পথ হারাবেনা...। লজ্জা করেনা?

তুমি কি জানো তোমার জনক মতিউর রহমানে ছেলে একজন মাদকাসক্ত? (লিংক কমেন্ট)

যে মতিউর রহমান নিজের সন্তানকে বদলাতে পারেনা, সে কিভাবে পুরো দেশকে বদলানোর স্লোগান দেয়... আমি ভেবে পাইনা।

Click This Link
প্রথম আলো,
অনেকখানি ঘৃণার আবেশ তৈরী হয়েছে তোমার জন্য। দীর্ঘ তিন বছর ধরে তোমার ক্রোরপত্রগুলো দেখিনা।

তোমাকে মূল্যায়িত করতে গিয়ে শুধু এ কথাই মনে হয়েছে, আজকের তরুন প্রজন্মকে ধর্মীয় আদর্শ থেকে দূরে রাখতে তুমি দৃঢ় আত্ম প্রত্যয়ী। তাই চোরকে ধর্মের কাহিনী শুনিয়ে কোন কাজ হবেনা।

শোনাতে হবে তাদের, যারা আগামীর সম্ভাবনার বিবেক। সেই তরুন প্রজন্মদের...

হে তরুন,
বিভ্রান্ত হয়োনা মানুষের তৈরী করা লোভনীয় ফাঁদে। বরং আস্থা রাখো আসমানী কিতাবের উপর, যা স্রষ্টা কর্তৃক নির্দেশিত। এখানেই তোমার মুক্তি ও চিরকল্যাণ নিহিত রয়েছে।

হে বন্ধু,
এসো সেই মুক্তির কাতারে যার একমাত্র ঠিকানা সুবিশাল জান্নাহ।
আমরা তোমার জন্য অপেক্ষা করছি....!!
৩টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

দুই পৃথিবী

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই নভেম্বর, ২০২৬ রাত ১২:৩৫


দীর্ঘদিন ঢাকায় বসবাস করার পর বুঝতে পেরেছিলাম ,বাংলাদেশের রাজনীতিতে ঢাকার গুরুত্ব অপরিসীম। একসময় শোনা যেত, ঢাকার বাতাসে টাকা উড়ে। বাংলাদেশের রাজনীতি, সংস্কৃতি, বিনোদন, গণমাধ্যম সবকিছুতেই ঢাকার প্রভাব সবচেয়ে বেশি।... ...বাকিটুকু পড়ুন

যে পথে তুমি গেলে

লিখেছেন আবু সিদ, ১০ ই নভেম্বর, ২০২৬ সকাল ৭:২৯

যে পথ ধরে চলে গেলে তুমি,
সূর্য জাগার আগে –
সেই পথ কাঁদছে এখন
তোমাকে হারাবার ভয়ে!

জানি আমি, জেগে উঠবে সে-পথ আবার
পাখিদের মতো নিত্য ডানা মেলে,
হয়ে... ...বাকিটুকু পড়ুন

=মন কর রব সাদা ফুলের মত= ছB ব্লগ

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১০ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:২৪

এই গাছ, গাছ কিনে গিফট পেয়েছিলাম, এটাকে চিনতাম না, গাছ লম্বাই হচ্ছে দেখে ভাবছিলাম ফেলে দেব নাকি, কী না কি গাছ জানি, বাড়ী থেকে ফিরে ছাদে গিয়ে খুশি হয়ে গেলাম... ...বাকিটুকু পড়ুন

আলপিন!!!!!

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ১০ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:২৭



আলপিন ছিলো প্রথম আলোর পত্রিকার সাথে আশা দেশের প্রথম ব্যঙ্গাত্মক ও রম্য ক্রোড়পত্র বা ম্যাগাজিন। ২০০০ সালের পরবর্তী সময়ে এই নতুন ধারার এই ব্যঙ্গাত্মক কার্টুন চিত্র দেশ জুড়ে বেশ... ...বাকিটুকু পড়ুন

সময়ের পরিক্রমায়.....

লিখেছেন আরোগ্য, ১০ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:০০

আসুন আজ একটু গল্প করি, আমি যেহেতু ধর্মীয় পোস্ট দেই তাই অনেক ব্লগার আমার পোস্ট এড়িয়ে যায় আর তাই অনেক প্রিয় ব্লগারের মন্তব্য থেকে বঞ্চিত হই। আবার আমিও সেই আগের... ...বাকিটুকু পড়ুন

×