somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সবুজসাথী

২৭ শে আগস্ট, ২০০৯ রাত ৩:২২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

http://www.Sobuj_Bangla07happy.com
সারা রাত হলো, গল্প তোমার সাথে
ভাবিনি কখনো এভাবে তোমাকে পাবো,
চকোরী যেমন হারায় চাঁদের রাতে
জানিনি সেভাবে, তোমাতে আমি হারাবো
কন্ঠে তোমার আকাশের মেঘ নেমে
এসেছিলো কাছে কোমল স্পর্শ নিয়ে
পৃথিবীর সব কোলাহল ছিল থেমে
হৃদয়ের যত কষ্ট ছিল লুকিয়ে
সমুদ্র-জল বাষ্প হয়ে আকাশে
তারপর রূপ নেয় জমে থাকা মেঘে
হঠাৎ বৃষ্টি নেমে আসে উল্লাসে
মাটির প্রাণেরা প্রাণ পেয়ে উঠে জেগে
তুমি, তুমি সেই সাগর-বুকের জল
আমি নারী এক শুকনো গাছের পাতা
অঝোরে নেমেছো কাল রাতে অবিরল
তাই আজ হয়েছি, তারুণ্যে তরুলতা
সাগর, মেঘ আর বৃষ্টির কাছে ঋণ
রয়ে যাবে আমি যতদিন নিব শ্বাস
তোমার কন্ঠ তুমি হয়ে রাতদিন
দাপটে করবে এই বুকে বসবাস....সবুজসাথী

দেহ চলে মনের জোরে কিন্তু মন চলে কার জোরে? কেউ কি জানেন? অনেকেই জানেন হয়তবা আবার অনেকে জানেন না, আমার মতে মন চলে একটি আশার জোরে, একটি স্বপ্নের জোরে, কোন কিছুকে পাওয়ার আশায়। অনেকে পায় আবার অনেকে পায় না, যারা পায় তাদের চলার গতি আরো বেড়ে যায় আর যারা পায় না তাদের কি অবস্থা হয়??? তবুও অনেকে চলে, কারন চলতে হবে এইটাই নিয়ম, ধ্রুব সত্য। যারা নতূন করে আবার উদ্দীপ্ত হয়ে চলতে চায় তাদের দরকার একটি নতূন আশা, নতূন স্বপ্ন। কেউ যখন স্বপ্ন দেখাই ভুলে যায় তখন তার মধ্যে আর একটা মূত মানুষের মধ্যে কোন তফাৎ থাকে না, সে তখন হয়ে যায় মূত।ইদানিং কেন জানি স্বপ্ন দেখা ভুলে গেছি কারন যাই স্বপ্ন দেখি সব ই কয়দিন পর মরিচীকা হয়ে মুখ থুবড়ে পড়ে আর তাই নতুন স্বপ্ন দেখতেও আর ইচ্ছে করে না, এছাড়া স্বপ্ন ই বা দেখাবে কে? একসময় স্বপ্ন দেখানোর মতো কেউ ছিলো কিন্তু আজ আর নেউ। তবুও অজানা কোন এক স্বপ্নের টানে ছুটে চলেছে মন আর মনের জোরেই দেহটাও এখনও ছুটে চলে প্রতিদিন। ছুটে চলেছে আমার দেহ, ছুটে চলেছি আমি...সবুজসাথী


জীবনের দেড় যুগরও বেশি সময় পার করতেছি, জীবনের এই সময়টাতে নিজেকে আজ বড় অসহায় আর ছোট মনে হচ্ছে। আমার এই বয়স আরো অনেকেই পার করতেছে কিন্তু জানি না কয়জনকে তার নিজের জীবিকা নির্বাহ করতে হয়, আমাকে আমার জীবিকা নির্বাহ করতে হয়, এইটা কি আমার জন্য গর্বের নাকি দুঃখের তা জানি না। আমি জানি না একজন মাঝি একসাথে কয়টা নৌকা চালাতে পারে কিন্তু আমি একসাথে তিন-তিনটা নৌকা চালানোর চেষ্টা করতেছি, এই জন্য অনেক আমাকে বাহবা দেয় আবার অনেকে বলে আমি একটা বোকা তাই এইরকম করতেছি, আসলে আমি জানি না আমি কি? আমার কি করা উছিত? তবে মাঝে মাঝে আমার আপসোস হয় আবার মাঝে মাঝে নিজেকে অনেক বড় কিছুও মনে হয় কারন অনেকে যা করতে সাহস করে না আমি তা করতেছি বা করার চেষ্টা করতেছি।অনেক সময় কেন জানি নিজেকে মৃত বলে মনে হয়, জানি না কেন? মনে হয় এই সমাজ, এই সংসার, এই সব কিছু ছেড়ে চলে যাই অনেক দূরে, অনেক দূরে, অনেক দূরে, যেখানে থাকবে না কোন না পাওয়ার বেদনা, থাকবে না কোন চাহিদা, থাকবে সুদু অপুরন্ত সুখ আর সুখ, হয়তবা সেটা কোন জ়ীবন না, তবুও মনে হচ্ছে সেটাই ভালো হতো। তবুও চলেছি আমি, হয়তবা একা একা, হয়তবা কাউকে সাথে নিয়ে..সবুজসাথী

ছোটবেলা থেকে আমি একটু লাজুক স্বভাবের ছিলাম, কারন আমার ছোটবেলাটা একটা শহরের একটা ছোট রুমে অনেকটা বন্দি অবস্থায় কেটেছে। তাই আমি যখন আস্তে আস্তে বড় হতে লাগলাম আমার লাজুকতাটা ও বাড়তে থাকলো। প্রাইমারি শেষ করার আগে ই গ্রামে চলে যাই, সেখান থেকে প্রাথমিক ও উচ্চবিদ্যালয়ের পড়া শেষ করে আবার শহরে চলে আসি। যতদূর মনে পড়ে আমি হাইস্কুলে থাকাকালীন অবস্থায় কোন মেয়ের সাথে ইচ্ছে করে একটি কথা বলি নাই, এমন কি কোন ক্লাসমেট এর সাথে ও না। কলেজে থাকাকালীন অবস্থায় ও একই ছিলাম। কিন্তু ভার্সিটিতে এসে নিজেকে কেমন জানি একটু বড় বড় মনে হতে লাগলো এবং বন্ধুরা প্রায়ই আমাকে লজ্জা দিত মেয়েদের সাথে কথা বলতামনা বলে। তাই কেমন করে জানি একটি মেয়ের সাথে সর্ম্পকে জড়িয়ে যাই। ভাল লাগে সব কিছুই যখন তার সাথে কথা বলি, তাকে নিয়ে ভাবি, তাকে নিয়ে অনেক স্বপ্ন দেখি। প্রায় প্রতিদিন ই তার সাথে কথা বলতাম, একদিন কথা না বললে কোন কিছু ভাল লাগতো না। আমি পড়াশুনা, পার্ট টাইম জব এর পাশে ও অনেক কষ্ট করে ও সময় করে নিতাম তার সাথে কথা বলার জন্য।কিন্তু এখন কেন জানি এইসব ও আর ভালো লাগে না, জানি না কেন? তবে এইটা শুধু জানি আজ তাকে ভালোভাসি আর সেও আমাকে অনেক ভালোভাসে। তার সাথে আমার প্রায়ই ভূল বোঝাবুঝি হতো, কিছুক্ষন পরেই সে আবার ফোন দিত না হয় আমি দিতাম, কিন্তু আস্তে আস্তে সে কেমন জানি হয়ে যেতে লাগলো। আমিও কথা বলার সময় পাই না সেও কথা বলার সময় পায় না, আমরা দুজনই বেস্ত। তার সাথে যখন কথা বলতাম তখন মনে হতো আমি স্বপ্নরাজ্যে চলে গেছি, এই আমি সেই আমি না, আমি এখন অন্য কেউ, কিন্তু বাস্তবতা বড় নির্মম! আমি আজো আছি আগের মতো, থাকবো, আগের মতোই তাকে ভালোভাসি, ভালোবাসবো কারন সে আমার প্রথম প্রেম , প্রথম স্বপ্ন, প্রথম ভালোবাসা কিন্তু সে কি আগের মতো ই আছে??? জানি না, হয়তবা জানতে ও চাই না।
সবুজসাথী
সবুজসাথী সবুজসাথী
সবুজসাথী
সর্বশেষ এডিট : ১৯ শে আগস্ট, ২০১০ রাত ২:৩৮
০টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

স্নেহময়ী জননীর আশির্বাদপুষ্ট এমন সন্তান হবে কবে

লিখেছেন ডঃ এম এ আলী, ২৪ শে নভেম্বর, ২০২৬ সকাল ১০:১২


নিশীথ রাতের নিঝুম প্রহর চারিদিকে ঘুমঘোর
মায়ের চোখে ঘুম যে নেই বুকে ব্যথার লহর
শিয়রে বসে সন্তানের মা হাত বুলিয়ে কয়
ঘুমিয়ে পড়রে সোনা মানিক ভোরের আলো হয়।

শিশু বলে মা গো... ...বাকিটুকু পড়ুন

শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে সর্বশেষ যা জানা গেলো

লিখেছেন ধূসর সন্ধ্যা, ২৪ শে নভেম্বর, ২০২৬ সকাল ১০:১৫



আগেই জানা গেছে শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে আনার সম্ভাব্য পরিকল্পনা নিয়ে ভারতের প্রশাসনিক ও কূটনৈতিক মহলে বিশেষ তৎপরতা শুরু হয়েছে। পরিকল্পনার অংশ হিসেবে তাকে দিল্লি থেকে দুয়েক দিনের মধ্যেই ত্রিপুরার... ...বাকিটুকু পড়ুন

কাঠের গল্প: নক্ষত্র, জীবন ও মানুষের বিস্মৃতি ।

লিখেছেন দানবিক রাক্ষস, ২৪ শে নভেম্বর, ২০২৬ সকাল ১১:০৮



কখনো কি ভেবেছেন, আপনার ঘরের কাঠের টেবিলটি আসলে কী?

প্রতিদিন আমরা এর ওপর বই রাখি, ল্যাপটপে কাজ করি, কখনো চায়ের কাপও রেখে দিই। পুরোনো হলে হয়তো বদলে ফেলি। অথচ একসময়... ...বাকিটুকু পড়ুন

Search Engine এর মতামত

লিখেছেন হুমায়রা হারুন, ২৪ শে নভেম্বর, ২০২৬ দুপুর ১:০০

Humaira Haroon is an active Bengali-language writer, photographer, and blogger on Somewhere in blog ("বাঁধ ভাঙার আওয়াজ").
Profile & Themes
• Blog Title & Bio.
Her blog... ...বাকিটুকু পড়ুন

স্বাধীনতা সার্বভৌমত্বের অতন্দ্র প্রহরী ও এক অনন্য নেতৃত্বের প্রতিচ্ছবিঃ প্রধানমন্ত্রী তারেক রহমান।

লিখেছেন জুল ভার্ন, ২৪ শে নভেম্বর, ২০২৬ বিকাল ৫:৪৮


স্বাধীনতা সার্বভৌমত্বের অতন্দ্র প্রহরী ও এক অনন্য নেতৃত্বের প্রতিচ্ছবিঃ প্রধানমন্ত্রী তারেক রহমান।

নোয়াখালীর স্বর্ণদ্বীপে যৌথ বিমানবাহিনীর সামরিক মহড়ায় আজ এক অভূতপূর্ব ও ঐতিহাসিক দৃশ্যের সাক্ষী হলো বাংলাদেশ। দেশের সার্বভৌমত্ব রক্ষায়... ...বাকিটুকু পড়ুন

×