উপলব্ধি
২১ শে আগস্ট, ২০২২ রাত ৩:০২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
মানুষের অহংকার করার মত আসলেই তেমন কিছু নাই। ক্ষমতা, অর্থবিত্ত, রূপ, যৌবন সবই সময় সাপেক্ষ, যার কোনোটাই চিরস্থায়ী নয়। মানুষ ঘরবাড়ি উঁচু দালান কোঠা সযত্নে তৈরী করে, কিন্তু দিন শেষে থাকার স্থান হয় মাটির নিচে।বস্তুত্ব, মানুষের জীবনের সময় খুবই সংক্ষিপ্ত। এ সংক্ষিপ্ত সময়ে কেউ কেউ পৃথিবী ছেঁড়ে যেতে চায় না; আবার কেউ কেউ এই অতি স্বল্প সময়টাই শেষ করতে পারে না, আত্মহননের পথ বেঁছে নেয়! এ জন্য আমার আত্ম উপলব্ধি; মাঝে মাঝে হাসপাতাল আর কবর স্থানে যাতায়াত করা উচিৎ। তাহলে জীবনের মর্ম নতুন করে উপলব্ধি করা যাবে। কত ছোট ছোট কারণে মানুষ আত্মহত্যা করছে অন্যদিকে কত বড় বড় সমস্যা অসুস্থতা নিয়ে বাঁচার ভীষণ আকুতি প্রকাশ করছে । কারো হার্টের সমস্যা কারো বা কিডনি ড্যামেজ, কেউ আবার ক্যান্সারে আক্রান্ত। কিছু মূহুর্ত বেশি বাঁচার আশায় কত না আকুতি তাদের!
বেঁচে থাকার জন্য আসলে খুব বেশি কারণের দরকার পড়ে না। একটি সুন্দর সকাল, ভোরের সূর্য উদয়, একটি সুন্দর বিকাল, একটি চাঁদ রাত বা প্রিয়জনকে একবার দেখার জন্যও যুগ যুগ ধরে বেঁচে থাকা যায়।
২০.০৭.২২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

এবার জিন্নাহর পাকিস্তানের রাষ্ট্রভাষা সম্পর্কিত বিতর্কিত বক্তব্যে আসা যাক। জিন্নাহ জন্মসূত্রে গুজরাটি ছিলেন এবং কেবল ইংরেজি ও গুজরাটি ভাষা জানতেন। তিনি উর্দু বলতে পারতেন না। সেক্যুলারিস্ট জিন্নাহ যেহেতু ব্যক্তিজীবনে...
...বাকিটুকু পড়ুনগানঃ সামু একটি ছোট নৌকা
https://suno.com/s/ckWb25lfp1xBLIzc
==============

একটা পুরনো গল্প বলি। একটি বনে কিছু বাঁদর আর বেবুন বাস করতো। সেই বনের পাশেই একটি ভুট্টার ক্ষেত ছিলো। বাঁদর আর...
...বাকিটুকু পড়ুন
বাংলা ভাষা একটি স্বতন্ত্র ভাষা। বাংলা ভাষা সংস্কৃত ভাষা থেকে আসে নাই, এটা মেনে নিতে হবে। কারণ, ইতিহাসে আছে, ভারতবর্ষে আর্যদের আসার আগেও 'বঙ্গ' নামের একটি অত্যন্ত সমৃদ্ধ একটি ভূমি'র... ...বাকিটুকু পড়ুন

আজ ৬ অক্টোবর, জাতীয় জন্ম ও মৃত্যুনিবন্ধন দিবস। এবারের প্রতিপাদ্য ঠিক করা হয়েছে—‘
নির্ভুল নিবন্ধন, নিশ্চিত হবে সুশাসন’। অথচ বাস্তবতা যেন এই স্লোগানের একদম উল্টো! সরকারি নথিতে যখন সাধারণ...
...বাকিটুকু পড়ুন