somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

স্টেইনলেস স্টীল চুম্বকে আকৃষ্ট হয়

১৮ ই অক্টোবর, ২০১৫ সকাল ১১:২১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সংবিধিবদ্ধ সতর্কীকরণ। এটা এক্কেবারেই রসকষহীন এক পোস্ট।

বাংলাদেশে তথা বিশ্বেই একটা ভুল ধারণা প্রচলিত যে বিশুদ্ধ স্টেইনলেস স্টীল চুম্বকে ধরে না। এ নিয়ে অনেক পন্ডিত রীতিমত দ্বন্দ্বযুদ্ধ অবতীর্ণ হয়ে পড়েন। স্টীলে ভেজাল থাকলে, পাতি থাকলে, হেন মেশালে, তেন দিলে সেটা আর স্টেইনলেন স্টীল হয়না, সুতরাং স্টীলের অ্যাসিড টেস্টই হচ্ছে চুম্বক।

বুক ফুলিয়ে, গা ঝাকিয়ে, তর্জনী আস্ফালন করে বলেন - “আমার তিরিশ বছরের কন্ট্রক্টরীর অভিজ্ঞতা, আমাকে জ্ঞান দিতে চান?”। “আমি মিডিল ইস্টে এত বছর ছিলাম, ওখানে অত বছর ছিলাম, কাতারের এই আমার করা, দুবাইয়ের ঐ আমার করা...”।

পারলে বলে ফেলেন Absolute World 4 & 5, সাধারণভাবে যারা Marilyn Monroe Building নামে পরিচিত, তাও তাদেরই করা! যারা প্রবাসে কাজ করে মূল্যবান বৈদেশিক মুদ্রা দেশে পাঠিয়ে দেশের অর্থনীতিতে অবদান রেখেছেন, তাদের প্রতি শ্রদ্ধা। কিন্তু মধ্যপ্রাচ্যে কর্মজীবনের অভিজ্ঞতার সাথে স্টেইনলেস স্টীলের কি সম্পর্ক?

যাহোক ব্যাপারটা অনেকের জানা আছে। যারা জানেন না কিন্তু জানতে আগ্রহী, তাদের জন্য এই অত্যন্ত নীরস পোস্ট।

স্টেইনলেস স্টীলের রাসায়নিক গুনাগুণ ব্যাখ্যা করা আমার ক্ষমতার বাইরে, আর সংক্ষিপ্ত কলেবরে সেটা সম্ভবও নয়। লোহা, নিকেল, কোবাল্ট, গ্যাডোলিনিয়াম (Gd), ডিসপ্রোসিয়াম (Dy) ইত্যাদি ধাতু তাদের ইলেক্ট্রনের বিন্যাসের কারণে চুম্বকের প্রতি আকৃষ্ট হয় বা নিজেরাও স্থায়ী চুম্বকে পরিণত হতে পারে। কিন্তু অ্যালুমিনিয়াম, তামা ইত্যাদি চুম্বকে আকৃষ্ট হয়না, নিজেরাও চুম্বক হতে পারেনা। লোহার সাথে মূলত কার্বন মিশিয়ে স্টীল তৈরী হয়। এগুলো সহজেই মর্চে ধরে যায়। স্টীলের সাথে মূলত ক্রোমিয়াম মিশিয়ে স্টেইনলেস স্টীল তৈরী হয়। ক্রোমিয়াম এক ধরণের নিষ্ক্রিয় অক্সাইড তৈরী করে অক্সিজেন প্রবাহে বাধা দেয় ফলে স্টীলের ভেতর ক্ষয় হতে পারেনা। তবে নিষ্ক্রিয় অবস্থার জন্য অক্সিজেন থাকাটা জরুরী। তবে স্টেইনলেস স্টীল মানেই যে তা চিরজীবনের জন্য স্টেইনপ্রুফ, তা নয়। বিভিন্ন অবস্থার কারণে, এমনকি অক্সিজেন কমে গেলেও ক্ষয় হতে পারে।

প্রায় সব ধরণের কার্বন স্টীল বা মাইল্ড স্টীল চুম্বকে আকৃষ্ট হয় (ferromagnetic)। সকল ফেরাইট গ্রেড যেমন 430, 440 ferromagnetic। সকল ডুপ্লেক্স গ্রেড যেমন 2205, 2304, 2101, 2507; সকল মার্টেনসাইটিক গ্রেড যেমন 431, 416, 420, 440C; সকল প্রেসিপিটেশান হার্ডেনিং গ্রেড যেমন 17-4PH; ইত্যাদি ferromagnetic।

300 সিরিজ (Cr-Ni) আর 200 সিরিজ (Cr-Mn-Ni) এর স্টীল চুম্বকে আকৃষ্ট হয়না। লোহার এক ধরণের অবস্থা আছে যাকে বলে austenite।







এর গঠনগত কারণে চুম্বকের প্রতি এর আকর্ষণ নেই বললেই চলে। 300 আর 200 সিরিজ হচ্ছে austenitic stainless steel। যে কারণে এটা চুম্বকে ধরে না।

মরীচার ব্যাপারে আরেকটু তথ্য। পানি এবং অক্সিজেন, এই দুটোই থাকতে হবে, তবেই লোহায় মর্চে ধরবে। বিশুদ্ধ পানিতে লোহা ডুবিয়ে রাখলে কিংবা বিশুদ্ধ অক্সিজেনে লোহা রাখলে মর্চে ধরবে না।

যারা ধৈর্য্য ধরে পুরোটা পড়েছেন তাদের ধন্যবাদ। যারা আরও জানতে আগ্রহী, তাদের জন্য নেটের মহাসাগর সন্তরণের অনুরোধ রইলো।
সর্বশেষ এডিট : ০৪ ঠা ডিসেম্বর, ২০১৫ বিকাল ৪:৫১
৫টি মন্তব্য ৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ইরান বনাম ইজরাইল আমেরিকা যুদ্ধ; কার কি লাভ?

লিখেছেন খাঁজা বাবা, ২৪ শে মার্চ, ২০২৬ দুপুর ১২:১৮



২০০৬ থেকে আহমাদিনেজাদ ইজরাইলকে বিশ্বের মানচিত্র থেকে মুছে ফেলার হুমকি দিয়ে আসছে, আমেরিকা ২০০২ থেকে ইরানে হামলার প্ল্যান করছে, নেতানিয়াহু ৪০ বছর ধরে স্বপ্ন দেখছেন ইরানে হামলা করার। তো... ...বাকিটুকু পড়ুন

মিথ্যাবাদী কাউবয় "ট্রাম্প" এবং ইরান যুদ্ধের খবর

লিখেছেন শ্রাবণধারা, ২৪ শে মার্চ, ২০২৬ দুপুর ১:৫৯


দিনের শুরুটা হলো ট্রাম্পের মিথ্যা দিয়ে। তিনি লিখলেন: "ইরানে সামরিক হামলা পাঁচ দিনের জন্য বন্ধ রাখা হচ্ছে, যা আলোচনার সাফল্যের ওপর নির্ভর করবে।" পরে জানা গেলো, ট্রাম্প যথারীতি মিথ্যা... ...বাকিটুকু পড়ুন

আমার হারিয়ে যাবার গল্প

লিখেছেন রানার ব্লগ, ২৪ শে মার্চ, ২০২৬ বিকাল ৫:৩২

তোমাকে আমি কোথায় রাখি বলো,
চোখের ভিতর রাখলে
ঘুম ভেঙে যায় বারবার,
বালিশের নিচে রাখলে
স্বপ্নে এসে কাঁদো।

তুমি কি জানো
আমার এই শরীরটা এখন
পুরোনো বাড়ির মতো,
দরজায় হাত দিলেই কেঁপে ওঠে,
জানালায় হাওয়া লাগলেই
তোমার নাম ধরে ডাকে।

আমি... ...বাকিটুকু পড়ুন

মানব সভ্যতার নতুন অধ্যায়

লিখেছেন হুমায়রা হারুন, ২৫ শে মার্চ, ২০২৬ রাত ৩:০৭


আজ মানব জাতির নতুন অধ্যায়ের সূচনা হলো।
তারিখঃ ২৪ শে মার্চ, ২০২৬
সময়ঃ বিকাল ৪টা, (নর্থ আমেরিকা)
আমেরিকার কংগ্রেস স্বীকার করে নিল ভীন গ্রহের প্রাণীর অস্তিত্ব। স্বীকার করে নিল পৃথিবীর... ...বাকিটুকু পড়ুন

আজ সেই বিভীষিকাময় ২৫ মার্চ গণহত্যা দিবস।

লিখেছেন রাবব১৯৭১, ২৫ শে মার্চ, ২০২৬ ভোর ৫:৫৫

আজ সেই বিভীষিকাময় ২৫ মার্চ গণহত্যা দিবস।
আজ সেই বিভীষিকাময় ২৫ মার্চ গণহত্যা দিবস। ১৯৭১ সালের এই কালরাতে Operation Searchlight নামের বর্বর অভিযানের মাধ্যমে পাক আর্মি নিরস্ত্র বাঙালির উপর ইতিহাসের জঘন্যতম... ...বাকিটুকু পড়ুন

×