ছোটবেলায় আমি যে বিষয়টিতে সবচেয়ে দুর্বল ছিলাম, সেটি ছিল ড্রইং। কোনও মতে পাস করতাম। পঞ্চাশে সতেরো-আঠারো বড়োজোর।
আমার গলা ভীষণ বেসুরো। আমি গান গাইলে নির্ঘাত ১০টা কুকুর চারদিক থেকে তেড়ে আসবে - আমার বিশ্বাস।
তাই, খুব ভালো আঁকতে পারে, কিংবা খুব ভালো গাইতে পারে - এরকম কাউকে দেখলে আমার খুব ঈর্ষা হয়।
কিন্তু এই অচেনা, অজানা বাচ্চা ছেলেটার প্রতি ঈর্ষা বোধ হচ্ছে না এই মুহূর্তে। খুব কষ্ট হচ্ছে এই ছেলেটার জন্যে। কেমন আছে এই পিচ্চি কৈশোরোত্তীর্ণ ছেলেটা - কে জানে? কোন জিজ্ঞাসাবাদ সেলে কীভাবেই বা রাত কাটাতে হচ্ছে? বাচ্চা ছেলেটার আত্মজনেরাই বা কেমন আছেন?
জানতে ইচ্ছে করছে না।
আন্দাজ করেই কষ্টে বুকটা ফেটে যাচ্ছে।
আমি মনে করি না, সামান্যতম বুঝবুদ্ধি জ্ঞান আছে এরকম কেউ ওই কার্টুনটি পড়ে ধর্মানুভূতির টানাটানিতে পড়ে যাবেন। তারপরো বলি, প্রথম আলো গোল্লায় যাক, আমার আপত্তি নেই। মতিউর-আনামেরা আরেকটা প্রজেক্ট করে ফেলতে পারবেন তাদের টাকা আর খুঁটির জোরে।
কিন্তু, এই বাচ্চা ছেলেটির মুক্তি দেয়া হোক। অবিলম্বে, এবং কোন রকম শর্ত ছাড়াই। এবং উপযুক্ত নিরাপত্তার ব্যবস্থা করা হোক।
প্লিজ রিলিজ কার্টুনিস্ট আরিফুর রহমান। তাঁর জন্যে ভালবাসা।
----
"অনুভূতিশূন্য কেউ একজন" অনেকদিন সামহোয়্যারে লিখেনি।
অনেকদিন পর তার মনে হলো, নিজের এই আবেগটুকু আপনাদের সাথে শেয়ার করা দরকার, তাই শুধু এই পোস্টটার জন্যে আসা। এই পোস্টটি শুধুমাত্র "বাঁধ ভাঙার আওয়াজ"-এ প্রকাশিত । ছবিটি ক্রিয়েটিভ কমন্স এর আওতায় বিতরণযোগ্য।
আরিফুর রহমানের জন্যে ভালবাসা - প্লিজ রিলিজ হিম!
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
৪১টি মন্তব্য ০টি উত্তর
আলোচিত ব্লগ
ছোট গল্পঃ ভ্রম

চোখ বন্ধ করলেই আমি ধোঁয়া দেখি। ঘন, ধূসর ধোঁয়া। যেন কেউ ভেজা কাঠ জ্বালিয়েছে। তার সঙ্গে মিশে থাকে পোড়া কাপড়ের গন্ধ। কখনও মনে হয় প্লাস্টিক, কখনও মনে হয় পুরোনো... ...বাকিটুকু পড়ুন
পাহাড় আমি ভালোবাসি
পাহাড় আমি ভালোবাসি
...........................................

চললাম তবে তোমার সাথে,
হাতটি রেখে হাত বাড়াতে।
পিছুটানের বাঁধন ছিঁড়ে,
হারাবো ওই মেঘের ভিড়ে।
পাহাড় চূড়ায় রোদের হাসি,
শুনছো ! তোমায় ভালোবাসি।
চলবে নদী আপন বেগে,
নতুন কোনো আশার মেঘে।
ইচ্ছেগুলো পাক না ডানা,
আজকে... ...বাকিটুকু পড়ুন
পৃথিবীতে শ্রেষ্ঠ সম্পদ কি?

এই মুহুর্তে আমি গাজীপুর যাচ্ছি।
সময় সকাল দশটা। রবিবার। রাস্তায় জ্যাম যেতে অনেক সময় লাগবে। লাগুক। সমস্যা নেই, হাতে অনেক সময় আছে। আজ আমার কোনো কাজ নেই। বউ বাচ্চা বাসায়... ...বাকিটুকু পড়ুন
"তোমরা আমাদের মানুষদের কেন খুন করলে?"
জাপানের মানুষেরা আজও বুঝতে পারে নাই, কেন তাঁদের ছেলেমেয়েদের এভাবে হত্যা করা হলো। সেই দেশের মুরুব্বীরা এখনো এই প্রশ্নের উত্তর খুঁজে ফেরেন। আক্ষেপ করেন। আমার বোনের জামাই জাপানে পোস্ট ডক... ...বাকিটুকু পড়ুন
শত্রুর শত্রু
উগ্রবাদী আর উদারবাদী, দুটি ইসলামই একই রাজনীতি করে। তাবলীগ জামাতের লোকটি মাঠে এসে বলে মেয়েদের ফুটবল হারাম। তারপর বিশ্বকাপে সৌদি আরবকে সমর্থন করে রাস্তায় নামে। এই দুটি আচরণ পরস্পরবিরোধী নয়।... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।