নিয়ম ভেঙে অপ্রাপ্তবয়স্কদের কাছে মুঠোফোনের সিম বিক্রি, মুঠোফোনের মাধ্যমে চাঁদাবাজি, ইভ টিজিং ও অন্যান্য অপকর্মের প্রমাণ মিললে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। মুঠোফোনে চাঁদাবাজি ও অন্যান্য অপকর্মের বিরুদ্ধে আজ মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এক বৈঠকে এ ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হয়।
বৈঠক শেষে স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন এক প্রেস ব্রিফিংয়ে বলেন, সরকার মুঠোফোনে চাঁদাবাজিসহ বিভিন্ন অপকর্ম রোধে ব্যবস্থা নেবে। তিনি আরও বলেন, মুঠোফোন সেবাদানকারী প্রতিষ্ঠানগুলো এ ব্যাপারে বিভিন্ন তথ্য দিয়ে সরকারকে সহায়তা করছে। তারা ইতিমধ্যেই প্রায় ৭০০ ডিস্ট্রিবিউটর ও এক লাখ ৮৫ হাজার ১০০ খুচরা ব্যবসায়ীর তথ্য বিটিআরসি বরাবর জমা দিয়েছে।
এই বৈঠকে মুঠোফোনের অপব্যবহার রোধে জনসচেতনতা তৈরি করার লক্ষ্যে বাংলাদেশ টেলিভিশনে প্রচারণা চালানোর সিদ্ধান্তও নেওয়া হয়েছে।
সূত্রঃ প্রথম আলো

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


