না হোক এখন বসন্ত !
১০ ই সেপ্টেম্বর, ২০২২ বিকাল ৩:৩৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ছবি নেট।
কিছু লিখতে ইচ্ছে করছে...!
প্রেম?
না, না
ওসব ধোঁয়ার সনে উড়ে গেছে।
কামনা?
না, না
ওসব নিউরনে জমা আছে
সময় সময় ফুঁসে উঠে।
ইদানীং লক্ষ্য করছি
ভেতর বাহিরে শুণ্যতার জ্যাম লেগে আছে
উহা মেরামতের চেষ্টা করছি
যদিও কাম কাইজ তেমন আগায় নাই
একটা বাদামের খোসার মতন পড়ে আছে
হাওয়া লাগলেই এদিক সেদিক ঘুরে
হাল ছাড়তে নারাজ
কিছু মেঘ সাদা থেকে কালো হচ্ছে
কিছু রোদ ফিকে
আঁধারটা বুঝি সব সময় ধারে কাছেই থাকে
টের পাই
কেউ নাই
কেউ নাই
চারপাশ জুড়ে হুল্লোড়
এর মানে কি কিছুই নাই ?
ঐ তো ডাক দিলো কোকিল
না হোক এখন বসন্ত !
১০ সেপ্টেম্বর ২২।
সর্বশেষ এডিট : ১০ ই সেপ্টেম্বর, ২০২২ বিকাল ৩:৩৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

এবার জিন্নাহর পাকিস্তানের রাষ্ট্রভাষা সম্পর্কিত বিতর্কিত বক্তব্যে আসা যাক। জিন্নাহ জন্মসূত্রে গুজরাটি ছিলেন এবং কেবল ইংরেজি ও গুজরাটি ভাষা জানতেন। তিনি উর্দু বলতে পারতেন না। সেক্যুলারিস্ট জিন্নাহ যেহেতু ব্যক্তিজীবনে...
...বাকিটুকু পড়ুনগানঃ সামু একটি ছোট নৌকা
https://suno.com/s/ckWb25lfp1xBLIzc
==============

একটা পুরনো গল্প বলি। একটি বনে কিছু বাঁদর আর বেবুন বাস করতো। সেই বনের পাশেই একটি ভুট্টার ক্ষেত ছিলো। বাঁদর আর...
...বাকিটুকু পড়ুন
বাংলা ভাষা একটি স্বতন্ত্র ভাষা। বাংলা ভাষা সংস্কৃত ভাষা থেকে আসে নাই, এটা মেনে নিতে হবে। কারণ, ইতিহাসে আছে, ভারতবর্ষে আর্যদের আসার আগেও 'বঙ্গ' নামের একটি অত্যন্ত সমৃদ্ধ একটি ভূমি'র... ...বাকিটুকু পড়ুন
লিখেছেন
রাজীব নুর, ০৬ ই অক্টোবর, ২০২৬ সকাল ৮:৫৩

একালে কি কেউ কেউ সাতসকালে এখনো অপেক্ষায় থাকেন কখন আসবে সংবাদপত্র?
একদা যিনি সংবাদপত্র বয়ে আনতেন তার সাথে কতো মান- অভিমানের খেলা!
এমনও হয়েছে বিলম্ব দেখে তার আগমনী পথে...
...বাকিটুকু পড়ুন