somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

অতি সাধারণ কেউ একজন বলছি

১৯ শে জুলাই, ২০২৪ সকাল ৭:১৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ছবি স্প্যানকড


প্রচন্ড মন খারাপ নিয়ে লিখছি। আমরা আসলে কেমন? আমাদের মেধা কেমন এ নিয়ে একটু খোলামেলা আলাপ করতে চাচ্ছি।

দেশ স্বাধীন হয়েছে তা প্রায় ৫৩ বছর। আওয়ামী লীগ ক্ষমতায় আসার আগে যারা ক্ষমতায় ছিলেন তারা এখন এই কোটা সংস্কার এর পক্ষে কথা বলছেন।

তা জনাব ,আপনারা এতো বছর ক্ষমতায় থেকে কাহার কেশে তেল মেখেছেন? এতো দেরিতে হুশ হয়েছে আপনাদের ! কথায় বলে গন্ডারের চামড়া মোটা শুনে খুব দেরিতে। আপনারা সেই গন্ডার কে পেছনে ফেলে প্রথম স্থান অধিকার করে বসে আছেন। সেজন্য মেডেল দেয়া দরকার।

আসলে কি বলবো আমরা হলাম এমন এক জাতি যাদের কিনা ৪৫ বছর পর হুশ ফিরেছে রাজাকার দেশদ্রোহী দের বিচার করতে হবে। এখন ৫৩ বছর পর হুশ ফিরেছে কোটা সংস্কার করতে হবে।

একটা কথা বলি আপনি মেধাবী হলে এমনিতেই আপনাকে সরকার খুঁজবে। এই যে আন্দোলনে যারা আছেন সবাই কি মেধাবী ? সবাই কি আইনস্টাইন কিংবা নিউটন? তা কিন্তু নয়।

বাংলাদেশ এমন এক দেশ বলতে লজ্জা করছে তবু ও বলতে হয় এ দেশে ভুয়া মুক্তিযোদ্ধা আছেন অনেক। কারা এ সার্টিফিকেট দিয়েছে? প্রতিটি রাজনৈতিক দল দিয়েছে। ফালতু গুলি সব। তাদের ভুলের খেসারত কেন আমরা সাধারণ জনগণ দিতে যাবো? কেন আজকে আমার সন্তান নিয়ে ভয়ে আল্লাহ খোদার নাম নিবো?

এই যে কোটা সংস্কার চাচ্ছেন এ কোটা কাদের জন্য? না এ কোটায় শেখ হাসিনার নাতি পুতি ছেলে মেয়া আসবে। না খালেদা জিয়ার এমন কি কোন এম পি মন্ত্রীদের ছেলে মেয়ে। আসবে কি ?

সাধারণ যারা যাদের মেধা আছে অথচ একটু সুযোগ পেলে জীবনটা ঘুরে যাবে তাদের জন্য এ কোটা হয়তো বিশেষ কিছু। আমাদের দেশের রাজনৈতিক দলদের বড় দোষ শুধু দলের লোকদের কাজ দেয়া। বাকীদের নিয়ে চিন্তা তারা একদম করে না বললেই চলে। অবশ্য না করার কারণ আছে অনেক। যাক সেদিকে যাচ্ছি না। জামাত শিবির যেহেতু তাদের মুক্তিযুদ্ধের সময় ভুমিকা বাজে ধরনের ছিলো তাদের কে অন্যভাবে মোকাবিলা করুন । তাদেরকে পাকিস্তান পাঠিয়ে দেন ।এরা তো এ দেশ চায়নি তো এখন কিসের জন্য চাকরি চায় ।এমনকি জাতির কাছে আজ পর্যন্ত ক্ষমা চায়নি । এ জাতি আবার বড় বড় কথা বলে নিজেদের মেধাবী বলে । বিশ্বের কোথায় এমন আছে ?

একটা ঘটনা বলে শেষ করছি , আমার কাছের এক বন্ধু ঢাকা কলেজে পড়াকালীন সময়ে নেতা বা কোন এক বড় ভাইয়ের কথায় একবার এক আন্দোলনে যেয়ে বাস পুড়িয়ে আসে। পরবর্তীতে মামলা খায়।

শেষমেশ বহু কষ্টে নেতাদের হাতে পায়ে ধরে নিজের নাম মামলা থেকে কাটতে সক্ষম হয়। এর পরে আর কোন আন্দোলনে যায়নি।ঢাবি থেকে ফিজিক্স এ ফাস্ট ক্লাস সেকেন্ড হয়ে এখন ক্যালিফোর্নিয়ায় পি এইচ ডি শেষ করে জব করছেন। বউ বাচ্চা নিয়ে সংসার ধর্ম করছেন। আলহামদুলিল্লাহ ভালো আছে।

এখন যদি সেই মামলায় জেল হাজত হতো জীবন কি হতো? বলতে পারেন আমি আপনাদের আন্দোলন করতে নিরুৎসাহিত করছি মোটেও তা নয়।

বলছি আন্দোলন করুন দয়া করে জ্বালাও পোড়াও অযথা অন্যকে কষ্ট দিবেন না প্লিজ। তাহলে আপনিও সেই একই পথের পথিক হলেন। সিদ্ধান্ত একান্তই আপনার নিজের।

সরকারের উচিৎ জলদি এর সংস্কার করে দেশে স্বাভাবিক অবস্থা ফিরিয়ে আনা। দরকার পড়লে সর্বোচ্চ শক্তি প্রয়োগ করবেন প্লিজ। তবুও শান্তিতে থাকতে দেন আমাদের। ভালো থাকবেন সকলে :)



সর্বশেষ এডিট : ১৯ শে জুলাই, ২০২৪ সকাল ৭:১৯
২টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

খাম্বা/খাল তারেক কে কিছু উপলব্ধি শেয়ার করছি

লিখেছেন অপলক , ১৭ ই জুন, ২০২৬ রাত ১২:৪২

আজ আর মনের মাধুরী মিশিয়ে বকাঝকা করব না। আজ কিছু ব্যক্তিগত চিন্তাভাবনা শেয়ার করব।



খাল খনন বা ঢাকার বাসস্ট্যান্ড সরানোর চেয়ে কি কি গুরুত্বপূর্ন কাজ এই অর্থবছরে করা যেতে... ...বাকিটুকু পড়ুন

গানটি প্রিয় রাজীব নূর ও কবি স্বপ্নের শঙ্খচিলকে উৎসর্গ করছি

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১৭ ই জুন, ২০২৬ রাত ১:০৬

আমার খুব প্রিয় একটি কবিতার সাথে ব্লগার স্বপ্নের শঙ্খচিলের কবিতা মিলিয়ে গানটি বুনেছি।
শোনার আমন্ত্রণ রইলো।
============================

এই জল ভালো লাগে;
বৃষ্টির রূপালি জল কত দিন এসে
ধুয়েছে আমার দেহ- বুলায়ে... ...বাকিটুকু পড়ুন

কদমের পাপড়ি

লিখেছেন আলমগীর সরকার লিটন, ১৭ ই জুন, ২০২৬ সকাল ১১:৪৩


এ আষাঢ়ের চোখ কেমন জানি-
চৈত্রের হাওয়ায় কদম নয় যেনো
আগুন- আগুন- তবু ভেজে যাচ্ছে-
শান্তি চুক্তির গন্ধ বাতাস-বাতাসে;
আনন্দময় আষাঢ়ে কাম ভাবনায়
শুধু মাটির বুক গড়ে- গড়ে আসে
জলকাঁদার শ্রেষ্ঠ হাসি অথচ বসন্ত
কান্না... ...বাকিটুকু পড়ুন

অপারেশন ইকারুস: কুয়ালালামপুরের ছায়া সম্রাট

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ১৭ ই জুন, ২০২৬ দুপুর ১২:৩৫



বালির নীল দিগন্ত
ইন্দোনেশিয়ার বালি দ্বীপের একটি নির্জন পাথুরে সৈকত। ভারত মহাসাগরের বিশাল নীল ঢেউ আছড়ে পড়ছিল তীরে। সমুদ্রের ঠিক ওপরের একটি আধুনিক কাঁচের... ...বাকিটুকু পড়ুন

আহলে হাদিস বিরোধী পোষ্টে ব্লগে লাইক না থাকলেও গ্রুপে লাইক পাঁচ হাজার আটশত

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ১৭ ই জুন, ২০২৬ সন্ধ্যা ৬:০৪



হাদিস প্রেমিক হলো নাস্তিক ও আহলে হাদিস। উভয় দল হাদিস দিয়ে মুসলিমদের বিভ্রান্ত করার চেষ্টা করে। আমি যেহেতু মুসলিমদের হেদায়াতের জন্য কাজ করি সেহেতু আমাকে আহলে হাদিস বিরোধী... ...বাকিটুকু পড়ুন

×