somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

এক হাজার ছাত্রের বিপরীতে মাত্র ছয়জন নিয়মিত শিক্ষক

১১ ই জানুয়ারি, ২০১১ সকাল ৭:১৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

শিক্ষকসংকটের কারণে অচলাবস্থার মুখে পড়েছে বাংলাদেশ কলেজ অব লেদার টেকনোলজি। পর্যাপ্ত শিক্ষক না থাকায় কলেজটিতে নতুন শিক্ষার্থী ভর্তির প্রক্রিয়া শুরু করে আবার তা বন্ধ করতে বাধ্য হয়েছে কর্তৃপক্ষ। এ প্রতিষ্ঠানে প্রায় এক হাজার ছাত্রের বিপরীতে ন্যূনতম ৮০ জন শিক্ষক দরকার। অথচ বর্তমানে সেখানে মাত্র ছয়জন নিয়মিত শিক্ষক দায়িত্ব পালন করছেন।

গত বছরের ১৫ নভেম্বর থেকে বাংলাদেশ কলেজ অব লেদার টেকনোলজির ২০১০-২০১১ শিক্ষাবর্ষে ভর্তির আবেদন বিতরণ শুরু হয়। চলতি বছরের ১৪ জানুয়ারি ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু পরীক্ষার ১০ দিন আগে হঠাৎ করে পুরো ভর্তিপ্রক্রিয়া স্থগিত করা হয়। কর্তৃপক্ষের এ সিদ্ধান্তে বিপাকে পড়েছেন ভর্তি হতে ইচ্ছুক শত শত শিক্ষার্থী।

গত ৪ জানুয়ারি কলেজের এক বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের নির্দেশে এই শিক্ষাবর্ষের ভর্তির কার্যক্রম স্থগিত করা হয়েছে। যাঁরা ভর্তির আবেদন করেছিলেন, তাঁদের কলেজের হিসাব শাখায় আবেদনপত্র কেনার রসিদ দেখিয়ে ৩০০ টাকা ফিরিয়ে নিতে বলা হয়েছে। ভর্তি বন্ধ করার বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলেজ পরিদর্শন শাখার এক চিঠিতে বলা হয়, কলেজটিতে বিভিন্ন বিষয়ে যোগ্য ও অভিজ্ঞ শিক্ষকের সংখ্যা একেবারেই কম। যথাযথ শিক্ষাদানের জন্য প্রয়োজনীয়সংখ্যক শিক্ষক না থাকায় চলতি শিক্ষাবর্ষে নতুন শিক্ষার্থী ভর্তির অনুমতি দেওয়া হয়নি। কলেজটি ভর্তির শর্ত পূরণ করলে শিক্ষার্থী ভর্তির প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। শর্ত হিসেবে ওই চিঠিতে বলা হয়, কলেজের পরিধি বিস্তৃত হওয়ায় শিক্ষা ও প্রশাসনিক কাজের স্বার্থে অধ্যক্ষের পাশাপাশি উপাধ্যক্ষের একটি পদ সৃষ্টি করতে হবে। সেই সঙ্গে শূন্যপদগুলো পূরণ করে তিনটি বিভাগে মোট ৮০ জন শিক্ষক নিয়োগ করতে হবে।

১৯৪৭ সালে ইনস্টিটিউট হিসেবে কলেজটির যাত্রা শুরু হয়। ১৯৭৯-৮০ শিক্ষাবর্ষে এটিকে কলেজে উন্নীত করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত করা হয় এবং এখান থেকে বিএসসি ডিগ্রি দেওয়া শুরু হয়। প্রথম থেকে সুনামের সঙ্গে চললেও ১৯৮১ থেকে ১৯৮৪ সালের মাঝামাঝি সময়ে এ প্রতিষ্ঠানের বেশ কিছু শিক্ষক পদ অবলুপ্ত করা হয়। পরে তিনটি বিভাগ খোলা হলেও শিক্ষক বাড়ানো হয়নি।
১৯৯৭ সালে কলেজের পুনর্গঠন ও আধুনিকীকরণের জন্য ৭২ কোটি টাকার একটি প্রকল্প নেওয়া হয়। এ প্রকল্পের অধীনে ২৮ জন শিক্ষক নিয়োগ দেওয়া হয়। ২০০৫ সালে ওই প্রকল্প শেষ হওয়ার পর আবার শুরু হয় শিক্ষকসংকট। অনেক শিক্ষক প্রকল্প শেষ হওয়ার পরও সেখানে ছিলেন। কিন্তু তাঁদের চাকরি স্থায়ী করা হয়নি। প্রায় তিন বছর বেতন-ভাতাও পাননি। ফলে ধীরে ধীরে তাঁরা যেতে থাকেন। প্রকল্পের ছয়জন শিক্ষক এখনো শিক্ষকতা করছেন। তাঁরা কোনো বেতনাদি পাচ্ছেন না। এর বাইরে এখন তিনটি বিভাগে নিয়মিত (রাজস্ব খাতে) শিক্ষক আছেন মাত্র ছয়জন।

বিভিন্ন সময় প্রয়োজনীয় পদ সৃষ্টির চেষ্টা করা হলেও তা বাস্তবায়িত হয়নি। এ অবস্থায় গত বছর কলেজটি কিছু খণ্ডকালীন শিক্ষক নিয়োগের আবেদন করে। কিন্তু সরকারি প্রতিষ্ঠানে খণ্ডকালীন নিয়োগ দেওয়ার সুযোগ না থাকায় শিক্ষা অধিদপ্তর ও মন্ত্রণালয় সে নিয়োগ দিতে দেয়নি। নতুন পদ সৃষ্টির আবেদন করা হয়েছে। কিন্তু সরকারি বিধিবিধান মেনে সব প্রক্রিয়া শেষ করতে সময় লাগবে। কারিগরি অধিদপ্তর থেকে শিক্ষা মন্ত্রণালয়, সংস্থাপন মন্ত্রণালয়, অর্থমন্ত্রণালয়, সরকারি কর্মকমিশন (পিএসসি) হয়ে সব কিছু চূড়ান্ত হবে। সে ক্ষেত্রে এ বছর নতুন ছাত্রভর্তির সুযোগ পাওয়ার সম্ভাবনা নেই। আমলাতান্ত্রিক জটিলতার কারণে চাইলেও সহজে প্রয়োজনীয়সংখ্যক শিক্ষক নিয়োগ দেওয়া যাচ্ছে না।

কলেজটিতে কমপক্ষে ৮০ জন শিক্ষক দরকার। সেখানে স্থায়ী শিক্ষক আছেন মাত্র ছয়জন। এত অল্প শিক্ষক দিয়ে কার্যক্রম চালানো সম্ভব নয়। কলেজের অধ্যক্ষ মো. ইদ্রীস আলী প্রথম আলোকে বলেন, তাঁরা পদ সৃষ্টির জন্য কারিগরি শিক্ষা অধিদপ্তরে আবেদন করেছেন। তা এখনো মন্ত্রণালয়ে পৌঁছানো হয়নি। তিনি নিজে মন্ত্রণালয়ে একটি আবেদন করেছেন। কিন্তু অধিদপ্তরের মাধ্যমে না হলে মন্ত্রণালয় তা আমলে নেবে না বলে মন্ত্রণালয় থেকে তাঁকে জানানো হয়েছে।

এদিকে ভর্তি বন্ধ ঘোষণায় বিপাকে পড়েছেন ভর্তিচ্ছু শিক্ষার্থীরা। কর্তৃপক্ষ তাঁদের রসিদ দেখিয়ে ফরমের টাকা ফেরত নিতে বললেও অনেকে টাকা ফেরত নিচ্ছেন না। নতুন কোনো খবরের আশায় প্রতিদিন তাঁরা ভিড় করছেন কলেজ ক্যাম্পাসে।
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বৃষ্টি দিনের গল্প!

লিখেছেন রাজীব নুর, ০৭ ই আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৬:০৫



টিভি বা পত্রপত্রিকায় আবহাওয়া'র খবর নিয়ে নিউজ হয়-
দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি ও বজ্রবৃষ্টির প্রবণতা অব্যাহত থাকতে পারে। একই সঙ্গে কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতিভারী বর্ষণের পূর্বাভাস... ...বাকিটুকু পড়ুন

ইন দ্যা শ্যাডোস অব ইল্যুশন

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৭ ই আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:৫৮



রাজধানীর নিঝুম আবাসিক এলাকার তিনতলা ফ্ল্যাটের শোবার ঘরটি তখন ক্রাইম সিন টেপে ঘেরা। ধুলো জমে থাকা এয়ার কন্ডিশনারের শব্দের মাঝে বাতাসে ভেসে বেড়াচ্ছে রক্তের হালকা সোঁদা গন্ধ।

পিবিআই ইনভেস্টিগেশন... ...বাকিটুকু পড়ুন

‘গুম প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৬’-এর খসড়া লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের ভেটিং-সাপেক্ষে চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

লিখেছেন জুল ভার্ন, ০৭ ই আগস্ট, ২০২৬ রাত ৮:১০


‘গুম প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৬’-এর খসড়া লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের ভেটিং-সাপেক্ষে চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

গুমের অপরাধের জন্য সর্বোচ্চ যাবজ্জীবন কারাদণ্ড এবং অর্থদণ্ডের বিধান রাখা হয়েছে। এছাড়া ভুক্তভোগীকে... ...বাকিটুকু পড়ুন

মস্তিষ্ক কাজ করার আগেই যখন উত্তর চলে আসে

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৮ ই আগস্ট, ২০২৬ রাত ১২:০৭


মস্তিষ্ক কাজ করার আগেই যখন উত্তর চলে আসে

একসময় কোনো প্রশ্নের উত্তর জানতে হলে মানুষকে ভাবতে হতো। বই খুলতে হতো, লাইব্রেরিতে যেতে হতো, কারও সঙ্গে আলোচনা করতে হতো, ভুল... ...বাকিটুকু পড়ুন

মধ্যপ্রাচ্যে যুদ্বাবস্থার প্রেক্ষিতে বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ-পর্ব ৪

লিখেছেন ডঃ এম এ আলী, ০৮ ই আগস্ট, ২০২৬ রাত ২:১৬


বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ: মধ্যপ্রাচ্যনির্ভর রেমিট্যান্স কৃষিভিত্তিক শিল্পায়ন ও টেকসই উন্নয়নের বিকল্প কৌশল
একটি অর্থনৈতিক ও ভূ-রাজনৈতিক ফিজিবিলিটি স্টাডি ।
একটি ধারাবাহিক গবেষনামুলক পোস্ট
[link|https://www.somewhereinblog.net/blog/ali2016/3039397|১ম পর্বে থাকা গবেষনাটির পটভুমির লিংক – পর্ব... ...বাকিটুকু পড়ুন

×