somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ছোটগল্প : তরকারি ওয়ালা

১৪ ই আগস্ট, ২০২০ রাত ১১:২৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



এ ক )

"আসেন ভাই! আসেএএএএন। মা খালা আসেএন। কাঁচা তরকারি আছেএএএ। কাঁচা তরকারি। নিয়ে যান।"

ভ্যান নিয়ে তরকারি বিয়াড়ি রফিক। প্রত্যেক সন্ধ্যর আগে। মফস্বল শহরের অপরিকল্পিত গড়ে উঠা ঘিঞ্জি এলাকার আঁকাবাঁকা রাস্তা ধরে উঁচু গলায় ডেকে বেড়াই। আঁকাবাঁকা রাস্তার হাজারটা মোড়। এক মোড় ঘুরতেই আরেক মোড়। একেক মোরের একেক ঘরের দুয়ার থেকে মা খালা ডাক দে। " অ তরকারি বিয়ারি কি আছেরে আজ? "

রফিক আদরে কণ্ঠে বলে উঠে। "খালা, মৌসুমের তরকারি আছে সব। পঠল, করালা, ঝিঙে, কদু সবি আছে। সস্তায় নিয়ে নেন। "

রফিকের অনেক বয়সী মেয়ের দেখা হয়। কাউকে ভাবি ডাকে কাউকে খালা কাউকে ডাকে আপা, মা। রফিকের ডাকার ধরণ অনেক। ভাবি খালাম্মরদের সাথে যত শান্ত করে কথা বলা যাবে। এদের কে তরকারি বিক্রি করাও তত সহজ হয়ে উঠে। রফিক নিয়মিত যাওয়া আসায় এলাকার বাসিন্দারাও তার নাম মুখস্থ করে পেলছে।

দু ই )

"আইচ্ছা রাইখেন তো। কথা কইতে মন চাইনা আপনার সাথে। আসবেন আসবেন বলে আইসেন না কত যে বছর হচ্ছে। তা কি জানা আছে আপনার। যাওয়ার আগে একটা লাঠি হইলেও ধরাই দিয়া যাইতেন। মনটারে বুঝাতে পারতাম। " জামাইয়ের সাথে এই সেই কথা নিয়মিত হয় রেহানার।

রেহানা। শাশুড়ী আর একজন ননদ নিয়েই তার সংসার। প্রবাসী জামাই রহিম উদ্দিন কাতারে থাকে । বিয়ের দুই সপ্তাহ পরেই কাতারে পাড়ি দিয়েছে সে। অর্ধদিবস রেস্টুরেন্টে কাজ করে বলে বাদবাকি সময় বউকে দে।

রেহানা জামাইয়ের সাথে কথা বলা শেষ করেই ছাদ থেকে শুকনো কাপড় আনতে যাবে। এমন সময় বিয়ারি রফিকের হাঁক। "আসেন ভাই! আসেএএএএন। মা খালা আসেএন। কাঁচা তরকারি আছেএএএ।"

রফিকের সাথে রেহানার হাবভাব গলায় গলায়। প্রতিদিন কিছু না কিছু নেওয়া হবেই তার। মিষ্টি মিষ্টি কথা বলা তার স্বভাব। রফিক ও কম যায় না। "ভাবি একলা আর কত থাকবেন। ভাইয়াকে চলে আসতে বলেন। লাঠি দুএক টা তো না থাকলে সংসার জীবন পানসে যাবে।"

রেহানাও টুকটাক কিছু না বলে রফিক কে ছাড়বেনা। "তো রফিক ভাই রিনা ভাবি কেমন আছে। আজকাল প্রতিদিন চলে নাকি। খেয়াল করলাম ভ্যান টা ধীরে ধীরে চালাচ্ছেন। "

রফিক হেসে উঠে। দুজনে এভাবে কথা বলে দশ-পনেরো মিনিটের সময় পার করবে। তারপর রফিক বলে উঠে। " ভাবি অনেক টাকা তো পাওনা রেখে দিছেন। কবে যে দিবেন। কত হইছে তা কি খেয়াল রাখেন। এইসব কষ্টের মাল বুঝা করে আনি আপনাদের জন্য। আর আপনারা মুখে মধু নিয়া কথা বলে আমারে ফকির বানাই দিচ্ছেন গো। আমার পাওনা টাকাগুলো কবে দিবেন। কাল থেকে মাল আর পাবেন না। বলে দিচ্ছি।" শুধু এর রেহানা না। আরো অনেকে রফিক থেকে বাকিতে তরকারি নে। টাকা দেয়ার কথা তারা ভুলেই যাই। কিন্তু রফিক এদের সাথে কথা বলে তরকারি বিক্রি করেই জীবনের সুখ খুজে পাই।

তি ন )

আর এভাবেই রফিক তরকারি বিক্রি করে দুই ছেলে মেয়ে আর রিনা মিলে গরিবী সংসারটা চালিয়ে যাচ্ছে। অন্যের মুখে খাবার যুগান দিয়ে নিজের ঘরে বাসিপচা তরকারি খেয়ে জীবনটা সুখেই যাচ্ছে তাদের। সন্তানদুটো সপ্তাহে দুএক দিন ভালো মাছমাংস পাইলেও বাকি দিনগুলো বাসিপচা তরকারি দিয়েই তাদের খাবার চলে। ছোট্ট একটা পাকঘর আর একটা রুম নিয়েই তাদের সংসার। দিব্যি কেটে যাচ্ছে দিন। সুখের মাঝে অজস্র দুঃখের গল্প নিয়ে।





সর্বশেষ এডিট : ১৪ ই আগস্ট, ২০২০ রাত ১১:৩৬
৫টি মন্তব্য ৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

খাম্বা/খাল তারেক কে কিছু উপলব্ধি শেয়ার করছি

লিখেছেন অপলক , ১৭ ই জুন, ২০২৬ রাত ১২:৪২

আজ আর মনের মাধুরী মিশিয়ে বকাঝকা করব না। আজ কিছু ব্যক্তিগত চিন্তাভাবনা শেয়ার করব।



খাল খনন বা ঢাকার বাসস্ট্যান্ড সরানোর চেয়ে কি কি গুরুত্বপূর্ন কাজ এই অর্থবছরে করা যেতে... ...বাকিটুকু পড়ুন

গানটি প্রিয় রাজীব নূর ও কবি স্বপ্নের শঙ্খচিলকে উৎসর্গ করছি

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১৭ ই জুন, ২০২৬ রাত ১:০৬

আমার খুব প্রিয় একটি কবিতার সাথে ব্লগার স্বপ্নের শঙ্খচিলের কবিতা মিলিয়ে গানটি বুনেছি।
শোনার আমন্ত্রণ রইলো।
============================

এই জল ভালো লাগে;
বৃষ্টির রূপালি জল কত দিন এসে
ধুয়েছে আমার দেহ- বুলায়ে... ...বাকিটুকু পড়ুন

কদমের পাপড়ি

লিখেছেন আলমগীর সরকার লিটন, ১৭ ই জুন, ২০২৬ সকাল ১১:৪৩


এ আষাঢ়ের চোখ কেমন জানি-
চৈত্রের হাওয়ায় কদম নয় যেনো
আগুন- আগুন- তবু ভেজে যাচ্ছে-
শান্তি চুক্তির গন্ধ বাতাস-বাতাসে;
আনন্দময় আষাঢ়ে কাম ভাবনায়
শুধু মাটির বুক গড়ে- গড়ে আসে
জলকাঁদার শ্রেষ্ঠ হাসি অথচ বসন্ত
কান্না... ...বাকিটুকু পড়ুন

অপারেশন ইকারুস: কুয়ালালামপুরের ছায়া সম্রাট

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ১৭ ই জুন, ২০২৬ দুপুর ১২:৩৫



বালির নীল দিগন্ত
ইন্দোনেশিয়ার বালি দ্বীপের একটি নির্জন পাথুরে সৈকত। ভারত মহাসাগরের বিশাল নীল ঢেউ আছড়ে পড়ছিল তীরে। সমুদ্রের ঠিক ওপরের একটি আধুনিক কাঁচের... ...বাকিটুকু পড়ুন

আহলে হাদিস বিরোধী পোষ্টে ব্লগে লাইক না থাকলেও গ্রুপে লাইক পাঁচ হাজার আটশত

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ১৭ ই জুন, ২০২৬ সন্ধ্যা ৬:০৪



হাদিস প্রেমিক হলো নাস্তিক ও আহলে হাদিস। উভয় দল হাদিস দিয়ে মুসলিমদের বিভ্রান্ত করার চেষ্টা করে। আমি যেহেতু মুসলিমদের হেদায়াতের জন্য কাজ করি সেহেতু আমাকে আহলে হাদিস বিরোধী... ...বাকিটুকু পড়ুন

×