somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

এমনও দিনে তারে বলা হয়ে গেলো!

২৬ শে ফেব্রুয়ারি, ২০১১ দুপুর ১:৩৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

কিছুক্ষণ পর পর বাতাশে Wind chimes টা দুলে উঠে। আমি তাকিয়ে থাকি, বাতাশে কান পাতি...যদি তোমার ডাক শুনি! জানালার পাশে বসে বৃষ্টিপুর্ব মায়াময় গন্ধে তোমাকে খুঁজি। ভেজা চুল, ভেজা বাতাশ, ভেজা মন অস্থির হয়ে যায় তোমার কারণে! বৃষ্টি বৃষ্টি ভাব কিন্তু মোহনীয় জলসুরের ছন্দে ছন্দে ঝড়ে যাবার আগে আমার সাথে সাথে যেন তোমার অপেক্ষায় ক্ষণ গুনছে...সব নিশ্চুপ হয়ে যায়। Wind chimes টাও দুলে না। একা একা দুলতে পারেনা, বাতাশের দোলা দেবার অপেক্ষায়...কিন্তু আমি ধৈর্যহারা হয়ে উঠি। ওর এখন ঘুমানোর কথা জেনেও ঘুম থেকে ডেকে তুলি।

~তুমি কি ঘুমাচ্ছো?
-না শুয়েছিলাম। কি খবর?
~কিছু না। খেয়েছো? কালকে তোমার সকালে উঠতে হবে তাই না?
-হ্যাঁ খেয়েছি...শরীর ব্যাথা...
~ঔষুধ কিনতে বলেছিলাম। কিনো নাই তো...তাই না?
-হ্যাঁ

নিঃশ্চুপে ভাবি, কেনো বুঝোনা তোমার কিছু হলে আমার কেমন লাগে! কেনো এমন করো? খানিকটা অভিমান...রাগ, অনুরাগ এসে দোলা দিয়ে যায়...

-কি হলো
~আমি যে কথা বলবো সেটা আগামী তিনদিনে কথা বলা হবেনা। তিনদিন পর বলতে পারবো...
-তুমি কাঁপছো কেনো? তিনদিন পর বলবা আর এখনি কাঁপছো কেনো!
~তুমি তো জানোই কেনো কাঁপি...

ও হেসে উঠে। ওর হাসি শুনতে ভালো লাগে। রোদ্দুর হাসি...বৃষ্টিদিনে আমার ভেজা মনকে ওর রোদ্দুর হাসি রোদে ঝলমলে করে দেয়। আমার যতই মন খারাপ থাকুক না কেনো ওর হাসি শুনলে সব কিছু ভালো লাগে। জানালা দিয়ে হাত বাড়িয়ে দেই। ইকটু ইকটু ফোঁটা ফোঁটা বৃষ্টি হয়ে ও আমার হাত ছুঁয়ে যায়...দু'চোখ বন্ধ করে জগৎতের সব ভুলে গিয়ে ওর ছোঁয়া অনুভব করি!

*************************************

-বলো
~কি বলবো?
-বলো...বলো আর সময় নেই।
~কি বলবো?
-আচ্ছা তাহলে ঘুমাই।
~না শুনো...

পাশের বাসার কেউ গান ছেড়ে দেয়... নিত্যকোলাহল গুলো বেড়ে যায়। গাড়ির শব্দ, পানির শব্দ, কতো কতো শব্দ!!! সব শব্দেরা যেন এখনি স্বাধীন হলো...সব শব্দ, কলোরব ছাড়িয়ে সলজ্জ বলে উঠি...

~ভালবাসি...
-তোমাকেও আমি ভালবাসি...
~কি?
-তোমাকেও আমি ভালবাসি...তোমাকেও আমি ভালবাসি...তোমাকেও আমি ভালবাসি...ভালবাসি...শুনেছো?
~হু

*************************************

ও ঘুম পড়ে। উপুড় হয়ে...এত্তো মায়া লাগে দেখলে...ইচ্ছে করে আদর করে দেই। তোমাকে যে সত্যি সত্যি পাগলের মতো ভালবাসি সেটা কখনও বুঝলে না। শুধু আমার রাগ, আমার অভিমান আর ভুলগুলোকেই দেখলে...কিন্তু যত ঝড়, বাদল ই আসুকনা কেনো এই পাগলী আজীবন তোমাকে এমনি পাগলের মতো ভালবেসে যাবে...আমি গান শুনতে থাকি। গানের কথায় হারিয়ে যাই, হঠাৎ হঠাৎ কোনো কোনো গান এত মিলে যায়...

এমনও দিনে তারে বলা যায়
এমনও ঘন ঘর বরিষায়
এমনও দিনে মন খোলা যায়
এমনও মেঘও স্বরে, বাদলও ঝড় ঝড়ে
তপনওহীন ঘন তমষায়
এমনও দিনে তারে বলা যায়

সে কথা শুনিবে না কেহ আর
নিভৃত নির্জনও চারিধার
দুজনে মুখোমুখি, গভীরও দুঃখে দুঃখী
আকাশে জলও ঝরে অনিবার
জগতে কেহ যেন নাহি আর...


*************************************

আজকের দিনটা একদম অন্যরকম ছিলো। বৃষ্টি পড়ছিলো, গান হচ্ছিলো...এমনও দিনে তারে বলা হয়ে গেলো!

১৮/০২/২০১১ ইং
সর্বশেষ এডিট : ২৬ শে ফেব্রুয়ারি, ২০১১ দুপুর ১:৪০
১৪টি মন্তব্য ১৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

এই ২০২৬ সালে এসেও দেশে জেলখানা রাখার আদৌ কোন প্রয়োজন আছে?

লিখেছেন জ্যাক স্মিথ, ২৫ শে মে, ২০২৬ সন্ধ্যা ৬:২৯

দেশে গণতান্ত্রিক শাসন ব্যবস্থার প্রায় ৪ মাস হতে চলছে, এর আগে দীর্ঘ ১৭ বছরের আওয়ামী ফ্যাসিবাদি শাসন ব্যবস্থার পতন ঘটিয়ে আন্তর্জাতিক খ্যতিসম্পন্ন্য নোবেল বীজয়ী ড: ইউনুস শতভাগ জনসমর্থন নিয়ে সরকার... ...বাকিটুকু পড়ুন

২৪-এর যোদ্ধাদের কি হবে?

লিখেছেন রাবব১৯৭১, ২৫ শে মে, ২০২৬ সন্ধ্যা ৭:১৯

২০২৪ সালের আন্দোলনকে অনেকেই সাধারণ মানুষের ন্যায্য দাবি ও ক্ষোভের বহিঃপ্রকাশ হিসেবে দেখেছিল। কিন্তু সময়ের সাথে সাথে এমন অভিযোগও উঠছে যে, কিছু স্বার্থান্বেষী ও ক্ষমতালোভী গোষ্ঠী নিজেদের জেদ, প্রভাব ও... ...বাকিটুকু পড়ুন

রেমিটেন্স যোদ্ধাদের ৭.৫% ট্যাক্স কেটে নিবার সিদ্ধান্ত নেয়া হচ্ছে ।?

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ২৬ শে মে, ২০২৬ রাত ৩:১২

রেমিটেন্স যোদ্ধাদের ৭.৫% ট্যাক্স কেটে নিবার সিদ্ধান্ত নেয়া হচ্ছে !?



এই তথ্যটি সঠিক হলে আগামী দিনে সরকার রেমিটেন্স হারাবে ।
যেখানে প্রনোদনা দিয়ে রেমিটেন্স আনা হতো, সেখানে এই অদ্ভূদ... ...বাকিটুকু পড়ুন

মেরিন ড্রাইভের রক্তাক্ত পিচ

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ২৬ শে মে, ২০২৬ সকাল ১০:২৩



সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। গল্পের সমস্ত চরিত্র, নাম, স্থান এবং ঘটনা লেখকের কল্পনাপ্রসূত। বাস্তব কোনো জীবিত বা মৃত... ...বাকিটুকু পড়ুন

একটি অধ্যায়ের সমাপ্তি!

লিখেছেন নীল-দর্পণ, ২৬ শে মে, ২০২৬ বিকাল ৩:২২


২১বছর বয়সী তরতাজা ছেলেটি মায়ের কোলে মাথা দিয়ে কালেমা শাহাদাত ও সূরা আর-রহমান অর্ধেক তেলাওয়াত করেই আল্লাহর জিম্মায় চলে যায়! ৩৪বছর এই স্মৃতিকে বুকে ধরে অবশেষে সেই মা চলে... ...বাকিটুকু পড়ুন

×