গত কয়েকদিন থেকে প্রাইভেট পড়ে আসার পথে একটা ছেলে বাইক নিয়ে আমাকে ফলো করে। আমাকে দাঁড়াতে বলে, আমার সাথে কথা বলতে চায়। আমি না থামলে আজে-বাজে মন্তব্য করে। বাইক নিয়ে আমার রিকশার পেছন পেছন যায়। আমি ভয়ে কুঁকড়ে থাকি। মাঝে দুই দিন প্রাইভেটে যাই নি। কিন্তু ভয়ে ভয়ে তৃতীয় দিন গিয়ে দেখি সেই রোমিও হাজির। আমি সব সময় আতঙ্কে থাকি। বাড়িতে বাবা অসুস্থ্য। বাবার হাই প্রেশারের সমস্যা। কিছু বললেই রেগে যান আর শরীর খারাপ করে। আমার এই কথা শুনলে বাবার কি হবে আমি জানি না। আমার মায়ের সাথে আমার সেরকম বন্ধুত্বপূর্ণ সম্পর্ক নেই যে, আমি মাকে জানাব। আর আমার ভাইয়া ভীষণ রাগী। সে যদি শোনে তাহলে আমাকে মেরেই ফেলবে। সে ভাববে আমিই দোষী কারণ আমি ছেলেটাকে একসেস দিয়েছি। বলুন আমি এখন কি করব! আমি যে প্রাইভেট ছেড়ে দিব সেটিও পারছি না, তাহলে বাড়ি থেকে সন্দেহ করবে। আমি দুপুর বেলা পড়তে যাই। তখন রাস্তা-ঘাট ফাঁকা থাকে। আমার প্রচন্ড ভয় লাগে। আমি কোনো মতে পড়ালেখায় মনোনিবেশ করতে পারছি না। এখন আমি কি করব! এভাবে চললে আমার জীবনটাই শেষ হয়ে যাবে। আমি কিছুই ভাবতে পারছি না। আসলে প্রায় প্রতিদিন কোনো না কোনো মেয়ে এরকম ঘটনার মুখোমুখি হচ্ছে কিন্তু ভয়ে কিছু প্রকাশ করতে পারছে না। কারণ অধিকাংশ পরিবারের সদস্যরা এসব অল্প বয়সী মেয়েগুলোরে জন্য সেরকম বন্ধুত্বপূর্ণ পরিবেশ সৃষ্টি করেন নি। অথচ উল্টো টা হওয়ার কথা ছিল। মেয়েটি বাইরে থেকে যতই ঝড়ঝাপ্টা সহ্য করে আসুক বাড়িতে এসে বাবা-মা-বড় ভাই-বোনকে নির্দ্বিধায় বলতে পারবে এরকম একটা পরিবেশ গড়ে তোলা খুব জরুরী। ও যেন বাড়িতে আসলে সেই প্রশান্তি পায়। বাবা যেন মাথায় হাত বুলিয়ে বলতে পারেন দূর পাগলি কিছুই হয় নি, আমি দেখছি তোর ভয়ের কিছু নেই। মা বলবেন, আমিই তোকে কাল থেকে নিয়ে যাব। বড় ভাইয়া বলবেন, আমি দেখছি তোর কোনো টেনশান নেই, তুই পড়। বড় আপা রাতে পাশে গিয়ে বসবেন আর অভয় দিবেন। এরকম হলে কিন্তু মেয়েটি সাহস পাবে লড়াই করার। ওর কাছে তখন এসব রোমিওদের ভয়-ভীতি তুচ্ছ মনে হবে। ওর কাছে দুনিয়াটা হবে অন্যরকম লড়াইয়ের এক ক্ষেত্র। কারণ ও জানে ওর চারপাশে ছায়ার মতো জড়িয়ে আছেন বাবা-মা-ভাই-বোন!
পরিবারে মেয়েদের কথা শেয়ার করার মতো বন্ধুত্বপূর্ণ পরিবেশ চাই
কেন বিচার পাওয়ার আগেই মৃত্যু হলো সাইকো সম্রাটের ?

সাভার থানা থেকে মাত্র একশো গজ দূরে, পাশে সরকারি কলেজ, দূরে সেনা ক্যাম্প, চারদিকে মানুষের ব্যস্ততা: এই পরিচিত পরিবেশের মাঝে একটা পরিত্যক্ত ভবন ছিল, যেখানে আলো পৌঁছাত না।... ...বাকিটুকু পড়ুন
একাত্তরের জন্ম দাগ- অনুচ্চারিত এক অধ্যায়

প্রিয় সুধি,
একটা ছোট প্রশ্ন ছিল।
আচ্ছা তার আগে বলো- এই যে আমি -তোমরা কি আমাকে চিনতে পেরেছো?
পারোনি?
পারবে না সে জানি।
নাম পরিচয়হীনাকে, কে আর মনে রেখেছে... ...বাকিটুকু পড়ুন
মানব সভ্যতার নতুন অধ্যায়

আজ মানব জাতির নতুন অধ্যায়ের সূচনা হলো।
তারিখঃ ২৪ শে মার্চ, ২০২৬
সময়ঃ বিকাল ৪টা, (নর্থ আমেরিকা)
আমেরিকার কংগ্রেস স্বীকার করে নিল ভীন গ্রহের প্রাণীর অস্তিত্ব। স্বীকার করে নিল পৃথিবীর... ...বাকিটুকু পড়ুন
আজ সেই বিভীষিকাময় ২৫ মার্চ গণহত্যা দিবস।
আজ সেই বিভীষিকাময় ২৫ মার্চ গণহত্যা দিবস।
আজ সেই বিভীষিকাময় ২৫ মার্চ গণহত্যা দিবস। ১৯৭১ সালের এই কালরাতে Operation Searchlight নামের বর্বর অভিযানের মাধ্যমে পাক আর্মি নিরস্ত্র বাঙালির উপর ইতিহাসের জঘন্যতম... ...বাকিটুকু পড়ুন
ওয়ান-ইলেভেন: স্মৃতিহীন জাতির হঠাৎ জাগরণ!
কাভার- সরাসরি আপলোড না হওয়াতে!!
ওয়ান-ইলেভেন: স্মৃতিহীন জাতির হঠাৎ জাগরণ!
জেনারেল মাসুদের গ্রেপ্তার হতেই হঠাৎ দেখি-
সবাই একসাথে ওয়ান-ইলেভেন-কে ধুয়ে দিচ্ছে!
মনে হচ্ছে, এই জাতির কোনো অতীতই নেই।
বাঙালির স্মৃতিশক্তি আসলেই কচুপাতার পানির মতো-এক ঝাপটায়... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।