টিভিতে দেখলাম এক হালি ইলিশ ৪৫ হাজার টাকায় বিক্রি হলো। আরেক মাছ ব্যবসায়ী জোরে জোরে বলছে, তাজা ইলিশ, ফুরফুরা ইলিশ, এক হালি মাত্র ৫০ হাজার টাকা, কিনে নিন, বাড়ি নিয়ে যান বাড়িতে তাজা ইলিশে সেই বৈশাখি উৎসব হবে। আমাদের কৃষিভিত্তিক সমাজ ব্যবস্থা হাজার বছর ধরে চলে আসছে। আমাদের পূর্ব প্রজন্মের সবাই কম-বেশি কৃষির সাথে সংশ্লিষ্ট ছিলেন। কিন্তু ব্রিটিশরা আসার পর নতুন শিক্ষা পদ্ধতি চালু হওয়ার পর সমাজে অনেক ধরণের পেশার উদ্ভব হয়। আর এর ধারাবাহিকতায় স্বাধীনতার পর থেকে শিক্ষা বিস্তারের সাথে সাথে এখন দেশে একটা বড় অংশের শিক্ষিত মানুষ চাকরিজীবী। মজার ব্যাপার হলো এই চাকরিজীবীদের সবারই আগের প্রজন্ম কিংবা তার আগের প্রজন্ম কৃষক ছিলেন। এখন কৃষক পরিচয় দিলে কিংবা বাপ-দাদা কৃষক ছিলেন এটা ভাবতেই অনেকের শরীরে ঘাম চলে আসে। আর তাই বাপ-দাদার কৃষকের উত্তরসূরী তকমা ঝেড়ে ফেলতে ঢাকার অভিজাত শ্রেনির কিছু লোক গ্রামের কৃষকদের মশকরা করে চালু করলেন পান্তা-ইলিশ উৎসব। আরে গ্রামের কৃষক কি সাধে পান্তা খেত? ভোরবেলা উঠে মাঠে যাওয়া লাগে, মাঠ থেকে আবার বাড়িতে খেতে আসলে অনেক সময় নষ্ট হয়। আর পান্তা খাওয়া মানুষগুলো ছিলেন কৃষি শ্রমিক। মালিকের হাতে অত সময় নেই যে একজন কৃষি শ্রমিককে বাড়িতে সকালের নাস্তা খেতে যাওয়ার জন্য সময় দিবে। তাই অগত্যা মানুষগুলো ভোরে পান্তার সাতে পেয়াজ, কাঁচা মরিচ আর আলুভর্তা দিয়ে উদরপূর্তি সেরে চলে যেতেন মাঠে শ্রম দিতে। ইলিশ ছিল তাদের কাছে এক দূরের বস্তু। যাদের নুন আনতে পান্তা ফুরোয় তারা আবার সকালে সাধ করে ইলিশের সাথে খাবে পান্তা! আর এই অভিজাত শ্রেণির গা ঝাড়া দিয়ে কৃষক পরিরচয় মুছে ফেলতে সাথে যোগ হলো বেনিয়া মোবাইল কোম্পানি আর মিডিয়াগুলো। ব্যাস মাত্র কয়েক বছরের মধ্যে আমাদের অন্তরে গ্রোথিত হয়ে গেল, পহেলা বৈশাখ মানে পান্তা ইলিশ। এটাই আমাদের হাজার বছরের ঐতিহ্য!!!!!
পান্তা-ইলিশ হাজার বছরের বাঙালি ঐতিহ্য!
কেন বিচার পাওয়ার আগেই মৃত্যু হলো সাইকো সম্রাটের ?

সাভার থানা থেকে মাত্র একশো গজ দূরে, পাশে সরকারি কলেজ, দূরে সেনা ক্যাম্প, চারদিকে মানুষের ব্যস্ততা: এই পরিচিত পরিবেশের মাঝে একটা পরিত্যক্ত ভবন ছিল, যেখানে আলো পৌঁছাত না।... ...বাকিটুকু পড়ুন
একাত্তরের জন্ম দাগ- অনুচ্চারিত এক অধ্যায়

প্রিয় সুধি,
একটা ছোট প্রশ্ন ছিল।
আচ্ছা তার আগে বলো- এই যে আমি -তোমরা কি আমাকে চিনতে পেরেছো?
পারোনি?
পারবে না সে জানি।
নাম পরিচয়হীনাকে, কে আর মনে রেখেছে... ...বাকিটুকু পড়ুন
মানব সভ্যতার নতুন অধ্যায়

আজ মানব জাতির নতুন অধ্যায়ের সূচনা হলো।
তারিখঃ ২৪ শে মার্চ, ২০২৬
সময়ঃ বিকাল ৪টা, (নর্থ আমেরিকা)
আমেরিকার কংগ্রেস স্বীকার করে নিল ভীন গ্রহের প্রাণীর অস্তিত্ব। স্বীকার করে নিল পৃথিবীর... ...বাকিটুকু পড়ুন
আজ সেই বিভীষিকাময় ২৫ মার্চ গণহত্যা দিবস।
আজ সেই বিভীষিকাময় ২৫ মার্চ গণহত্যা দিবস।
আজ সেই বিভীষিকাময় ২৫ মার্চ গণহত্যা দিবস। ১৯৭১ সালের এই কালরাতে Operation Searchlight নামের বর্বর অভিযানের মাধ্যমে পাক আর্মি নিরস্ত্র বাঙালির উপর ইতিহাসের জঘন্যতম... ...বাকিটুকু পড়ুন
ওয়ান-ইলেভেন: স্মৃতিহীন জাতির হঠাৎ জাগরণ!
কাভার- সরাসরি আপলোড না হওয়াতে!!
ওয়ান-ইলেভেন: স্মৃতিহীন জাতির হঠাৎ জাগরণ!
জেনারেল মাসুদের গ্রেপ্তার হতেই হঠাৎ দেখি-
সবাই একসাথে ওয়ান-ইলেভেন-কে ধুয়ে দিচ্ছে!
মনে হচ্ছে, এই জাতির কোনো অতীতই নেই।
বাঙালির স্মৃতিশক্তি আসলেই কচুপাতার পানির মতো-এক ঝাপটায়... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।