রাত পোহালেই পহেলা বৈশাখ। অনেক দিন পর এই প্রথম বাড়িতে বাবা-মায়ের সাথে নতুন বছর উদযাপন করব। আমার গ্রামের অধিকাংশ মানুষ কৃষিজীবী। সকাল থেকে অনেকের সাথে নতুন বছর উদযাপন নিয়ে কথা বললাম, পান্তা-ইলিশের কথা বললাম। পান্তার কথা শুনে তো অনেকেরই মেজাজ খারাপ। বলে আগে পান্তা খেতাম অভাবে পড়ে, তোমরা কি মনে কর আমরা সাধ করে পান্তা খেতাম! এখন আগের মতো অভাবও নেই, পান্তাও খাই না। আর ইলিশের কথা কি বলব! বর্ষাকালে যখন ইলিশ পর্যাপ্ত থাকে তখনই ইলিশ কিনে খেতে পারি না, আর এখন কিনব ইলিশ। যাই হোক, কাল অন্যভাবে বৈশাখের প্রথম দিনটি উদযাপন করব। আমার মায়ের পান্তা-ইলিশ নিয়ে কোনো মাথা-ব্যাথা নেই। আমার মা কালকের জন্য দেশি সব খাবারের আয়োজন করছেন। সকালে মায়ের রান্নার মেনুতে আছে কচুশাক, পুইশাক, থানকুনির পাতা, করলা ভাজি, মুগের ডাল, ছোট দেশি মাছের ঝাল-ঝোল, পুকুর থেকে যদি মাছ ধরা হয় তাহলে রুই কিংবা কাতলা মাছের তরকারি, গরম ভাত, একটু পায়েশ। এই হলো আমাদের কালকের বৈশাখের প্রথম দিনের খাবার তালিকা। পাঁচ হাজার টাকা দিয়ে কেনা ইলিশ থাকবে না, সরু চালের পান্তা ভাত থাকবে না আমার মেনুতে । কিন্তু আমার মায়ের হাতে রান্না করা কিছু গ্রামের পদের রান্না থাকবে। সেগুলো দিয়ে উদরপূর্তি করব আর চুটিয়ে একটা ঘুম দিব, ঘুম থেকে উঠে বিকেলে বৈশাখি মেলায় যাব। ছোট বেলার মতো পাপর ভাজা, বাদাম, ছোলা, তরমুজ, জিলাপি কিনব। আর কিনব মাটির তৈরি নৌকা। নৌকা কিনে নৌকার মাথায় দড়ি বেঁধে পরের দিন সকালে টেনে নিয়ে বেড়াব, একটা করে নৌকার চাকা ভাঙবে, আর আমার নৌকা খোঁড়া হবে। নৌকার সব চাকা ভাঙার সাথে সাথে সাথে আমারও এবারের বৈশাখি উদযাপনের ইতি ঘটবে। শুভ নববর্ষ…
সেকেলে নববর্ষ উদযাপন
কেন বিচার পাওয়ার আগেই মৃত্যু হলো সাইকো সম্রাটের ?

সাভার থানা থেকে মাত্র একশো গজ দূরে, পাশে সরকারি কলেজ, দূরে সেনা ক্যাম্প, চারদিকে মানুষের ব্যস্ততা: এই পরিচিত পরিবেশের মাঝে একটা পরিত্যক্ত ভবন ছিল, যেখানে আলো পৌঁছাত না।... ...বাকিটুকু পড়ুন
একাত্তরের জন্ম দাগ- অনুচ্চারিত এক অধ্যায়

প্রিয় সুধি,
একটা ছোট প্রশ্ন ছিল।
আচ্ছা তার আগে বলো- এই যে আমি -তোমরা কি আমাকে চিনতে পেরেছো?
পারোনি?
পারবে না সে জানি।
নাম পরিচয়হীনাকে, কে আর মনে রেখেছে... ...বাকিটুকু পড়ুন
মানব সভ্যতার নতুন অধ্যায়

আজ মানব জাতির নতুন অধ্যায়ের সূচনা হলো।
তারিখঃ ২৪ শে মার্চ, ২০২৬
সময়ঃ বিকাল ৪টা, (নর্থ আমেরিকা)
আমেরিকার কংগ্রেস স্বীকার করে নিল ভীন গ্রহের প্রাণীর অস্তিত্ব। স্বীকার করে নিল পৃথিবীর... ...বাকিটুকু পড়ুন
আজ সেই বিভীষিকাময় ২৫ মার্চ গণহত্যা দিবস।
আজ সেই বিভীষিকাময় ২৫ মার্চ গণহত্যা দিবস।
আজ সেই বিভীষিকাময় ২৫ মার্চ গণহত্যা দিবস। ১৯৭১ সালের এই কালরাতে Operation Searchlight নামের বর্বর অভিযানের মাধ্যমে পাক আর্মি নিরস্ত্র বাঙালির উপর ইতিহাসের জঘন্যতম... ...বাকিটুকু পড়ুন
ওয়ান-ইলেভেন: স্মৃতিহীন জাতির হঠাৎ জাগরণ!
কাভার- সরাসরি আপলোড না হওয়াতে!!
ওয়ান-ইলেভেন: স্মৃতিহীন জাতির হঠাৎ জাগরণ!
জেনারেল মাসুদের গ্রেপ্তার হতেই হঠাৎ দেখি-
সবাই একসাথে ওয়ান-ইলেভেন-কে ধুয়ে দিচ্ছে!
মনে হচ্ছে, এই জাতির কোনো অতীতই নেই।
বাঙালির স্মৃতিশক্তি আসলেই কচুপাতার পানির মতো-এক ঝাপটায়... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।