তোমার প্রতীক্ষার প্রহর গুনতে গুনতে আজ ক্লান্ত, অবসন্ন। একেকটা নতুন ভোর আসে কিন্তু প্রতীক্ষার অবসান হয় না। সকাল বেলা দক্ষিণের জানালা খুলে তোমাকে অভিবাদন জানানোর জন্য চেয়ে থাকি দূর নিলিমায় কিন্তু তোমার কোনো অস্তিত্ব খূঁজে পাই না। তোমার প্রতীক্ষায় চাতক পাখির মতো আকাশ পানে চেয়ে আছে আরো অনেকেই। গাছের সবুজ পাতাগুলো ম্রিয়মান হয়ে আকাশপানে চেয়ে থাকে তোমার স্পর্শ পেতে। মাঠের বিবর্ণ কচি ঘাসগুলো মাথা নুইয়ে পড়ে আছে তীব্র দাবদাহে, তারপরও সে ফিরে ফিরে তোমার আগমন প্রত্যাশা করে ফেরে। কদম গাছের পাতার কাছে কড়িরা এসে আটকে যাচ্ছে, তোমার বীণার ঝংকারের শব্দে জেগে উঠবে বলে। পাখিগুলো ডানা মেলে উড়ে বেড়ায় কিন্তু ওদের মনেও আজ শান্তি নেই। গ্রামের মাঠের বিস্তীর্ন ফসলের মাঠগুলো আজ বিবর্ণ, সে আশায় আশায় আছে তোমার স্পর্শ পেলেই সে সজীব হয়ে উঠবে। তোমার আগমনের প্রত্যাশায় কৃষক ভোরবেলা উঠে মাঠে যান, তীব্র দাবদাহে ফেটে চৌচির হওয়া ফসলের মাঠ দেখে বিরস বদনে ঘরে ফিরে আসেন। একজন দিন মজুর, রিকশাওয়লা, খেটে খাওয়া মানুষ থেকে অফিসের বড় কর্তা, নেতা-মন্ত্রী সবাই আজ তোমার আগমনের প্রতীক্ষায় পার করছে একেকটা নিরস দিন। তুমি কি জান গিরি শিখর হিমালয়ও বসে আছে তোমার সাথে আলিঙ্গন করে তোমাকে এই বাংলায় সবার জন্য আশীর্বাদ হিসেবে প্রেরণ করার জন্য। তুমি চলে এস, এই প্রতীক্ষার ক্ষণ বড্ড বেশি করে পোড়াচ্ছে। হে অভিমানী বর্ষা তুমি আর মুখ ফিরিয়ে থেকো না, চলে এস তুমি আসলে আমরা তোমার স্পর্শে সজীব হয়ে উঠব, তোমার আগমনে আমরা আনন্দোৎসব করব। তুমি আসবে না!
প্রতীক্ষা
কেন বিচার পাওয়ার আগেই মৃত্যু হলো সাইকো সম্রাটের ?

সাভার থানা থেকে মাত্র একশো গজ দূরে, পাশে সরকারি কলেজ, দূরে সেনা ক্যাম্প, চারদিকে মানুষের ব্যস্ততা: এই পরিচিত পরিবেশের মাঝে একটা পরিত্যক্ত ভবন ছিল, যেখানে আলো পৌঁছাত না।... ...বাকিটুকু পড়ুন
একাত্তরের জন্ম দাগ- অনুচ্চারিত এক অধ্যায়

প্রিয় সুধি,
একটা ছোট প্রশ্ন ছিল।
আচ্ছা তার আগে বলো- এই যে আমি -তোমরা কি আমাকে চিনতে পেরেছো?
পারোনি?
পারবে না সে জানি।
নাম পরিচয়হীনাকে, কে আর মনে রেখেছে... ...বাকিটুকু পড়ুন
মানব সভ্যতার নতুন অধ্যায়

আজ মানব জাতির নতুন অধ্যায়ের সূচনা হলো।
তারিখঃ ২৪ শে মার্চ, ২০২৬
সময়ঃ বিকাল ৪টা, (নর্থ আমেরিকা)
আমেরিকার কংগ্রেস স্বীকার করে নিল ভীন গ্রহের প্রাণীর অস্তিত্ব। স্বীকার করে নিল পৃথিবীর... ...বাকিটুকু পড়ুন
আজ সেই বিভীষিকাময় ২৫ মার্চ গণহত্যা দিবস।
আজ সেই বিভীষিকাময় ২৫ মার্চ গণহত্যা দিবস।
আজ সেই বিভীষিকাময় ২৫ মার্চ গণহত্যা দিবস। ১৯৭১ সালের এই কালরাতে Operation Searchlight নামের বর্বর অভিযানের মাধ্যমে পাক আর্মি নিরস্ত্র বাঙালির উপর ইতিহাসের জঘন্যতম... ...বাকিটুকু পড়ুন
ওয়ান-ইলেভেন: স্মৃতিহীন জাতির হঠাৎ জাগরণ!
কাভার- সরাসরি আপলোড না হওয়াতে!!
ওয়ান-ইলেভেন: স্মৃতিহীন জাতির হঠাৎ জাগরণ!
জেনারেল মাসুদের গ্রেপ্তার হতেই হঠাৎ দেখি-
সবাই একসাথে ওয়ান-ইলেভেন-কে ধুয়ে দিচ্ছে!
মনে হচ্ছে, এই জাতির কোনো অতীতই নেই।
বাঙালির স্মৃতিশক্তি আসলেই কচুপাতার পানির মতো-এক ঝাপটায়... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।