অরণ্য
২৫ শে জানুয়ারি, ২০১১ রাত ১:৩২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
...it was a time of unrest...
অস্থিরতার সময়ে দেখেছি অরণ্য জেগে আছে
অরণ্য, তুমি কি জানো কোন পথে এসেছে গোধূলি ?
পরিচিত সন্ধ্যাগুলি ফিকে হয় শকুনের পাশে
আকাশে উত্তাল বটে বহুতল, উড়াল-সরণি...
রটে গেছে দিকে দিকে পদানত লোকের সাগরে
সদাগরে বসিয়েছে মরমিয়া মিথ্যের বেসাতি
কার ক্ষতি কে বা জানে ফিরে এলে প্রলয়ের ঢেউ -
কেউ তাকে ভ্রান্ত জেনে ছায়াদেহে তোলেনি কখনো ?
অরণ্য, তুমি কি জানো অনন্তের প্রান্ত কাকে বলে ?
দেহকণা জলে গেলে মধ্যলোক সীমান্তে প্রবাসী
তাই যত বাসি দেহ নিয়ে যায় কুকুরে শিয়ালে
ছেঁড়া সব খালে বিলে ফুটে থাকে জ্যোৎস্নারমনী
গোধূলিশহর টানে প্রত্যেকের ধমনীর ঘড়ি -
অরণ্য, জানো না কিছু, তোমাকেই জেনেছে গোধূলি...
সর্বশেষ এডিট : ২৫ শে জানুয়ারি, ২০১১ রাত ১:৩২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আমাদের উদযাপনটা হয়ে গেছে অনেকটা খাওয়া-দাওয়া কেন্দ্রিক? 'ট্রিট' বা 'সেলিব্রেশন' বলতে আমরা কেবল খাওয়া-দাওয়াকেই বুঝি...কিন্তু এটা কিন্তু ভিন্নরকমভাবেও করা যায় নিঃসন্দেহে!
প্রিয় কেউ ভালো কোনোকিছু করলে, সফলতা পেলে বা...
...বাকিটুকু পড়ুন
সূরাঃ ৬ আনআম, ১৫৩ নং আয়াতের অনুবাদ-
১৫৩। আর এপথই আমার সিরাতিম মুসতাকিম (সরল পথ)। সুতরাং তোমরা এর অনুসরন করবে, এবং বিভিন্ন পথ অনুসরন করবে না, করলে তা’ তোমাদেরকে...
...বাকিটুকু পড়ুন
আমরা মানুষেরা সবসময় ভালো থাকতে চাই। ভালো খেতে চাই, ভালো পড়তে চাই, ভালো চাকুরী/ব্যবসা করতে চাই। কিন্তু বেশিরভাগ সময়ই আমাদের চাওয়ার সাথে পাওয়ার মিল থাকেনা। এই চাওয়ার সাথে পাওয়ার মিল...
...বাকিটুকু পড়ুনধান ভানতে শীবের গীত : প্রজা বলে শীত ! শীত!!
সমুদ্রে বড় জাহাজ যখন ডুবতে থাকে, তখন কে ধনী বা কে গরীব প্রকৃতি তার বাছ-বিচার করেনা ।
বা বলা চলে, কে পাপী... ...বাকিটুকু পড়ুন
একটা হারানো দিনের গান গাওয়ার চেষ্টা করেছি (Cover Song)। আশা করি সবাই উপভোগ করবেন।
গান - এতো সুর আর এতো গান
মূল গায়ক - সুবীর সেন
গীতিকার এবং সুরকার - সুধিন... ...বাকিটুকু পড়ুন