
যখনই তুমি দূরে সরে থাকো
তখনই আমি বুঝি
আমি,-তোমায় ভালবাসি।
তুমি যখন আমার কাছে আসো
তোমার ওই নয়ন জোড়া
আমায় বলে-ভালবাসার কথা।
তোমার উচ্ছল হাসি,
আলতো নরম স্পর্শ,
পাশ দিয়ে চলে যাওয়া,
এই সবকিছু জানিয়ে দেয়,রটিয়ে দেয়
আমি বেঁচে আছি
তোমার ভালবাসায়।
বেঁচে থাকার এই নিরন্তন সংগ্রাম
আমার,-এই নিষ্ঠুর পৃথিবীর মাঝে
তোমার ভালবাসা পাওয়ার আশায়।
দিন শেষে
শত কষ্ট শেষে
আমি অপেক্ষা করি তোমার জন্য
ওই কন্ঠের সুমিষ্ঠ সুরঝংকারের জন্য।
দূরে;তোমা হতে বহুদূরে,বসে বসে
আমি স্বপ্নের জাল বুনে চলি ভালবাসার;
তোমার-আমার।
21/07/2016
সর্বশেষ এডিট : ২২ শে জুলাই, ২০১৬ রাত ১২:৪০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


