
আমরা কেন ভুলছি আমাদের আত্মপরিচয়?
পৃথিবীর গুটিকয় অস্ত্রব্যবসায়ীদের নোংরা হাতে
আমরা পুতুলের মত নাচানাচি করছি
মনের আনন্দে।
আমরা কেন নৃত্য করছি
আপন জনের রক্তের উপর দাঁড়িয়ে;দাঁড়িয়ে
আমরা কেন আত্মঘাতী হয়ে পড়ছি
কেন আত্মঘাতী হচ্ছি?কেন?কেন?কেন?
কিসের আশায়?
কোন মোহে?
আমরা কেন ভুলছি আমাদের আত্মপরিচয়?
কেন সাম্রাজ্যবাদী শক্তির কাছে
বিক্রয় করি আমার আমিত্বকে?
কেন?
কেন বিপন্ন করছি আমাদের অস্তিত্বকে
আমাদের নারীদের অপমানে
কেন আমরা উল্লসিত?
ধর্মগ্রন্থের অক্ষরগুলি অভিশাপ দেয়
আমাদের
-তোমরা সকলে রয়েছো জাহান্নামের পথে।
21/07/2016
সর্বশেষ এডিট : ২৩ শে জুলাই, ২০১৬ রাত ১২:২৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


