
১। জলে জঙ্গলে
তুমি আমার জমি হও-উর্বর ভূমি
আমি চাষা-চাষ করি।
ঠিক পর্বত চূড়ায় আমি ফুটিয়েছি এক ফুল-হলিহক
হলিহক, ভুল হলো,ধুতুরার ফুল
কিম্বা জবা
আমি ফুল চাষি আর পর্বতে ফুঠাতে চাই লাল অর্কিড
যদি তুমি ভূমি হও
তবে আমি চাষি।
পর্বত বেয়ে নেমে আসে নদী,পথে সমতল ভূমি
নদী বয়ে যায়
বয়ে যায়
মিলন মোহনায়-তুমি আর আমি।
শব্দ শুনি।আমি বুঝি সমুদ্র তটে।তুমি বুঝি বেলাভূমি
তাই আমি ঢেউ হয়ে আছড়ে পড়ি-অনন্ত কাল।
নারী উঠে জেগে
বলে,-আমি মানুষ।নই কল্পনার ফানুস
এসো খেলি
যদি হও মানুষ-এসো পুরুষ হয়ে
মাতি দু’জনে,আমাদের শরীর নিয়ে
কেন এতো লুকোচুরি
কেন সাজো কবি
ছিঃ!
২।লতা
মাস খানেক আগেও স্বপ্ন দেখেছি লতাকে নিয়ে
লতাকে চিনতে হলে আমাদের পাশের বাড়িতে যেও
যে সমবয়সী দস্যি মেয়েটি তোমার সামনে আসবে
সেই লতা-তুমি জেনে নিও।
তোমাকে যেদিন প্রথম লতার কথা জানালাম
বললাম স্বপ্নে কি হয়েছিল লতার সাথে
তুমি শুনলে চুপটি করে,
অবশ্য তোমাকে বলার অন্য উদ্দেশ্য ছিল
আমি দেখতে চাইছিলাম তুমি ঈর্ষা কর কিনা
তুমি চুপ থাকলে-নিরবতা গ্রাস করে নিল তোমাকে।
আলো খেলছিল সবখানে
আমার চোখ খেলছিল তোমার ওষ্ঠে
আমার নিঃশ্বাস ভারী হয়ে আসে
তুমি উঠে দাঁড়ালে,আর বললে-চল।
মাধবীলতা অযথাই ঝুলে আছে দেয়াল জুড়ে।
সর্বশেষ এডিট : ২৩ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১০:৫৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



