somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

এরশাদ: বর্তমান বাংলাদেশের সেরা রাজনীতিবিদ

১৯ শে নভেম্বর, ২০১৩ রাত ১১:৪৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

চারদিকে ব্যাপক তোলপাড় হচ্ছে, আমাদের সাবেক প্রেসিডেন্ট হোসেন মুহাম্মদ এরশাদকে নিয়ে। ওনার বিরুদ্ধে কোথাও হচ্ছে ঝাড়ু মিশিল, আবার কোথাও হচ্ছে জুতা মিশিল , কেউবা আবার থুতুর উৎসবেও মেতে উঠেছেন।

আবার কেউ কেউ তাকে বঙ্গভবনে দেখে খুশিতে আটখানা। ঠোঁটের কোনে ঝুলানো হাসি দেখলেই বোঝা যাচ্ছে, হাসির নহর বইছে তাদের মনে। কেউ কেউ পারলে তো ওনার পায়ের ধূলিই নেন। আর পত্রিকার প্রিন্টিং আর অনলাইন ভার্সনগুলো তাকে নিয়ে খবরে ছয়লাব। হরতাল অবরোধ ছাপিয়ে বর্তমান বাংলাদেশে এককথায় হটকেক “এরশাদ”।

কিন্তু কেন?

কারণ একটাই, বর্তমান বাংলাদেশে ওনার মত রাজনীতিবিদ আর একজনও নেই!

-বলবেন, ফালতু কথা কেন বলছেন?

আচ্ছা বলুনতো, এই বাংলায় ১৬ কোটি মানুষকে শিশুদের মত দোলনায় চড়িয়ে দোল খাওয়াতে আর কয়জন পারে? একি সাথে দেশের সব মানুষের মনের মণিকোঠায় স্থান নিতে আর মুখে থুতু আনতে বাধ্য করতে আর কে পারেন, উনি ছাড়া?

আর কেউ পারে না। আমাদের মাননীয়া প্রধানমন্ত্রীদ্বয়ও নয়। তারা ভাগাভাগি করে বড় জোড় দেশের ৪০% তথা ৬ কোটি ৪০ লাখ মানুষের মনের চিরস্থায়ী বন্দবস্ত নিতে পেরেছেন যা আসলে তাদের ভোট ব্যাংক। অপরদিকে বাকি ৬০% তথা ৯ কোটি ৬০ লাখ মানুষের মনে চিরস্থায়ী ক্ষত করেছেন। আর কেউ কারো বিপক্ষ সমর্থকদের মনে বিন্দুমাত্র স্থান পায়নি কখনো।

একমাত্র আমাদের এরশাদ সাহেব এর ব্যতিক্রম। তিনি তার ৫% ভোট ব্যাংকের অর্থাৎ ৮০ লাখ মানুষের বাইরেও আমাদের বড় দুই দলের সমর্থকদের মনেও পালা করে একি সাথে জায়গা করে নিয়েছেন আবার সময় মত কিকও খেয়েছেন। যার নমুনা উপরে বর্ণিত ঝাড়ু আর জুতা মিশিল।

এটা তিনি কিভাবে পারলেন?

আগেই তিনি আওয়ামীলীগ সমর্থক গোষ্ঠীর মনে জায়গা করে নিয়েছিলেন। কিন্তু গত দুই বছর ধরে তিনি একটু একটু করে বিএনপি সমর্থক গোষ্ঠীরও মনে জায়গা করে নিচ্ছিলেন। কয়েকদিন আগে উনি যখন গ্যারান্টি সহকারে বললেন, “আমি এই সরকারের অধীনে নির্বাচনে যাব না কিছুতেই”- ওমনি বিএনপি সমর্থক গোষ্ঠী লাফ দিয়ে উঠলো। তারা যেন হাতে আকাশের চাঁদ পেল। তারা ভাবলো, এবার বাগে পেয়েছি আওয়ামীলীগকে। একদিকে আওয়ামীলীগের ক্ষতি আর অপরদিকে নিজেদের লাভ গুনে গুনে ওনারা এরশাদ সাহেবকে বেশি বেশি করে ভালবাসতে শুরু করলেন। এটা গেল মুদ্রার একদিক। মুদ্রার অপরদিকে আওয়ামীলীগের সমর্থক গোষ্ঠী তাকে প্রকাশ্যে ঘৃণা করতে শুরু করলো।
আবার যেই এরশাদ সাহেব পল্টি মেরে গণভবনে হাজির হলেন, অমনি ভালবাসা আর ঘৃণারও পক্ষ বদল হল।

তাই বলছি- এরশাদ সাহেবই বর্তমান বাংলাদেশের সেরা রাজনীতিবিদ, তিনি পালা করে ১৬ কোটি মানুষেরই ভালবাসা পেয়েছেন, যদিও তা সময়ের সাথে সাথে পরিবর্তিত হয়েছে কিন্তু তাতে কি?

পেয়েছেন তো?

১৯/১১/২০১৩, রাত ১১।৪০
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

যে পথে তুমি গেলে

লিখেছেন আবু সিদ, ১০ ই নভেম্বর, ২০২৬ সকাল ৭:২৯

যে পথ ধরে চলে গেলে তুমি,
সূর্য জাগার আগে –
সেই পথ কাঁদছে এখন
তোমাকে হারাবার ভয়ে!

জানি আমি, জেগে উঠবে সে-পথ আবার
পাখিদের মতো নিত্য ডানা মেলে,
হয়ে... ...বাকিটুকু পড়ুন

=মন কর রব সাদা ফুলের মত= ছB ব্লগ

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১০ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:২৪

এই গাছ, গাছ কিনে গিফট পেয়েছিলাম, এটাকে চিনতাম না, গাছ লম্বাই হচ্ছে দেখে ভাবছিলাম ফেলে দেব নাকি, কী না কি গাছ জানি, বাড়ী থেকে ফিরে ছাদে গিয়ে খুশি হয়ে গেলাম... ...বাকিটুকু পড়ুন

পাহাড়ের ওপারে অপেক্ষা

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ১০ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:১১


-একটি অসমাপ্ত প্রেমের গল্প

শীতের সকাল।

রাঙামাটির পাহাড়গুলো তখন কুয়াশার পাতলা চাদরে মোড়ানো। দূরের পাহাড়ের গায়ে সূর্যের প্রথম আলো এসে পড়েছে। কাপ্তাই লেকের স্থির পানিতে সেই আলো ভেঙে ভেঙে... ...বাকিটুকু পড়ুন

আলপিন!!!!!

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ১০ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:২৭



আলপিন ছিলো প্রথম আলোর পত্রিকার সাথে আশা দেশের প্রথম ব্যঙ্গাত্মক ও রম্য ক্রোড়পত্র বা ম্যাগাজিন। ২০০০ সালের পরবর্তী সময়ে এই নতুন ধারার এই ব্যঙ্গাত্মক কার্টুন চিত্র দেশ জুড়ে বেশ... ...বাকিটুকু পড়ুন

সময়ের পরিক্রমায়.....

লিখেছেন আরোগ্য, ১০ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:০০

আসুন আজ একটু গল্প করি, আমি যেহেতু ধর্মীয় পোস্ট দেই তাই অনেক ব্লগার আমার পোস্ট এড়িয়ে যায় আর তাই অনেক প্রিয় ব্লগারের মন্তব্য থেকে বঞ্চিত হই। আবার আমিও সেই আগের... ...বাকিটুকু পড়ুন

×