কিছুদিন থেকেই মনটা খারাপ ছিল, ভাবছিলাম ইউনির্ভাসিটিতে ভর্তির তারিখটা পার হয়ে যাচ্ছে আমার স্কলারশীপটা বুঝি আর হল না। এত কস্ট করে স্টেটমেন্ট অব পারপাস লিখলাম আর কাগজ পত্র যোগার আর তিন হাজার টাকা খরচ করে অসলো ইউনির্ভাসিটিতে সব কাগজ পাঠালাম। আমার কস্টটাই বৃথা গেলবুঝি। তার পরও কয়েক দিন ধরে প্রতিদিন সকাল হলেই মেইল চেক করছি রিফিউজ লেটার আসলেও এই যন্ত্রনা শেষ হত। আজ তেমনই একটা দিন ছিল।সকালেই সবগুলো মেইল চেক করলাম। দুএকটা কাজের মেইল আর সব অকাজের। কি মনে করে ইয়াহুর স্পাম গুলো চেক করছিলাম হঠাৎ ইউনির্ভাসিটি অব অসলো লেখা মেইল টা দেখে বুকটা ধড়াস ধড়াস শুরু করে দিল। রিফিউজ লেটার ধরেই নিলাম, কিন্তু না, আমার স্কলারশীপটা গ্রান্ট হয়েছে। মনে হল আমি আনন্দে উড়ছি। চিঠীটা অনেকবার পড়লাম, চেয়ার থেকে উঠলাম আবার বসলাম, অফিস বলে আনন্দে একটা চিৎকার ও দিতে পারছিলাম না। প্রথমেই ডিরেকটরকে জানালাম আর উনি ছুটির আবেদন কিভাবে করব বুঝিয়ে দিলেন। তারপর আব্বুকে ফোন করলাম। সবাই খুশি হয়েছে। এখন তো অনেক কাজ বাকি ভিসা, টিকেট ,আমার আর্টিকেল ।সময়ও বেশি নাই মাত্র দুই মাস। ইউরোপ আগে যাই নি , এই প্রথম যাবো যদি সব ঠিকঠাক মত হয়। কিন্তু কোন প্রতিক্ষার চিঠী অতূলনীয় আনন্দ দেয় যদি সেখানে কোন অর্জনের খবর থাকে। জীবনে এই ছোট ছোট আনন্দ গুলো নতুন করে বেচেঁ থাকার উদ্যোম দেয়। জীবনটাকে অর্থবহ মনে হয়। আমি ব্লগের সবার সাথে আমার এই ছোট্ট অর্জনের আনন্দ আর অনূভূতি ভাগ করলাম।
আসলে কেউ ফেরে না।
মৃতরা ফিরে আসে না।
ফিরে আসে তাদের ফেলে যাওয়া শূন্যতা,
চায়ের কাপের ধোঁয়া,
অধেক বলা কোনো কথা
অথবা হঠাৎ থেমে যাওয়া কোন সুর
যে প্রেম চলে গিয়েছিল,
সে আর কোনোদিন দরজায় কড়া নাড়ে না।
শুধু একদিন আয়নায়... ...বাকিটুকু পড়ুন
দ্য ড্রাগ কিং

সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।
খুলনা... ...বাকিটুকু পড়ুন
সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে
আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন
ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।
শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন
মন কথনিকা-৪৮৭৩-৭৪
মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।
মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।