আজকের দিনটা এত সুন্দর কেন?অন্যান্য সকল দিনের সৌন্দর্যকে সে ছাড়িয়ে গেছে আঝ।একী শুধু তোমার জন্য।তোমাকে পাবার শিহরণই কী বদলে দিয়েছে আমার জানা পৃথিবীকে।এত সুন্দর আজ চারদিক।এ মাটির পৃথিবী এ ধুলার পৃথিবী নতুন ভাবে ধরা দিল যেন আমার কাছে।এ কী যাদু তোমার।তোমার ঐ নীল চোখ কী আজকের দিনের গাঢ় নীল আকাশ হয়ে তুমি কী আমার পানে চেয়ে নেই?তাই তো আজ আমি সেজেছি শুধু তোমারই জন্য।আজকের আকাশ কিংবা তোমার ঐ নীল চোখের জন্যই আজ আমি সেজেছি।তোমার প্রিয় গাঢ় নীল শাড়ি পরেছি আজ।আজকের দিনের জন্যই কী আমি অপেক্ষা করে ছিলাম না যেমনিভাবে চাতক পাখি অপেক্ষা করে থাকে তীব্র খর দিনে বৃষ্টি ধারা হয়ে।তুমি যেন বৃষ্টি ধারার মত ভালোবাসার পরশ নিয়ে এলে আজ আমার জন্য।তোমার জন্য শুধু তোমার জন্যই আজকের এই শুভ্র শরৎ বেলা।আজকের দিনটা তাইতো এত মোহনীয় আমার কাছে।আজকের সূর্যটাকে যেন মনে হচ্ছে আরো প্রখর আরো তেজোদীপ্ত যেন আমাদের ভালোবাসার শক্তিকে সদর্পে ঘোষনা করছে।আর আমার মন হারিয়ে যাচ্ছে ঐ সূদুর স্বপ্ন সীমান্তে।সেই খানকার সাদাকালো মেঘ আমার দিকে ধেয়ে আসছে যেন, আমার মধ্যকার সাদাকালো স্বপ্ন হয়ে।তুমি কিন্তু আজ ধূসর জামা পড়বে না আমার পছন্দ ভেবে।আজকের দিনটায় যেন কোন শোক নেই কোন বিষাদ নেই।আজকের দিনটা তাই মলিন হয়ে যাওয়া ধূসর কোন দিন নয় বরং শুধুই স্বপ্নময় আর সেই স্বপ্ন আর শুধুই সাদা কালো নয় বরং নীল আকাশ উদাসী সবুজ অরন্য কিংবা নীলাভ দিকচক্রবাল রেখার মতই রঙিন।
অক্ষয় হয়ে থাক এমন সুন্দর দিন আমার জীবনে চির অমর হয়ে থাক আজকের এই ১৬ই ভাদ্র।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


