অন্ধ-যুক্তিবাদী
০৮ ই মে, ২০১৫ সন্ধ্যা ৬:৪৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
অন্ধ-যুক্তিবাদী
আমাদের মধ্যে অনেকেই অনেক সময় নিজেদের যা কিছু— সব ঠিক ও ভালো ব’লে মনে করি। নিজেদের বিশ্বাস—ধারণাকে সঠিক—সত্য ব’লে মনে করি, এবং আমরা নিজেদেরকে যুক্তিবাদী মনে করি। আর তাই, আত্মপক্ষ সমর্থনের জন্য— তাকে সত্য ব’লে প্রতিষ্ঠা করার জন্য— আমরা যুক্তি খুঁজি।
অনেক সময়েই অযথা যুক্তি— অপযুক্তি বা কুযুক্তির সাহায্য নিয়ে আমরা আত্মতৃপ্তি লাভ ক’রে থাকি, এবং অপরাপর মানুষকে তার দ্বারা প্রভাবিত করতে পেরে— নিজের পক্ষে আনতে পেরে, অত্যন্ত গর্বিত বোধ করি।
অনেক অন্ধ-বিশ্বাস— ভুল ধারণার প্রতি আমাদের অন্ধ ভালবাসাই আমাদেরকে অন্ধ-যুক্তিবাদী ক’রে তোলে। আমরা নিজেদের জ্ঞান ও চেতনার স্বল্পতা— অভাবকে মেনে নিয়ে— তা’ থেকে মুক্ত হওয়ার চেষ্টা— আত্মবিকাশের চেষ্টা না ক’রে, বরং নিজেদেরকে আরো মোহ-মায়া-অজ্ঞানতার দ্বারা আবৃত—আচ্ছন্ন ক’রে তুলতেই সচেষ্ট হই।
এরদ্বারা শুধু যে ব্যক্তির নিজের বিকাশই বিঘ্নিত হয় তা-ই নয়, এরফলে সমস্ত মানব জাতির বিকাশও বিলম্বিত হয়ে থাকে। আজকের বহু সমস্যার মূলেই রয়েছে এই অজ্ঞান-অন্ধত্ব —আত্ম-প্রবঞ্চনা মূলক অন্ধ-যুক্তির জাল। এর থেকে বেড়িয়ে আসার একমাত্র উপায় হলো— প্রচলিত শিক্ষাব্যবস্থার পাশাপাশি— আত্মবিকাশ বা মনোবিকাশ মূলক শিক্ষার ব্যবস্থা করা।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

একটা ছোট নৌকা, পাল তুলে, পাড়ি দিচ্ছে -
অন্তহীন তারার রাস্তা পেরিয়ে।
পেরোচ্ছে গ্রহ, ধূমকেতু, ছুটন্ত আগুনের টুকরো,
দূরে কোথাও ধাক্কা লাগে, তারপর শব্দটা মিলিয়ে যায়।
ধীরে, খুব ধীরে এগোয় নৌকা;
তবু এগোয়।
নৌকায়...
...বাকিটুকু পড়ুন
ব্লগে ১০ বছর পার করে দিলাম। কত সময় কেটে গেছে এখানে, কত পরিচিত মুখ রয়ে গেছে এখানে। তবুও ভালোবাসার বন্ধন যেন শেষ না হয়।
যে কবিতাটা দিয়ে ব্লগিং শুরু করেছিলাম...
...বাকিটুকু পড়ুন
পাকিস্তান সৃষ্টির বছরখানেক আগে ১৯৪৬ সালে বোম্বে শহরের দুই নামকরা পার্সি ডাক্তার বুঝতে পেরেছিলেন যে ভারতের অন্যতম শীর্ষস্থানীয় রাজনীতিবিদ এবং আইনজীবী মোহাম্মদ আলী জিন্নাহর আয়ু আর বেশিদিন নেই। ডা....
...বাকিটুকু পড়ুন

আজ একটা নতুন খবর ভাগ করে নেই সবার সাথে। অনেক দিন থেকেই ভাবছিলাম, নিজের গল্প দিয়ে যদি নাটক বা সিনেমা করা যেত। ভাবনা এক সময় সত্যি হয়ে গেলো।
দু...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
কলাবাগান১, ০৪ ঠা অক্টোবর, ২০২৬ রাত ৯:১১

লিখা টির ইতিহাস ভিত্তিক ইনফো এআই থেকে সংগৃহীত
আমরা সবাই জানি যে ১৯৭১ সনের ১৬ই ডিসেম্বর বিকেলে পাকিস্হান হানাদার বাহিনী আত্মসমর্পন করে মিত্রবাহিনীর কাছে। কিন্তু আমরা অনেকেই হয়তো জানি না,...
...বাকিটুকু পড়ুন