somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

সুজায়েত
এক সময় পেশাদার সাংবাদিক ছিলাম। নিজেকে পত্রিকা জগতের মানুষ ভাবতে পছন্দ করি। সামহোয়্যারইনব্লগ এ ২০১২ থেকে "শামীম সুজায়েত" নামে লিখতাম। আমার সেই পুরানো একাউন্ট ফিরে পাইনি। লিখতে ভালবাসি তাই বারবার ফিরে আসি।

আমাদের সমরশক্তি, বেঁচে থাকার যুদ্ধ এবং এক শিশুর মর্মান্তিক মৃত্যু

১১ ই নভেম্বর, ২০২১ রাত ১২:০৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

পাঁচ দিন আগে কাগজে পড়লাম ব্রিটেন থেকে পাঁচটি যুদ্ধজাহাজ কেনা হবে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী। এরমধ্যে আবার ফ্রান্স থেকে রাফায়েল যুদ্ধ বিমান কেনার কথা শোনা যাচ্ছে।

আমাদের প্রতিরক্ষার জন্য কতটুকু সমরশক্তি প্রয়োজন সে বিষয়ে আমার কোন জ্ঞান নেই। তবে শৈশব থেকে বড় হতে হতে সংসারটা যখন নিজের ঘাড়ের ওপর চলে আসলো, তখন বুঝতে পারলাম আমাদের জীবনে "বেঁচে থাকার যুদ্ধ" ছাড়া আর কোন যুদ্ধ নেই। যে যুদ্ধ আমার বাবা করেছেন, আমার দাদা করেছেন, আমাদের সবাইকে কমবেশি করে যেতে হচ্ছে প্রতি নিয়ত।

কিন্তু সেই যুদ্ধটা যখন কঠিন থেকে কঠিনতর হয়ে পড়ে - বাজারে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, গাড়ি ভাড়া বৃদ্ধি, প্রতিটি ক্ষেত্রে যখন আয়ের চেয়ে ব্যয় লাফিয়ে লাফিয়ে বাড়তে থাকে; তখন রাষ্ট্রের কাছে জানতে ইচ্ছে করে এত সমরশক্তি আমাদের কি কাজে লাগবে?

রাষ্ট্র কি জানে রাজধানীর আজিমপুরে বাবার হাত ধরে যাবার পথে লালবাগ ওয়েস্টিন হাই স্কুলের জিহাদ নামের সাত বছরের এক শিশু দেওয়াল চাপা পড়ে মারা গেছে। আজিমপুর সরকারি কলোনির বাউন্ডারি পুরানো দেয়াল কেড়ে নিয়েছে তার প্রাণ। চোখের সামনে একজন পিতা দেখলেন ছটফট করে মৃত্যুর কোলে ঢলে পড়লো তার সন্তান।

আমিও একজন পিতা।
নিশ্চয় আমাদের নগর পিতাও একজন বাবা! তাহলে
এই শিশুর মৃত্যুর দায় কার? যাদের দায়িত্ব জ্ঞানহীন আচরণের কারণে এই শিশুর মর্মান্তিক মৃত্যু ঘটলো; তাদের মানসপটে কি নিজেদের সন্তানের মুখ ভেসে ওঠে না!

আমরা একটি পুরাতন দেয়াল সংস্কার করতে পারি না কিংবা বলা যেতে পারে নিত্য নতুন উন্নয়নের জোয়ারে সেদিকে নজর দিতে বা এতটুকু নিরাপত্তা আমরা দিতে পারি না; অথচ আমরাই আবার যুদ্ধজাহাজ, যুদ্ধ বিমান কেনার গল্প শোনায়।
সর্বশেষ এডিট : ১১ ই নভেম্বর, ২০২১ রাত ১২:০৭
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আজকের ডায়েরী- ২০১

লিখেছেন রাজীব নুর, ০৯ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৫:৩১



এবছর দেশে আমড়ার ফলন ভালো হয়েছে।
আমড়ায় আছে প্রচুর ফাইবার যা দীর্ঘক্ষণ পেট ভরা রাখতে সাহায্য করে। এক কেজি আমড়া মাত্র ৫০ টাকা। এক কেজি আপেল ৩৫০ টাকা। মালটা... ...বাকিটুকু পড়ুন

২০২৬ সালের নোবেল শান্তি পুরস্কার : বিচারপতি নাভি পিল্লাইকে নির্বাচন করা হয়েছে

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ০৯ ই অক্টোবর, ২০২৬ সন্ধ্যা ৬:৪৬

গাজা গণহত্যা’ প্রতিবেদনের তত্ত্বাবধানকারী জাতিসংঘের সাবেক মানবাধিকার প্রধান নাভি পিল্লাই নোবেল শান্তি পুরস্কার জিতেছেন।
জাতিসংঘ মানবাধিকার পরিষদের প্রধান হিসেবে তার দায়িত্বকালে, পরিষদটি ইসরায়েলের নিন্দা জানিয়ে
বিশ্বের বাকি অংশের সম্মিলিত প্রস্তাবের চেয়েও বেশি... ...বাকিটুকু পড়ুন

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ড.....

লিখেছেন জুল ভার্ন, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:৪৮

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি....

বন্দর শুধু রাজস্ব আয়ের প্রতিষ্ঠান নয়; এটি একটি দেশের অর্থনৈতিক সক্ষমতা, আন্তর্জাতিক বাণিজ্য এবং বিনিয়োগ প্রতিযোগিতার অন্যতম প্রধান চালিকাশক্তি।
বাংলাদেশের আমদানি-রপ্তানি বাণিজ্যের... ...বাকিটুকু পড়ুন

সামহোয়্যারইন ব্লগের সেরা ব্লগার

লিখেছেন ঠাকুরমাহমুদ, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১১:০৮



আমাদের দেশে যে কোনো ক্রিটিক্যাল সময়ে লক্ষ্য করা যায় কোনো না কোনো পণ্যের অভাব লেগে গিয়েছে। কাঁচা মরিচ, পেঁয়াজ, ভোজ্য তৈল এমনকি রিলিফ গায়েব হয়ে যায়। বন্যায় আক্রান্ত বন্যায়... ...বাকিটুকু পড়ুন

তৌহিদি জনতা কবে দেশ রক্ষায় আন্দোলনে নামবে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ২:০১


আলহামদুলিল্লাহ। তৌহিদি জনতার সম্মিলিত প্রচেষ্টায় সুনামগঞ্জে মেয়েদের একটি প্রীতি ফুটবল ম্যাচ বন্ধ করা গেছে। ইসলামের দৃষ্টিতে মেয়েদের খেলাধুলা নিষিদ্ধ এবং অশ্লীল কাজ হিসেবে গণ্য করা হয়। সুনামগঞ্জের মাটিতে এমন... ...বাকিটুকু পড়ুন

×