somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

এভাবেই চলতে থাকবে...

০২ রা জানুয়ারি, ২০২৬ রাত ৮:১৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

[] কঃ
.
যাকে লাশ ধোয়ার জন্য খুঁজে নিয়ে আসা হয়, একদিন তাকে ধোয়ানোর জন্যও আরেক লাশ ধৌতকারীকে খোঁজা হবে।
এভাবেই চলতে থাকবে...
.
[] খঃ
.
যিনি যুঁৎসই কাফনের কাপড় পরাতে পারেন, তার জন্যও একদিন এমন স্পেশাল কাফন পরিধেয় খোঁজা হবে।
এভাবেই চলতে থাকবে...
.
[] গঃ
.
যিনি জানাযার নামাজের ইমামতি করেন, একদিন তার জানাযার ইমামতি আরেকজন করবে।
এভাবেই চলতে থাকবে...
.
[] ঘঃ
.
যারা নিখুঁত মাপ সহকারে কবরের বাঁশ কাটেন, একদিন তাদের জন্যও এমন নিখুঁত মাপে বাঁশ কাটা হবে।
এভাবেই চলতে থাকবে...
.
[] ঙঃ
.
যারা ভালো কবর খনন করেন, একদিন তাদের জন্যও এমন ভালোভাবে কবর খনন করা হবে।
এভাবেই চলতে থাকবে...
.
[] চঃ
.
যারা কবরে লাশ নামান, একদিন তাদেরকেও কবরে নামানো হবে।
এভাবেই চলতে থাকবে...
.
[] ছঃ
.
আমরা যারা মৃত ব্যক্তিকে নিয়ে শোকাবহ পোস্ট দেই, শোকার্ত পরিবারকে সমবেদনা জানাই,..
একদিন আমাদেরকে এবং আমাদের পরিবারকে নিয়েও এভাবে পোস্ট করা হবে।
এভাবেই চলতেই থাকবে...
.
.
.
- তবে এসবের একদিন ইতি ঘটবে। সেদিন উপরোক্ত কোন ঘটনা ঘটবেনা।
>সবাই সেদিন অকেজো হবে, মুখাপেক্ষী হবে।
- মুসলিম হিসেবে আমরা আল্লাহর নিকট সিজদাহরত মৃত্যু কামনা করি।
>কিন্তু আমরা সালাত আদায়ে উদাসীন।
- মুসলিম হিসেবে আমরা আল্লাহর নিকট হজ্জ পালনের সময় মৃত্যু কামনা করি।
>কিন্তু সামর্থ্য থাকা সত্ত্বেও আমরা বৃদ্ধাবস্থায় হজ্জ পালনে ছুটে চলি।
- মুসলিম হিসেবে আমরা শাহাদাতের মৃত্যু কামনা করি।
>কিন্তু আমরা না ইসলাম বুঝি, না ইসলামি আন্দোলন বুঝি, না শাহাদাত বুঝি!
.
নোটঃ আপন ঘরের জন্য নিজেকে প্রস্তুতি নিতে হবে।
আমাকে বিদায় দেওয়ার জন্য স্বজনদের প্রশিক্ষণ দিতে হবে।
.
এই ধারাবাহিকতা অব্যাহত রাখতে হবে।
সর্বশেষ এডিট : ০২ রা জানুয়ারি, ২০২৬ রাত ৮:১৮
৩টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

নড়াইলের কালিয়ায় এই বর্বরতা কোন সভ্য রাষ্ট্রের চিত্র?

লিখেছেন রাবব১৯৭১, ২২ শে নভেম্বর, ২০২৬ সকাল ৯:১৭

নড়াইলের কালিয়ায় এই বর্বরতা কোন সভ্য রাষ্ট্রের চিত্র?

নড়াইলের কালিয়ায় যেভাবে তাণ্ডব, লুটপাট ও ধ্বংসযজ্ঞ চালানো হয়েছে, তা কল্পনার সীমাকেও ছাড়িয়ে গেছে। অভিযোগ অনুযায়ী, দুই শতাধিক বাড়িঘরে প্রথমে লুটপাট চালানো হয়েছে,... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশ কি গৃহযুদ্ধের দিকে এগিয়ে যাচ্ছে?

লিখেছেন রাবব১৯৭১, ২২ শে নভেম্বর, ২০২৬ সকাল ১০:২৫

বাংলাদেশ কি গৃহযুদ্ধের দিকে এগিয়ে যাচ্ছে?

দেশের বর্তমান পরিস্থিতি দেখে গভীর উদ্বেগ তৈরি হচ্ছে। নিজ দেশের ভিন্নমতাবলম্বীদের প্রথমে রাজনৈতিকভাবে নিষিদ্ধ করা, এরপর তাদের বাড়িঘরে হামলা, লুটপাট, অগ্নিসংযোগ এবং বুলডোজার দিয়ে বসতবাড়ি... ...বাকিটুকু পড়ুন

নিয়মের নোটবুক

লিখেছেন মি. বিকেল, ২২ শে নভেম্বর, ২০২৬ দুপুর ১:৪৩



আজকাল অনুপ্রেরণা পাই না। সফল হতে নাকি জীবনের একটি ন্যারেটিভ দরকার। আমার সেটি নেই। সম্ভবত সান্ত্বনাকে আর সত্য বলে চালাতে পারছি না।

জীবনের কোনো পূর্বনির্ধারিত অর্থ নেই। মস্তিষ্ক স্মৃতি, ভয়, অভাব... ...বাকিটুকু পড়ুন

Take Back Bangladesh/ same Nexus working once again like2004. BNP and JAMAT- 2026 owaoo

লিখেছেন ক্লোন রাফা, ২২ শে নভেম্বর, ২০২৬ রাত ১১:০৫

২০০৪ সালের ১ এপ্রিল মধ্যরাতে চট্টগ্রামের চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেড (সিইউএফএল) জেটিঘাটে ট্রলার থেকে সারবোঝাই ট্রাকের আড়ালে বিপুল পরিমাণ ভারী অস্ত্র খালাস করা হচ্ছিল। এ সময় চোরাকারবারী ও স্থানীয়... ...বাকিটুকু পড়ুন

এছাড়া আমার বলার মতো আর কোনো পরিচয় নেই

লিখেছেন হাসান মাহবুব, ২২ শে নভেম্বর, ২০২৬ রাত ১১:৫৯

ফেসবুকের সাম্প্রতিক সময়ের ভাইরাল গল্পগুলি যে এআই দিয়ে, অথবা প্রচণ্ডরকম এআই এর সাহায্য নিয়ে তৈরি, এই কথাটা বলে হুইসেলব্লোয়ারের ভূমিকা মনে হয় আমিই পালন করেছি। শুরুতে একটা হুক। এমন এক... ...বাকিটুকু পড়ুন

×