somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

দাবিটা মানবতার

১৩ ই সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৫:২৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

দাবিটা মৌলিক অধিকার নিশ্চিতের। দাবিটা শিক্ষাকে সার্বজনীন করার। দাবিটা অপবাদ ঘুচানোর। মৌলিক চাহিদা মানে যে সকল চাহিদা দেশের সর্বস্তরের মানুষের মধ্যে সমানভাবে নিশ্চিত করা একটা দেশের সরকারের প্রধান দায়িত্ব। নিরাপত্তা, বাড়তি উন্নয়ন এইসব পরের স্টেপ। মৌলিক চাহিদা ৫ টা। ১) শিক্ষা ২)বস্ত্র ৩) বাসস্থান ৪) চিকিৎসা ৫) খাদ্য । খাদ্যের উপর ভ্যাট দিয়ে আসছি আমরা আজ অনেক কাল। ১৫% ভ্যাট রেস্টুরেন্টগুলোতে। রেস্টুরেন্ট বাদ দিন। কাঁচা বাজার, মাছ-মাংসের বাজারে হাত ছোঁয়ানো মুশকিল। এতো উত্তাপ। খালি "ভ্যাট" নাম যোগ করা বাকি আছে ,নাহলে তো খুব একটা পার্থক্য নেই। বাড়তি টাকার চাহিদা সেখানেও। মার্কেটগুলোতে জিনিসপত্র কিনতে গেলে বিভিন্ন পারসেন্টেজের ভ্যাট লাগানো ট্যাগ চোখে পড়ে। বাসাভাড়া আকাশ ছোঁয়া। বাড়িওয়ালারা ইচ্ছে মতো ভাড়া বাড়ায়। এই ব্যাপারে সরকারের কোন মাথা ব্যাথা নেই, কোন পদক্ষেপ নেই। শিক্ষার উপরও ভ্যাট বসালো! দেশে ধরি ছাত্র সংখ্যা ১০০। সরকারিতে সিট আছে ৪০। বাকি ৬০ কই যাবে? পড়াশোনা বন্ধ করে গুন্ডা হবে? চাঁদাবাজি করবে? একটা খনার বচন আছে, "রাঁই পা ধরে সালাম করলে রাঁই বলে 'আমার মতো হও !" [[রাঁই মানে বিধবা]] সরকারের মন্ত্রীদেরও সেই দশা। এরা চায় ছেলেমেয়ে পড়াশোনা না করে মূর্খ হোক।
মৌলিক চাহিদা ৫ টার মধ্যে ৪ টাই গেলো ভ্যাট আশীর্বাদপুষ্ট হয়ে। চিকিৎসার উপর ভ্যাট বাকি আছে খালি। সেটাও দিয়ে দেয়া হোক।

এই দাবি মৌলিক অধিকার নিশ্চিতের দাবি। এই অধিকার যৌক্তিক দাবি। এখানে উচিত প্রাইভেট, পাবলিক সব এক হয়ে আন্দোলন করা। এখানে উচিত দেশের সুশীল সমাজের এক হয়ে মাঠে নামা, এখানে উচিত সকল দলের, গোষ্ঠীর মানুষের এক হওয়া। আমরা স্কুল-কলেজে একসাথে পড়েছি। ভার্সিটি লাইফে হয়তো কেউ প্রাইভেট আর কেউ পাবলিকে। জব লাইফে গিয়ে আবার প্রাইভেট সেক্টরেই ঢুকতে হবে। কারণ সরকারের অতো মুরোদ নেই সকল প্রার্থীকে সরকারি চাকরি দেয়। প্রাইভেট ভার্সিটিগুলোতেও পাবলিকের টিচাররাই এসে পড়ান। আমার ভার্সিটির অনেক শিক্ষক ঢাকা ভার্সিটির। অথচ আমি প্রাইভেটএ পড়ি। তো? আপাত গরিমা নিয়ে লাভ কি? আমরা সবাই বন্ধু।স্কুল কলেজে একই সাথে পড়েছি। সরকারের বন্টন অক্ষমতায় সবার পাবলিকে ভর্তি হওয়া হয়নি। ব্যাস, এতটুকুই। যৌক্তিক দাবিতে সবার এক হয়ে রাস্তায় নামা উচিত।

আজ মৌলিক অধিকারের জন্য সবার এক হওয়া উচিত। এটা ছাত্র অধিকার। এটা নাগরিক অধিকার। এটা মানবিক অধিকার।
সর্বশেষ এডিট : ১৩ ই সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৫:২৪
৭টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আত্মহনন ও পক্ষপাতিত্ব

লিখেছেন সামছুল আলম কচি, ১২ ই অক্টোবর, ২০২৬ সকাল ১০:২৮


রবীন্দ্রনাথ কি বাংলাদেশের নাগরিক ??!! শুধুমাত্র জাতীয় সংগীতের রচয়িতা এবং বাংলাদেশে কিছু সুশীলদের (ভালো নাপিত) তাকে নিয়ে নানা রকমের কলহ-বিবাদ-বিভক্তি তৈরী ব্যতিত; বাংলাদেশে তার আর অবদান কি... ...বাকিটুকু পড়ুন

তারা ভারতের এই সফট টুলস রবীন্দ্রনাথকে রক্ষা করবে।

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ১২ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৩:০৩


কয়েকদিন আগে পাকিস্তান রাষ্ট্রের জাতীর পিতা মোহাম্মদ আলী জিন্নাহর ছবি ছিঁড়ে ফেলা হলো, সেখানে তো গ্রেপ্তার দেখলাম না! সেখানে কি পাকিস্তানের সঙ্গে কূটনৈতিক সম্পর্কের অবণতির শঙ্কা ছিলো না? পাকিস্তানের... ...বাকিটুকু পড়ুন

এআই মন্তব্যের পর ব্লগারগণের পোষ্ঠ ভালো বুঝে আসে

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ১২ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৫:২০



চাঁদগাজী/সোনাগাজী বলতেন অনেক ব্লগার গরুর রচনা এবং অনেক ব্লগার গার্বেজ লেখেন। তাঁর এমন মন্তব্যের কারণে তাঁর বিরোধী ব্লগার সংখ্যা বেড়ে যায়। ফলে তিনি বার বার ব্যানের শিকার... ...বাকিটুকু পড়ুন

=মনে রং নেই আর=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১২ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:৫২


মন তো ছিল গোলাপী রঙ আভায় বন্দি, মন ছিল চন্দ্র মল্লিকা,
মন আর সেই মন নেই, মনের চারিপাশে এক সমুদ্দুর কুহেলিকা;
মন যেন পাথর হয়ে আছে, নেই অফুরন্ত ফুরসত
মন গোলাপী রঙ নয়... ...বাকিটুকু পড়ুন

দেয়ালে রবীন্দ্রনাথ, রাজনীতিতে আতঙ্ক

লিখেছেন সৈয়দ কুতুব, ১৩ ই অক্টোবর, ২০২৬ রাত ১:৫০


দেশে এখন যারা ক্ষমতায় আছেন, তারা মধ্য ডানপন্থী রাজনৈতিক দলের মানুষজন । সরকারের সংস্কৃতি মন্ত্রণালয়ে আছেন প্রবীণ নেতা নিতাই চন্দ্র রায়। এই অবস্থায় শিল্পকলা একাডেমির উদ্যোগে দেয়ালে... ...বাকিটুকু পড়ুন

×