somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

সুরঞ্জন আহমেদ
কাঠাল পাতা ব্যতীত সব কিছুর প্রতি আমার রুচি আছে। ছাগল এবং কাঠাল পাতা, গ্রহণে এবং অনুবাদে—দুঃখিত, আমি অপারগ ।

আকাশে তারুণ্যের লগে মেগ দেখতেসি

২২ শে ডিসেম্বর, ২০১৯ সন্ধ্যা ৬:০৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

তখন রাত জেগে কবিতা লিখতাম। বিদ্যুৎ বিভ্রাট হতো খুব—দীর্ঘক্ষণ ধরে। সো সুইস অফ রেখে, মোম জ্বেলে মোমের দিকে তাকিয়ে কতো কতো চিন্তা করতাম—ফিলোসোফিক্যাল, ইন্টেলেকচুয়াল আরও আরও তবে অধিকাংশই ছিল ছেলেমানুষী।
আর কবিতার মধ্যে প্রেম ছিল লক্ষণীয়। এখন গতানুগতিক ধারার প্রেম, প্রেমের কবিতা বিরক্তি উদ্রেক করে। এখন জাঁক লাকা ফুকো দেরিদা নিৎসে কিম্বা এদের কাছাকাছি লেভেলের লেখক কিম্বা এদের নিয়ে গবেষণা মূলক বই অর্থাৎ, ফিলোসোফিক্যাল, ইন্টেলেকচুয়াল ধাঁচের বই ভাল্লাগে।

নিম্নোক্ত কবিতাগুচ্ছ ঐ সময়ে লেখা। উল্টাপাল্টা চিন্তা—কিয়দংশ খুবই লোয়ার লেভেলের। কিছু কবিতায় তা খানিকটা দৃশ্যমান।
তখন সবে এসএসসি দিয়ে নতুন নতুন বই পড়ে গঙ্গাজলে স্নান করছি।

অদৃষ্টের ভুল
.
অথচ অনেক প্রহর কেটেছে আমার
একাকী
কেটেছে নির্ঘুম রাত
তোমাকে ভেবে
কাটিয়েছি কত ফাগুনের বিকেল
একাকী, নিরবে—নির্জনে

তখন আমার দুচোখ দিয়ে ঝরতো
রাগে-অভিমানের মেঘগুলো
আষাঢ়ের বারিধারা হয়ে

আর এখন—
আমার দুচোখ নির্লিপ্ত।

তবু ভালোবাসি—এখনও ভাবি
তোমাকে নিয়ে; প্রচন্ডভাবে

আচ্ছা, বলোতো
ভুল কি আমার ছিল?
নাকি অদৃষ্টের
মুহূর্তগুলি কত সুন্দরই না ছিল আমাদের!

হঠাৎ কী এমন হল
বললে না আমায়—একটিবার ও
চলে গেলে দূর—বহু দূরে।

****

কষ্ট বিলাস
.
বসে আছি নিরবে—নিভৃতে
নিস্তব্ধ পরিবেশে
শুধু আছে বাতাসের হু হু ডাক
আছে মেঘের গর্জন

আকাশের দিকে তাকালাম—দেখলাম
আকাশের অবস্থা ও আজ আমার মতো
মেঘে ছেয়ে গেছে পুরো আকাশ

—তবে কিঞ্চিৎ ব্যাতিক্রম
ক্ষণিক পর বৃষ্টি নামবে
এইতো নামছে

যেন কাঁদছে অঝোরে
যেন তার বুকের সমস্ত কষ্টগুলো ঝেড়ে ফেলে দিচ্ছে

কিন্তু আমার কষ্টগুলো বৃষ্টি হয়ে
এভাবে ঝরে পড়ে না
থাকে জমাটবদ্ধ হয়ে
থাকবে আজীবন।

****

অদেখা
.
চোখাচোখির মুহুর্তটি
ক্ষণকালের জন্য হলেও
একটিবার উপভোগ করার তাগিদে
গিয়েছিলাম তোর সাথে দেখা করতে

অতিমানবী—
তুই আমার বুকের ভেতরটা
দিয়েছিলি মুচড়ে
রোমাঞ্চিত করেছিলি কত

তোর কন্ঠস্বরটা
অভিভূত হয়ে শুনতাম শুধু;
মুঠোফোনের এপারে।

ছিলনা কোনো ঐশ্বর্য—অনন্য
তোর কন্ঠে,
তবু কেন আকর্ষিত হতাম
হারিয়ে যেতাম অতল গহ্বরে

দেখা করবার ক্ষণকাল আগে
মনে হল—আরে!
আমিতো বাউন্ডেলে
কোনো মানবীর সঙ্গে আমি দেখা করতে পারিনে
পারিনে জমাতে কোনো মানবীর বুকে
সামান্য শিশির বিন্দু

অধরা তুই অধরাই রয়ে গেলি
রয়ে গেলি অদেখায়

ক্ষমা করিস এই ছন্নছাড়ারে
ঝেড়ে ফেলে দিস সামান্য সেই
শিশির বিন্দুটারে।

****

প্রসব
.
প্রেগন্যান্ট কাল
প্রসবের আগমুহুর্তে
সেকি বেদনা!
সেকি কষ্ট!!

তবু
অতিকষ্টে ক্ষণগুলি
অতিক্রম করে
একটি আশায়

হবে ফুটফুটে একটি বাছা
হবে ভালোবাসায়।

আমার লেখনিরও চলছে
সেই কাল
চালিয়ে নিচ্ছে সেই ক্ষণগুলি
কালি মেখে যাচ্ছে অবিরত
অতিকষ্টে;
একটি ধবধবে সাদা পাতায়
একটি আশায়

প্রসব করবে একটি
ফুটফুটে কবিতা
করবে অব্যক্ত নেশায়।
সর্বশেষ এডিট : ২২ শে ডিসেম্বর, ২০১৯ সন্ধ্যা ৬:১২
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

সংখ্যা গরিষ্ঠ মুসলিম হিসেবে গর্ব করার কিছু নেই......

লিখেছেন মুহাম্মদ মামুনূর রশীদ, ২৫ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৮:২৮

আমরা যারা আপাত দৃষ্টিতে হায়েনা নই কিন্তু নিরবে স্বচক্ষে হিন্দুদের সর্বনাশ দেখে যাচ্ছি তারা সবচেয়ে বেশি দায়ী। অথচ বাংলার হিন্দু, বাংলার খ্রীষ্টান, বাংলার বৌদ্ধ, বাংলার মুসলমান, আমরা সবাই বাঙ্গালী-এই বৈষম্যহীনতা... ...বাকিটুকু পড়ুন

অল্প একটু পাশে থেকো

লিখেছেন রানার ব্লগ, ২৫ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১০:১০



আমাকে খুব বেশি কিছু দিতে হবে না,
এক মুঠো আকাশও নয়,
আচেনা কোনো বিকেলও নয়।

শুধু কখনো কখনো
আমার নির্জন ঘরের দরজায়
টোকা দিয়ে দাঁড়িয়ো, যেন বুঝতে পারি
ফুরিয়ে যাবার বেলা এখনো আসেনি ।

আমাকে প্রতিদিন মনে... ...বাকিটুকু পড়ুন

আমাদের শাহেদ জামাল- ৯৯

লিখেছেন রাজীব নুর, ২৫ শে সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:৩০



শেখ হাসিনা ভারত চলে যাওয়ার পর, দেশের অনেক কিছু পরিবর্তন হয়।
ক্ষমতায় আসেন, ইউনুস। ইউনুস ক্ষমতা হাতে নেওয়ার পর সারা দেশ লন্ডভন্ড হয়ে যায়। দেশের সমস্ত খারাপ লোকেরা... ...বাকিটুকু পড়ুন

মাইনকা চিপা

লিখেছেন সৈয়দ কুতুব, ২৫ শে সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:১৬


এখন পর্যন্ত জীবনের সবচেয়ে বড় ভুল সিদ্ধান্ত ছিল প্রাথমিক সহকারী শিক্ষক পদে সুপারিশপ্রাপ্ত হয়ে ঢাকা ছেড়ে বাড়িতে চলে আসা। যে সময়ে শ্রেণীকক্ষে কোমলমতি শিশুদের পাঠদান করার কথা, সেই... ...বাকিটুকু পড়ুন

পররাষ্ট্রমন্ত্রী ড. খলিল, ড. ইউনূস, আমেরিকা-বাংলাদেশ চুক্তি ও এলিট তৈরির কারখানা - আমাদের শিক্ষা

লিখেছেন শ্রাবণধারা, ২৬ শে সেপ্টেম্বর, ২০২৬ ভোর ৬:৫১


জাতিসংঘের অধিবেশনে গিয়ে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান ট্রাম্পের সাথে করমর্দনের একটা ছবি প্রকাশ করেছেন। ফেসবুকে ছড়িয়ে পড়লে ছবিটি ঘিরে অনেকে অনেক মন্তব্য করেন। বছরের শুরুতে আমেরিকার সাথে বাংলাদেশের স্বার্থবিরোধী যে চুক্তিগুলো... ...বাকিটুকু পড়ুন

×