somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

এক বাঙালি যুবকের হজ্ব সমাচার

০৪ ঠা অক্টোবর, ২০১৪ দুপুর ১২:৪৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

স্থান, জেদ্দা, সৌদি আরব, তারিখ, ১৯৮০ সালের ১৬ই সেপ্টেম্বরের সকাল। অফিসের প্রথম দিন। মাত্র গতকাল দেশ থেকে এসেছি। ইজিপ্সিয়ান একাউন্টেন্ট, যে আমাকে এয়ারপোর্টে রিসিভ করেছিলো, সবার সাথে আমার পরিচয় করিয়ে দিচ্ছিলো।

কোম্পানির সৌদি জেনারেল ম্যানেজার চেয়ার থেকে উঠে এসে আমার পিঠ চাপড়িয়ে একটা চেয়ারে বসিয়ে দিলেন। দুই তিনটা কথার পর বললেন, হজ্বে যাবে তো, এইতো কয়েকদিন পরেই শুরু হচ্ছে।

হ্যাঁ না কিছু না বলে শুধু মুচকি হাসলাম। মনে মনে ভাবলাম, ২৪ বছর বয়সে আবার কেউ হজ্বে যায় নাকি! তারপর ভুলেই গেলাম ব্যাপারটা।

কিন্তু সে ব্যাটা জেনারেল ম্যানেজার দেখলাম ভুলেনি বিষয়টা। দুই তিন দিন পর সামনে পড়তেই আবার শুধালো, এই যে ফার্মাসিস্ট, হজ্বে যেতে রেডি তো? আমতা আমতা করে বললাম, মানসিক প্রস্তুতি নিতে পারিনি এখনও।

হজ্বে যেতে আবার মানসিক প্রস্তুতি লাগবে কেন? ত্বরিত প্রশ্ন রাখলেন তিনি। একটা সুযোগ এসেছে তোমার জীবনে, আরো যোগ করলেন এবং, তাহা গ্রহণ কর যুবক, বলে আরেকবার আমার পিঠ থাবড়ালেন।

এইবার প্রসঙ্গটা সত্যি ভাবিয়ে তুললো আমাকে। রাতে শুয়ে শুয়ে ব্যাবচ্ছেদ করতে লাগলাম বিষয়টা। শুনেছি হজ্ব পালন করলে একজন মানুষ নবজাতকের মত নিষ্পাপ হয়ে যায়! আর দেশ থেকে একজনের চেয়ে আরেকজন বেশী বয়সে আসতে থাকে হজ্ব পালনে, সারাজীবনের পাপমোচনের জন্য।

আরো ভাবলাম, আমি মাত্র ২৪, সঠিকভাবে পাপ করাই শুরু করতে পারিনি কেবলমাত্র কিছু পোকামাকড়, ইঁদুর আর টিকটিকি হত্যা করা ছাড়া। মনে মনে নিজের নারী ঘটিত ব্যাপারগুলোও সন্তর্পণে রিভাইজ দিলাম। সিরিয়াসলি প্রেম করা ছাড়া আর কিছুতে জড়াইনি কোনদিন, যেটা গুরুতর পাপকার্য অবশ্যই নয়। তাই সিদ্ধান্তে উপনীত হলাম যে ২৪ বছরের জোয়ান ছেলের হজ্বে যাওয়া অবশ্য করণীয় নয়।

দেশে হজ্বে আসতে মুরব্বীদের অনুমতি নিতে হয় শুনেছিলাম, বাবা মা’র পা ধরে সালাম করে যাত্রা শুরু করতে হয়। এই যুক্তিটি মনে হওয়া মাত্র উৎফুল্ল হয়ে উঠলাম এই ভেবে যে জেনারেল ম্যানেজারকে মোক্ষম একটা কারণ দেখানো যাবে হজ্বে গমন এড়ানোর। নিশ্চিন্তে ঘুমিয়ে গেলাম তারপর।

সত্যি সত্যি জেনারেল ম্যানেজার একজন নাছোড়বান্দা ব্যক্তি। কাজের ফাঁকে জিজ্ঞেস করলেন পরদিনই, এহরাম কিনেছো? বললাম, এবার যাচ্ছি না জনাব, বাবা মা’র পারমিশন নেইনি যে! মনে মনে ভাবলাম, জবরদস্ত কারণ দেখিয়েছি এবং নির্ঘাত রেহাই মিলবে এবার।

কিন্তু রেহাই মিললো না। কি বললে, কি বললে? বেশ জোরে জোরে আমার পিঠ থাবড়ালেন তিনি আমার এবং স্পষ্ট মনে হলো এবার তিনি আমাকে তিরস্কার করছেন।

তুমি কি বলতে চাও, তোমার পিতামাতা যখন জানবেন তাঁদের ছেলে হজ্ব করেছে, তাঁরা অখুশি হবেন?

এই প্রশ্নের উত্তর আমার নিশ্চিত জানা ছিলো।

তার ঠিক দু’দিন পর ২৪ বছরের সেই যুবক সাতই জিলহজ্জের বিকালে লাব্বায়েক, আমি হাজির, বলতে বলতে মিনার পথে ধাবিত হোল।
সর্বশেষ এডিট : ০৪ ঠা অক্টোবর, ২০১৪ রাত ১১:০৫
৪টি মন্তব্য ৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

দ্য ড্রাগ কিং

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:১৫


সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।

খুলনা... ...বাকিটুকু পড়ুন

সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫৮

আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

লিখেছেন মাহদী হাসান শিহাব, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ২:৩৪



দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।

শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন

মন কথনিকা-৪৮৭৩-৭৪

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই জুন, ২০২৬ রাত ১০:০৯

মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।

মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

×