somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আঙুর ফল দারুন টক

১১ ই মার্চ, ২০১৭ দুপুর ১:৩৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আমার মাথায় কোনোমতেই ডুকে না, বিয়ে করে খাল কেটে কুমির আনার দরকার টা কি? বিয়ে করে কে কবে মহান হতে পেরেছে? পৃথিবীতে যতো বড় বড় প্রেমিক-প্রেমিকা আছে লাইলি-মজনু, শিরি-ফরহাদ, রোমিও-জুলিয়েট কিংবা আমাদের দেবদাস এরা কেউ তো কোনো দিন বিয়ে করে নি। একবার ভেবে দেখেন তো এরা যদি বিয়ে করতো তাহলে কি আমরা মনে রাখতাম ? এরা কি জগৎ বিখ্যাত হতে পারতো? কিন্তু দেখেন কে শুনে কার কথা? ভালা কতার আজকাল কোনো দাম নাই।আফসোস!
মেজাজ গরম। চূড়ান্ত ত্যক্ততার মধ্যে দিন যাপিত করতাছি। একখান অবধারিত প্রশ্ন শুনতে শুনতে মাথা ধরা। কারো সাথে দেখা হইল অথবা ফোনে কথা হইল (ইরেসপেক্টিভ অব আন্ডা বাইচ্চা অথবা আবাল বৃদ্ধবনিতা), ভালা বুড়া জিগাইবার আগেই সবার প্রথম প্রশ্ন, “কি রে, বিয়ে করেছিস??”, “কি রে, বিয়ে করেছিস??” প্রশ্ন শুনতে শুনতে ঠোটের আগায় আমিও কথা রেডি রাখি। যারে যেরুম বুজানো যায় বুজায়া আইতাছি। কদিন আগে আমার থেকে ৮ বছরের ছোট, দুধের বাইচ্চা, ফোন ধরে প্রথমেই টিটকারি মেরে কয়, ভাইজান, ভাবী কেমন আছেন??… শালার…..(মাথার চুল ছিড়ার ইমো)….!!
ভাই, যারা এখনও বিয়ে করেন নি তারা ঘাবরাইয়েন না। আসেন আমরা সবাই একজোট হই, সবাই মিলে এক সাথে আওয়াজ তুলি, আমিতো বিয়ে করবোই না আমার ছেলেকেও বিয়ে করাবো না । আর, মরার আগে আমাদের নাতীকেও বলে যাবো, ভাইরে! তুইও বিয়ে করিস না।
এইবার কয়েকখান কৌতুক কান খাড়া করে শুনেন:
১.জামান সাহেব তার নার্সারিতে পড়ুয়া ছেলেকে নিয়ে গেছেন চিড়িয়াখানায় । বিভিন্ন রকমের পশু-পাখি দেখে ছেলের তো কৌতুহলের বাঁধ ভেংগে গেছে । যেইটা দেখে হেইটা নিয়েই প্রশ্ন করে । বাবা এটা কি?
-এটা ঘোড়া ।
-বাবা ওটা কি ?
-ওটা গাধা ।
-বাবা গাধার পাশে ওটা কি ?
-গাধার পাশেরটা হচ্ছে গাধী ।
ছেলে তো অবাক! কোনটা কি এটা চিনতে না পারলেও গাধা গাধীর ব্যপারটা ও বুঝতে পারে না। তাই অবাক হয়েই বাবাকে প্রশ্ন করে, আচ্ছা বাবা, গাধারা কি বিয়ে করে?
জামান সাহেব এবার নিজেই চিন্তায় পড়ে গেলেন। মাথা চুলকাতে লাগলেন। তারপর চাঁপা একটা দীর্ঘ-শ্বাস ফেলে গাধার দিকে তাকিয়ে বললেন, হ্যাঁ রে বাবা, গাধারাই বিয়ে করে !!!
২.বিবাহবার্ষিকী নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে কথা হচ্ছে—
স্ত্রী: তোমার কি মনে আছে, কাল আমাদের ১৩তম বিবাহবার্ষিকী?
স্বামী: হুমম, তো কী হয়েছে?
স্ত্রী: এই দিনটি কী করে পালন করব বলো তো?
স্বামী: তুমি কী করবে জানি না, তবে আমি সকালে ঘুম থেকে উঠে দুই মিনিট নীরবতা পালন করব।
৩.স্বামী-স্ত্রীর ঝগড়ার পর স্বামী বাসা থেকে চলে গেছেন। তাঁদের মধ্যে মুঠোফোনে কথা হচ্ছে—
স্বামী: আজ রাতের খাবার কী?
স্ত্রী: বিষ আছে বিষ!
স্বামী: ঠিক আছে, তুমি খেয়ে শুয়ে পড়ো। আমার ফিরতে আরও দেরি হবে।
মোরাল অফ দ্যা স্টোরি: আঙুর ফল দারুন টক!
-ধন্যবাদ
সর্বশেষ এডিট : ১১ ই মার্চ, ২০১৭ দুপুর ১:৩৩
১টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বিএনপি একটি বেঈমান আর গাদ্দারদের দল।

লিখেছেন তানভির জুমার, ১১ ই অক্টোবর, ২০২৬ রাত ১১:৫০

‘বিএনপি ৭৫এর যোদ্ধাদের রক্ষা করেনি, ২৪ এর যোদ্ধাদেরও রক্ষা করবে না।’ ...বাকিটুকু পড়ুন

এলপিজি কার্ডে সংকট কমবে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১২ ই অক্টোবর, ২০২৬ রাত ২:১৬


অনেক হতাশার মধ্যেও মাঝেমধ্যে সরকারের কোনো ভালো উদ্যোগের খবর দেখলে ভালো লাগে। অন্তত মনে হয়, সাধারণ মানুষের কষ্টের জায়গাগুলো নিয়ে সরকার কিছুটা হলেও ভাবতে শুরু করেছে। তেমনই একটি খবর... ...বাকিটুকু পড়ুন

আত্মহনন ও পক্ষপাতিত্ব

লিখেছেন সামছুল আলম কচি, ১২ ই অক্টোবর, ২০২৬ সকাল ১০:২৮


রবীন্দ্রনাথ কি বাংলাদেশের নাগরিক ??!! শুধুমাত্র জাতীয় সংগীতের রচয়িতা এবং বাংলাদেশে কিছু সুশীলদের (ভালো নাপিত) তাকে নিয়ে নানা রকমের কলহ-বিবাদ-বিভক্তি তৈরী ব্যতিত; বাংলাদেশে তার আর অবদান কি... ...বাকিটুকু পড়ুন

তারা ভারতের এই সফট টুলস রবীন্দ্রনাথকে রক্ষা করবে।

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ১২ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৩:০৩


কয়েকদিন আগে পাকিস্তান রাষ্ট্রের জাতীর পিতা মোহাম্মদ আলী জিন্নাহর ছবি ছিঁড়ে ফেলা হলো, সেখানে তো গ্রেপ্তার দেখলাম না! সেখানে কি পাকিস্তানের সঙ্গে কূটনৈতিক সম্পর্কের অবণতির শঙ্কা ছিলো না? পাকিস্তানের... ...বাকিটুকু পড়ুন

এআই মন্তব্যের পর ব্লগারগণের পোষ্ঠ ভালো বুঝে আসে

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ১২ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৫:২০



চাঁদগাজী/সোনাগাজী বলতেন অনেক ব্লগার গরুর রচনা এবং অনেক ব্লগার গার্বেজ লেখেন। তাঁর এমন মন্তব্যের কারণে তাঁর বিরোধী ব্লগার সংখ্যা বেড়ে যায়। ফলে তিনি বার বার ব্যানের শিকার... ...বাকিটুকু পড়ুন

×