somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

সাইদুর রহমান
স্কুল জীবন থেকেই লেখালিখি করি।
বর্তমানে বিদেশে কর্মরত।
আমার কাব্যগ্রন্থ 'শিকড়ের সন্ধান'
প্রকাশ পেয়েছে ২০১৫ সালে।

নববর্ষের ডাক

১৪ ই জানুয়ারি, ২০১৯ দুপুর ১:২৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

নববর্ষের ডাক
-সাইদুর রহমান

বিদায় নিল আঠারো উজ্জ্বল সোনা রোদ ছড়িয়ে দিয়ে
আকাশের প্রদীপটাও যেন হঠাৎই গেল হারিয়ে;
মনে হলো পৌষের নির্মম শীতে কাতর সব প্রাণিকুলে
উষ্ণতার স্নেহ পরশ বুলিয়ে তবে ও বিদায় নিলে।

সময়ের পথ বেয়ে আবারো এলো নতুন উজ্জ্বল দিন
নতুন বছরের; বাজালো শঙ্খধ্বনি, বাজালো বীণ;
শুরু হলো যেন পাওয়া না পাওয়ার সে হিসাব নিকাশ
অতীতের ব্যর্থতার ইতিহাস, নব প্রত্যাশার উল্লাস।

চলো, অতীতের সব গ্লানি অপ্রাপ্তি ব্যথা যাই ভুলে
আবারো গড়ি স্বপ্নবিলাস মানবতা হৃদয়কুলে;
ঝেড়ে ফেলি দুঃখ কষ্ট হতাশা যত জমা আছে মনে
কই সুখ হিংসা বিদ্বেষ লালনে আচার আচরণে।

সততা হোক চিরসঙ্গী ভালোবাসা জন্মুক মনন মানসে
আলোকিত হোক নতুন যাত্রাপথ ২০১৯ নব বর্ষে;
সকল মন্দ কুৎসিত মনকোণে করি নিক্ষেপ আস্তাকুঁড়ে
মানুষ আমরা ভালোবাসি মানুষ মমতা ও শ্রদ্ধাভরে।

হৃদয়ের সৌন্দর্য বঞ্চনায় দুঃখ কষ্ঠে যতই রক্তাক্ত হোক
বরণ করি নতুন বছর এসো সহস্র আশায় বাধি বুক;
সময়ের স্রোতে ভেসে গেল জীবনের বসন্ত আরো একটা
নিয়তির বেত্রাঘাতে যেয়ো না থেমে, চলুক প্রচেষ্টা।

আসেই তো আমাদের জীবনে দুঃখ কষ্ট বেদনা ব্যর্থতা
পাশাপাশি আসেই তো কত আনন্দ সুখ সফলতা;
তবু কই হয় ক্ষয় কই হয় শেষ এখানেই যেন এক পূর্ণতা
উত্থান পতনের এক নিত্যধারা রবি ঠাকুরের কথা।
সর্বশেষ এডিট : ১৪ ই জানুয়ারি, ২০১৯ দুপুর ১:২৫
৪টি মন্তব্য ৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

সাবধান, এই ফলগুলো খাওয়ার আগে সচেতন হোন।

লিখেছেন জীয়ন আমাঞ্জা, ০৯ ই আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৬:২২

আজ কথা বলব একটা ভিন্নধর্মী সচেতনার বিষয় নিয়ে।
আপনারা অনেকেই জানেন, আপেলের বীজ বিষাক্ত, বেশি পরিমাণে খেলে মানুষ মারা যায়। কখনও ভেবেছেন, কেন মারা যায়? ঘটনাটা আসলে কী?

এর মূলে আছে Amygdalin... ...বাকিটুকু পড়ুন

রাষ্ট্রপতি পদে আনভীর সোবহানকে দেখতে চাই।

লিখেছেন সৈয়দ কুতুব, ০৯ ই আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৬:৪২


সায়েম সোবহান আনভীর। এক বিশাল বিজনেস টাইকুন, বসুন্ধরা গ্রুপের যোগ্য কান্ডারী। আহা, কী তার ব্যক্তিত্ব! দেখতে যেমন সুন্দর, চরিত্রও যেন মাশাআল্লাহ্ ফুলের মতো পবিত্র। আর বসুন্ধরা গ্রুপের কথা তো... ...বাকিটুকু পড়ুন

জুলাই/ঝুলাই

লিখেছেন ক্লোন রাফা, ১০ ই আগস্ট, ২০২৬ রাত ২:১৯



আমরাই মারবো,লাশ করবো গুম,
আমরাই জানাবো শোক!

আমরাই বলবো , গলা ফাটা চিৎকারে-
ওরা ছিলো আমাদেরই লোক॥

আমরাই বাঁধাবো দু’তরফা দাঙ্গা,
... ...বাকিটুকু পড়ুন

"আনফোল্ডিং দ্য ট্রুথঃ দ্য আয়নাঘর ফাইলস"..

লিখেছেন জুল ভার্ন, ১০ ই আগস্ট, ২০২৬ দুপুর ১২:৪৯

"আনফোল্ডিং দ্য ট্রুথঃ দ্য আয়নাঘর ফাইলস"
-একজন গুমের শিকার মানুষের চোখে একটি ভয়াবহ সত্যের দলিল।

“আনফোল্ডিং দ্য ট্রুথ: দ্য আয়নাঘর ফাইলস”- নামটি যতটা আকর্ষণীয়, বইটির ভেতরের সত্য তার চেয়েও বেশি নির্মম, বেদনাদায়ক... ...বাকিটুকু পড়ুন

মানুষের অহংকার ও বুদ্ধিমত্তার ভ্রান্ত ধারণা

লিখেছেন শেরজা তপন, ১০ ই আগস্ট, ২০২৬ বিকাল ৫:৫২


উৎসর্গঃ ব্লগার রাজীব নুর( ঈশ্বর বিশ্বাসের কোল ঘেঁষে যাওয়া কোন লেখা এলেই যিনি লেখককে ভীষন সন্দেহের চোখে দেখেন- ভাবেন; কি অদ্ভুত কথা- ইনি দেখি ঈশ্বর বিশ্বাসী!!))
ধর্ম ও বিজ্ঞান: সংঘর্ষ না... ...বাকিটুকু পড়ুন

×