অবহেলিত তাহিরপুরের কথা
২৭ শে সেপ্টেম্বর, ২০০৯ দুপুর ২:৩৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
সুনামগঞ্জ জেলার অবহেলিত এক জনপদের নাম তাহিরপুর। প্রাকৃতিক সম্পদ আর সৌন্দর্যের কমতি না থাকলেও যোগ্য নেতৃত্বের অভাবে তাহিরপুরবাসিকে এই বিশ্বায়ন ও কম্পিউটারের যুগেও ২০ কিলোমিটার দূরের জেলা সদরে পাঁয়ে হেঁটে যাতায়াত করতে হয়। এ যে কত কষ্ট আর লজ্জার তা কেবল ভূক্তভোগিরাই বুঝে।কালো টাকার মালিকদের অবৈধ প্রভাব আর অনিয়মই এখানে নিয়ম। স্থানীয় সরকার নির্বাচনগুলিতে কালো টাকা আর পেশী শক্তির প্রাধান্য থাকে সবসময়। নির্বাচিত হওয়ার পর জনপ্রতিনিধিরা জনসেবার পরিবর্তে জনশোষন করা তাদের অন্যতম দায়িত্ব হয়ে পড়ে। গ্রামীন ভাঙ্গা রাস্তা-ঘাট গুলি মেরামতের পরিবর্তে নিজস্ব লোক দিয়ে বাঁশের চাঁটাই পেতে ইচ্ছেমত টোল-ট্যাক্সের নামে যুগ যুগ ধরে চাঁদাবাজি করে যাচ্ছে,যেন এটাই নিয়ম। বেশিরভাগ জনপ্রতিনিধিদের এই অবস্থা দেখে প্রশাসনের দূর্নীতিবাজ কর্মকর্তা-কর্মচারীরা তাদের পক্ষালম্বন করে অবৈধ আয়ের হিস্যা আদায়ে বেশ কর্মপটু বলে মনে হয়। কোন শিক্ষিত সচেতন নাগরিক এসব অনিয়মের প্রতিবাদ করলে প্রশাসন ও সুবিধাবাদী মহল যৌথভাবে তা প্রতিহত করতে এগিয়ে আসে। যার ফলে কেউ প্রতিবাদ করতে চায় না।
----এ অনিয়ম আর কতকাল তাহিরপুরবাসীকে জিম্বি করে রাখবে ?
আবুল হোসেন (সাংবাদিক ও কলামিষ্ট )
সর্বশেষ এডিট : ০১ লা অক্টোবর, ২০০৯ সন্ধ্যা ৬:৪৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আমরা মানুষেরা সবসময় ভালো থাকতে চাই। ভালো খেতে চাই, ভালো পড়তে চাই, ভালো চাকুরী/ব্যবসা করতে চাই। কিন্তু বেশিরভাগ সময়ই আমাদের চাওয়ার সাথে পাওয়ার মিল থাকেনা। এই চাওয়ার সাথে পাওয়ার মিল...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
শোভন শামস, ৩১ শে মার্চ, ২০২৬ রাত ১১:১৮

একটি সাম্প্রতিক সত্য ঘটনা।
মোবাইল ফোনে কল আসল, একটা গোয়েন্দা সংস্থার ছবি এবং পদবী সহ। এই নাম্বার সেভ করা না, আননোন নাম্বার। ফোন ধরলাম। বলল আপনার এই নাম্বার ব্যবহার করে...
...বাকিটুকু পড়ুনধান ভানতে শীবের গীত : প্রজা বলে শীত ! শীত!!
সমুদ্রে বড় জাহাজ যখন ডুবতে থাকে, তখন কে ধনী বা কে গরীব প্রকৃতি তার বাছ-বিচার করেনা ।
বা বলা চলে, কে পাপী... ...বাকিটুকু পড়ুন
একটা হারানো দিনের গান গাওয়ার চেষ্টা করেছি (Cover Song)। আশা করি সবাই উপভোগ করবেন।
গান - এতো সুর আর এতো গান
মূল গায়ক - সুবীর সেন
গীতিকার এবং সুরকার - সুধিন... ...বাকিটুকু পড়ুন

"আমার স্বামী সংসারের কুটোটাও নাড়ান না। যেখানকার জিনিস সেখানে রাখেন না। মুজা খুলে ছুঁড়ে যেখানে সেখানে ফেলে দেন। নিজেকে পরিষ্কার রাখতে বারবার ভুল করেন! এতো বছর বিবাহিত জীবন...
...বাকিটুকু পড়ুন