প্রাকৃতিক সম্পদে ভরপুর হাওর, বিল ও পাহাড় কন্যা বলে খ্যাত সুনামগঞ্জ-এর তাহিরপুর উপজেলা। এ উপজেলার বালু, পাথর, ও মাছ থেকে বছরে সরকারের প্রচুর রাজস্ব আয় করা সম্ভব। তাহিরপুরের বারেক টিলায় রয়েছে বিশাল বনভূমিতে নিজস্ব ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতিতে বলিয়ান আদিবাসী ও বাঙালি বসতি রয়েছে । আদিবাসীদের পাহাড়ি আঁকাবাঁকা পথ বেয়ে আপনি যখন বারেক টিলায় উঠবেন তখন আপনার মনে হবে আপনি বাংলার আইফেল টাওয়ার থেকে পুরো তাহিরপুর উপজেলাকে দেখছেন। বারেক টিলার পূর্ব তীর ঘেঁষে রয়েছে ২৩ কিলোমিটার দীর্ঘ্য সীমান্তনদী যাদুকাটা । যেখানে প্রতিদিন ২০ হাজার লোক জীবিকা নির্বাহের জন্য বালি পাথর আহরণ করে, ভোর বেলা নদীর বুক চিড়ে সহস্রাধিক ছোট ছোট বারকি নৌকা যখন নদীতে আসে সে এক মনোমুগগ্ধকর দৃশ্য, আর যাদুকাটা নদীর পানি এতটাই স্বচ্ছ যে নুড়ি আর বালির খেলা দেখা যায় স্পষ্ট। এ উপজেলায় রয়েছে ওয়ার্ল্ড হেরিটেজ রামসার সাইট খ্যাত মাদার ফিসারিজ খ্যাত টাঙ্গুয়ার হাওর, এছাড়া যেসব প্রাকৃতিক সম্পদ এখানে রয়েছে এর মধ্যে বালু, পাথর, মাছ ও পাহাড়ি অঞ্চলের বাঁশ অন্যতম। উপজেলার ২৩ কিলোমিটার দৈর্ঘ্য সীমাননদী যাদুকাটায় প্রতি বছর বর্ষা মৌসুমে পাহাড়ি ঢলের সঙ্গে উত্তরের মেঘালয় খাসিয়া পাহাড় থেকে প্রচুর পরিমাণে বালু ও পাথর নেমে আসে। একই সাথে তাহিরপুর সীমান্ত গ্রাম চাঁনপুর ছড়া, রজনী লাইন ছড়া, বড়ছড়া, লাকমা ছড়াসহ প্রায় ২০/২৫টি ছড়া দিয়ে পাহাড়ি ঢলের সঙ্গে প্রচুর বালু এসে সতূপের সৃষ্টি হয়। বর্ষা, মৌসুমে নদী ও ছড়াগুলো বালি ও পানিতে ভরাট হয়ে আশপাশের এলাকার আবাদি জমি চাষাবাদের অনুপযোগী হয়ে যায়। ৭টি ইউনিয়ন নিয়ে গঠিত তাহিরপুর উপজেলায় যেখানে রয়েছে অসংখ্য হাওর, নদী-নালা, পুকুর, জলাশয়, খাল-বিল ও ডোবা যা বর্ষা মৌসুমে বন্যার পানিতে তলিয়ে ভরাট হয়ে যায়। এসময় উপজেলায় ডুবে যাওয়া নদী, পুকুর ও জলাশয় থেকে ছোট বড় বিভিন্ন প্রজাতির মাছ বেরিয়ে আসে। তাহিরপুর উপজেলা চেয়ারম্যান আনিসুল হক, শিক্ষানুরাগীরাগী ও সমাজকর্মী আবুল হোসেন, বাদাঘাট ইউপি চেয়ারম্যান নিজাম উদ্দিন, তাহিরপুর কয়লা আমদানিকারক গ্রুপের সভাপতি হাজী আলকাছ উদ্দিনসহ তাহিরপুর উপজেলার সুশীল সমাজ, ছাত্র, শিক্ষক, রাজনীতিবিদ, ব্যবসায়ী নেতৃবৃন্দের অভিমত- সরকার পরিকল্পিতভাবে উদ্যোগ নিয়ে এসব হাওর, জলাশয় ও নদী-নালায় মাছ চাষ এবং রক্ষণাবেক্ষণ করলে তা থেকে সরকারের বিপুল পরিমাণ রাজস্ব আয় করা সম্ভব হবে বলে জানিয়েছেন। তাহিরপুর উপজেলায় বিভিন্ন সময় বিভিন্ন সরকারের মন্ত্রী-এমপি পর্যটন করপোরেশনের চেয়ারম্যান এসে বারেক টিলা ও টাঙ্গুয়ার হাওরে পর্যটন কেন্দ্র ও বারেক টিলায় ইকোপার্ক টেকেরঘাটে সিমেন্ট কারখানা করার প্রতিশ্রুতি দিলেও বিগত এক দশকেও তা বাস্তবায়িত হয়নি ।
-01725808839

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


