এখানে নেই মাংসাশী শকুনেরা
ধূধূ প্রান্তরজুড়ে লাশেরা হাঁটছে এখানে
হতাশাগ্রস্ত সব লোভী লাশেদের ভয়ে
অতিথিরা সব সাইবেরিয়াতে ফিরে গেছে বহুআগেই ।
এখানে জলদাধারের পদ্ম আর নেই রক্তিম
কমলের শেকড়ে শেকড়ে রক্তের সার
শকুনেরাও সন্ত্রস্তে পালিয়েছে বহুদূরে
শুনেছি পচা ধমনীরসের স্বাদ
ভুলেছে তারা , বিকৃত নতুন শকুন
নাকি লোকালয়ে , সকল চোখের
কোটরে লোভাতুর রক্তের ছোপ এখানে ,
এখানে ঘরপালানো লাশেদের প্রখর বিচরণ ।
হাহাকারে সব অতিথি ফিরছে আপনালয়ে ,
লাশেদের থেকে অনেকদূরের শীতাঞ্চলে ।
শকুনেরা সব তৃণভোজী আজ
পচা মাংসেও পচন ধরেছে বলে ।
এখানে অব্যবহৃত লাশেরা
হুংকারে হুংকারে গলে পচে শেষ হচ্ছে ।
তৃণভোজী সব শকুনেরা লোকালয় ছেড়েছে বলে ।
সর্বশেষ এডিট : ০৯ ই এপ্রিল, ২০১৫ রাত ১১:১৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।





