কখনো ভাবিনি , এমন সকাল হবে
সূর্য বালিকা লুকাবে মেঘের কোলে।
মেঘ মল্লার ঝরবে তোমার বুকে,
গাছের পাতারা বাজাবে মাদল সুখে।
দুই ঠোট ভিজে যাবে , মেঘলাল স্পর্শে।
শংকিত আখি পল্লবে বারিধারা,
শরীর পাথরে আগুন উঠবে জ্বলে
লজ্জা আধারে ডুবে যাবে এই ধরা।
কখনও ভাবিনি এমন সন্ধ্যা জুড়ে
আকাশ বাতাস গেয়ে যাবে প্রেম গাঁথা।
উচ্ছল , আকুল এই প্রান গাইবে গান
হৃদয়ে হৃদয়ে মিলিত হই ঐক্যতান।
দুইটি শরীরে উদ্মাদ খেলা সেরে
রাত্রি বাঁজাবে নিষিদ্ধ জয়গান।
একি ভূল?
একি ভ্রান্ত অধিক মায়া....
একি আলো?
নাকি আলেয়ার মিছে খেলা...
একি সত্য?
নাকি ভূলের মিথ্যাচার....
একি স্বপ্ন?
না মধর সেচ্ছাচার.......।
/////////সামুতে আমার প্রথম লিখা ভুল হলে মাফ করবেন,,,,,,,,,,,
সর্বশেষ এডিট : ১৭ ই ডিসেম্বর, ২০০৯ রাত ৯:৪২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


