গাহি তাহাদের গান...
অপরের গায়ে পিক ফেলে যারা মজা করে খায় পান।
মোটরে ও বাসে পথ পাশে পাশে ছিটিয়ে রঙিন পিক
অফিসে দেয়ালে মনের খেয়ালে ভরায় চতুর্দিক,
তাহাদের মতো বেপরোয় লোক কটা আছে ধরণীতে?
মাতিয়া উঠিছে রিদয় আমার তাদের মহিমা -গীতে
তাহাদের পরে কখনো করি গোসা,
কদলি খাইয়া পথমাঝে যারা ফেলে যায় তার খোসা
সেনবাবজাদা ছিটায় যে কাদা হাঁকিয়ে মোটরগাড়ি,
ভাবে যত এই পথের দুপাশে পায়ে হাঁটা নরনারী
ইহাদের জামা প্যান্ট শাড়িগুলো ধুইতে লাগেনা টাকা
লন্ড্রিঅলারা যেন ইহাদের মামা খালু নানা কাকা
অপরের লাগি যাহাদের মনে কোনোই ভাবনা নাই,
সাকল-সাঁঝেতে সকল কাজেতে তাহাদের গান গাই,।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


